ভলিউম লিডারে আকাশছোঁয়া পিইর দুই শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নজর কেড়েছে দুই শেয়ার—খান ব্রাদার্স ও ওরিয়ন ইনফিউশন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অস্বাভাবিক দরবৃদ্ধি এবং আকাশছোঁয়া প্রাইস-আর্নিংস (পিই) রেশিওর কারণে শেয়ার দুটি আলোচনায় এসেছে। এরই মধ্যে সাপ্তাহিক ভলিউম লিডারের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে এই দুই শেয়ার। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, এই উত্থান মূলত কারসাজির ফল, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
অস্বাভাবিক পিই রেশিও
খান ব্রাদার্সের সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ১৫৩ টাকা এবং এর পিই রেশিও ৭৬৫—যা বাজারে স্বাভাবিক ধারা থেকে অনেক দূরে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৫০৯ টাকা ৪০ পয়সা হলেও এর পিই রেশিও ২৭২.৮৯, যা আয়ের তুলনায় একেবারেই অস্বাভাবিক। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এত উচ্চ পিই রেশিও বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত, কারণ তা শেয়ারের প্রকৃত মুনাফার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
দ্রুত উঠানাম: স্বাভাবিক না কারসাজি?
গত সপ্তাহে খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ১০.৩৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার কমেছে ১০.৮৮ শতাংশ। অথচ ৭ জুলাই খান ব্রাদার্সের শেয়ার ছিল মাত্র ১০৮ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার ছিল ৩০৬ টাকা। অল্প সময়ের ব্যবধানে শেয়ার দুটির দাম বেড়েছে খান ব্রাদার্সের ৪১.৬৫ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৬৬.৪৭ শতাংশ। শেয়ার দামে এমন উত্থান বাজার সংশ্লিষ্টদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। অভিযোগ রয়েছে, একই গ্রুপের ব্যবসায়ীরা শেয়ার দুটি নিয়ে পরিকল্পিতভাবে কারসাজি করছেন। যা বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাকের ডগায় চলছে।
খান ব্রাদার্স: আয় ও ডিভিডেন্ড তলানিতে
খান ব্রাদার্সের পরিশোধিত মূলধন ৯৮ কোটি ০৮ লাখ টাকা এবং রিজার্ভ মাত্র ১৮ কোটি ৪৩ লাখ টাকা। ডিভিডেন্ড ইতিহাসে দেখা যায়, গত পাঁচ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের খুবই হতাশ করেছে। ২০২৪ সালে দিয়েছে মাত্র ১% ক্যাশ ডিভিডেন্ড, ২০২৩ ও ২০২১ সালে কোনো ডিভিডেন্ডই দেয়নি, আর ২০২২ ও ২০২০ সালে দিয়েছে সর্বোচ্চ ২% ক্যাশ ডিভিডেন্ড।
একই সময়ে কোম্পানির আয়ও ছিল প্রায় তলানিতে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৪ সালে হয়েছে মাত্র ০১ পয়সা। এর আগের বছরগুলোতে লোকসান ছিল নিয়মিত—২০২৩ সালে ০৬ পয়সা, ২০২২ সালে ১৮ পয়সা, ২০২১ সালে ১৫ পয়সা এবং ২০২০ সালে ০৯ পয়সা।
সম্পদ মূল্যের ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি নেই। ২০২৪ সালে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৮ পয়সা, যা প্রায় একই রকম ছিল গত পাঁচ বছর ধরে (২০২৩ সালে ১১.৮৭ টাকা, ২০২২ সালে ১১.৯৪ টাকা, ২০২১ সালে ১২.২৬ টাকা এবং ২০২০ সালে ১১.৫৫ টাকা)। অর্থাৎ, কোম্পানির আর্থিক চিত্র মোটেই ইতিবাচক নয়।
কোম্পানিটি সম্প্রতি এক চটকদারি ঘোষণা দিয়ে বলেছে যে—স্থানীয় বাজারে বিক্রির জন্য এখন তাদের নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করবে। যেটি শুনে বিনিয়োগকারীদের মধ্যে প্রথমে খুশির ছাপ লাগে; ধরা হয়েছিল, অবশেষে কোম্পানি কার্যক্রমে নতুন ভাঁজ খুলছে। কিন্তু প্রকৃত চিত্র আলাদা—এতদিন কোম্পানিটি নিজস্ব পণ্য উৎপাদনই করেনি এবং সেই মৌলিক তথ্যটি বাজারে গোপন রাখা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের কাছে এটি কোনো নতুন সংবাদ না; দীর্ঘদিন ধরে কোম্পানিটি অন্য এক প্রতিষ্ঠানের পণ্য সাব-কনট্রাক্ট করে কোনভাবে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অর্থাৎ ‘স্বকীয় উৎপাদন’ নামে যা আজ ঘোষণা করা হচ্ছে, সেটি মূলত শেয়ারদরে প্রভাব ফেলার জন্য আগেভাগে সাজানো কৌশল—এক ধরণের বাজারপ্রবঞ্চনা। বাজার থেকে অর্থ উত্তোলনের সময় যে কারণে কোম্পানিটি নিজস্ব কারখানায় উৎপাদন করার কথা বলেছিল, সেটি বাস্তবে করেনি এবং বিনিয়োগকারীদের জানানোও হয়নি—এতে স্পষ্ট আইনের লংঘন ও প্রতারণার শামিল।
এমন গোপনীয়তা ও বিভ্রান্তিকর তথ্যপ্রচারণা শেয়ারধারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই নয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু নৈতিক বিচ্যুতি নয়—বছরের পর বছর বিনিয়োগকারীর টাকাকে ভন্ডুল করে রাখা এবং পরবর্তীতে পরিস্থিতি বদলে বাজারে চটকদারি ঘোষণা দিয়ে মূল্য বাড়ানো-যা স্বচ্ছ তদন্তের দাবি তোলে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে উন্মোচন করা দরকার, কিভাবে এবং কেন বিনিয়োগকারীদের কাছে সত্যিকারের ব্যবসায়িক পরিস্থিতি লুকিয়েছিল।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, এই ধরনের অন্যায়মূলক আচরণ যদি অপরিণত থেকে যায়, তবে ভবিষ্যতে সাধারণ বিনিয়োগকারীর বিশ্বাসভঙ্গ এবং শেয়ারবাজারের অস্থিতিশীলতা গুণতে হবে—তাই দোষীদের দ্রুত আইনি ও নৈতিকভাবে দায়বদ্ধ করা হওয়া উচিত।
ওরিয়ন ইনফিউশন: মুনাফা থাকলেও ঝুঁকিপূর্ণ
ওরিয়ন ইনফিউশনের পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা এবং রিজার্ভ ১১ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটি নিয়মিত ডিভিডেন্ড দিয়ে আসছে—২০২৪ সালে ১২ শতাংশ, ২০২৩ সালে ১০ শতাংশ, ২০২২ সালে ২০ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ এবং ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আয়ও তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল; গত পাঁচ বছরে ইপিএস ১.৩৭ টাকা থেকে ২.১০ টাকার মধ্যে ওঠানামা করেছে। সম্পদমূল্যও ক্রমান্বয়ে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৫ পয়সায়।
তবে আর্থিক পারফরম্যান্স ইতিবাচক হলেও বাজারে এর বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারের দর ও পিই রেশিও আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা মনে করেন, পরিকল্পিত কারসাজির মাধ্যমে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অস্বাভাবিক দরবৃদ্ধি রোধে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। না হলে ওরিয়ন ইনফিউশনের মতো শেয়ারে কৃত্রিম উত্থানের সুযোগে প্রভাবশালী মহল লাভবান হবে, আর শেষ পর্যন্ত ক্ষতির বোঝা বইতে হবে ছোট বিনিয়োগকারীদেরই।
এএসএম/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









