আবারও বাংলাদেশ সীমান্তে নতুন ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেওয়ার জাতিসংঘের অনুরোধে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। তবে এই করিডোরের নিরাপত্তা, তদারকি ও সহায়তা যথাযথ প্রাপকের হাতে পৌঁছানো সংক্রান্ত বিষয়ে এখনো স্পষ্টতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে জাতিসংঘের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝাপড়া হবে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের করিডোর খুলে দেওয়া নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির জন্ম দিতে পারে। মেজর জেনারেল (অব.) এম মুনিরুজ্জামান বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত। করিডোরের নিরাপত্তা, এর রুট এবং কার্যপ্রক্রিয়া সম্পর্কে এখনো পরিষ্কার কোনো দিকনির্দেশনা নেই।” তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক ঐকমত্য ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে।
চলতি বছরের শুরুতে জাতিসংঘ রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে। এরপর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফরের সময় করিডোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সরকার তখন শর্তসাপেক্ষে এ প্রস্তাবের পক্ষে ইতিবাচক মনোভাব জানায়। একই বিষয়ে সদ্য সফররত মার্কিন কূটনৈতিক প্রতিনিধিদলও বাংলাদেশের অবস্থান জানতে চায় এবং তাদেরও বাংলাদেশের ইতিবাচক মনোভাব জানানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “নীতিগতভাবে আমরা সম্মত হয়েছি। এটি একটি মানবিক করিডোর। তবে আমাদের কিছু শর্ত রয়েছে, যার বিস্তারিত এখন প্রকাশ করা হচ্ছে না।”
একজন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, “বাংলাদেশ মিয়ানমার জান্তা বা আরাকান আর্মির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করবে না। পুরো বিষয়টি জাতিসংঘের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে।”
২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশ হয়ে ইউনিসেফ ও ইউএনডিপির মাধ্যমে রাখাইনে ওষুধ ও চিকিৎসা সহায়তা পৌঁছানো হয়েছিল। তবে ২০২4 সালের মাঝামাঝি সময় থেকে মিয়ানমার জান্তা সরকার এসব সহায়তা আটকে দেয়, ফলে পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।
জাতিসংঘ জানিয়েছে, রাখাইনের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। খাদ্য ও পণ্য প্রবেশে সীমান্ত বন্ধ থাকায় ভয়াবহ মূল্যস্ফীতি ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এতে রোহিঙ্গা ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীর বাংলাদেশে ঢোকার আশঙ্কা বাড়ছে।
রাখাইন অঞ্চলটি মাদক ও অবৈধ অস্ত্র পাচারের জন্য পরিচিত। করিডোর চালু হলে এসব অবৈধ কর্মকাণ্ড বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটিতে এখন কোনো স্বীকৃত প্রশাসন না থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও জটিল হয়ে উঠতে পারে।
মেজর জেনারেল (অব.) এম মুনিরুজ্জামান বলেন, “যেমন গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতার ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানো হয়, তেমনি রাখাইনে কার্যকর করিডোরের জন্য অন্তত জান্তা সরকার ও আরাকান আর্মির সম্মতি প্রয়োজন।”
তিনি সতর্ক করে বলেন, “সামরিক সংঘাতে থাকা কোনো অঞ্চলের সঙ্গে জড়িত হলে নিরাপত্তা হুমকি তৈরি হওয়া অবশ্যম্ভাবী। একবার ঢুকে পড়লে তা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে এটা পাকিস্তানের অভিজ্ঞতা থেকেও দেখা গেছে।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













