বাবাকে ফাঁসাতে যমজ মেয়েকে হত্যা করেন মা
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিলের পানি থেকে পাঁচ মাস বয়সী যমজ দুই বোনের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা। গত সোমবারের এই ঘটনার পর শিশু দুটির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তাদের বাবা-মাকে। সন্তান হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী একে অপরকে দোষারোপ করছিলেন। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, লামিয়া ও সামিয়া নামে যমজ ওই দুই শিশুকে হত্যা করেছেন তাদের জন্মদাত্রী মা শান্তা বেগম (২২)।
বুধবার (০৯ জুলাই) এ ঘটনায় আদালতে জবানবন্দি দেন ঘাতক মা।
জবানবন্দিতে ঘাতক মা বলেন, আমার নাম শান্তা বেগম। মো. সোহাগ শেখ এবং আমার প্রায় ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পরে আমি যখন প্রেগন্যান্ট হই, এরপর থেকে আমাদের সম্পর্ক খারাপ হতে থাকে। সিজারে আমার যমজ মেয়ে হওয়ার পর থেকে আমি আমার বাবার বাড়িতে থাকি। বাচ্চা একটু বড় হওয়ার আগ পর্যন্ত বাচ্চাসহ আমার মা আমাকে আমার বাবার বাড়িতে থাকতে বলেন। কয়েক দিন আগে আমার স্বামী সোহাগ আমাকে আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়িতে আসতে বলে। এরপর আমি আমার স্বামীকে বলি তাহলে বাজার করে রেখো আমি বাচ্চাসহ আপনার বাড়িতে আসব। স্বামীর বাড়িতে আসার পর থেকে আমার স্বামী বাজার করে না, বাচ্চাদের জন্য দুধ কিনে না। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় এবং আমার স্বামী আমাকে মাঝেমধ্যে মারধর করত। আমি বাচ্চা হওয়ার পর থেকেই অসুস্থ, এছাড়া আমার মাথায় একটু সমস্যাও আছে, আমি হুটহাট রেগে যাই। ঘটনার দিন বিকাল বেলা আমাদের মাঝে ঝগড়াঝাঁটি হয়, আমার স্বামী আমার গায়েও হাত তোলে। আমার স্বামী মাঝেমধ্যে নেশা করে এসে আমাকে মারধর করত। এরপর সন্ধ্যা বেলা আমি আমার স্বামীকে ফোন করে বাচ্চাদের জন্য দুধ আনতে বললে আমার স্বামী আমার সঙ্গে চিল্লাচিল্লি করে এবং বলে তোর মেয়ে তুই কিভাবে পালবি তুই দেখ। এতে আমার মাথা খারাপ হয়ে যায়। রাগের মাথায় আমি আমার মেয়ে দুটির মধ্যে প্রথমে ছোট বাচ্চা সামিয়াকে পানির মধ্যে ফেলে দেই, এরপর আমার বড় মেয়ে লামিয়াকে পানির মধ্যে ফেলে দেই। ফেলে দেওয়ার পর আমি চুপচাপ বসে থাকি। এরপর আমি ঘর থেকে বের হয়ে আমার স্বামীর বাড়ির একটু দূরে আমার দুসম্পর্কের এক নানির কাছে বলি আমার স্বামী আমার বাচ্চা দুটিকে পানিতে ফেলে দিছে। আমার স্বামীর উপর রাগ করে আমার স্বামীকে ফাঁসানোর জন্য আমি সবাইকে বলি, আমার স্বামী আমার বাচ্চা দুটিকে পানিতে ফেলে দিয়েছে। পরে অনেকে এসে আমার মেয়ে বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পানি থেকে উপরে তুলে আনে।
এর আগে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর আগে বিবন্দী গ্রামের মো. সোহাগের সঙ্গে পার্শ্ববর্তী দয়াহাঁটা মজিদপুর গ্রামের শান্তা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। সোহাগ দিনমজুরের কাজ করতেন। বিয়ের কয়েক মাস পর থেকে বিভিন্ন কারণে শান্তা ও সোহাগের ঝগড়া হতো। পাঁচ মাস আগে এই দম্পতির যমজ মেয়ের জন্ম হয়। যমজ সন্তান জন্মের পর সংসারে অভাব-অনটন দেখা দেয়। এতে এই দম্পতির মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। গত সোমবার সন্ধ্যার দিকে শান্তা প্রতিবেশীদের জানান, তার মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে বাড়ির পাশে বিলের পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সোহাগের স্বজনদের অভিযোগ ছিল, সোহাগ বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পাশের বাজারে গিয়েছিলেন। তখন দুই শিশু শান্তার কোলে ছিল। শিশু দুটিকে শান্তাই বিলের পানিতে ফেলে হত্যা করেছেন। তবে একই সুরে পাল্টা অভিযোগ শান্তার স্বজনদেরও। তারা বলেছিলেন, শিশু দুটিকে সোহাগ পানিতে ফেলে বাজারে গিয়েছিলেন।
এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালমান রহমান কালবেলাকে বলেন, যে সময়ে শিশু দুটিকে পানিতে ফেলা হয় সেই সময়ের সোহাগের মোবাইল লোকেশন ট্র্যাক করে দেখা যায়, সোহাগ তখন স্থানীয় বাজারে ছিলেন। ওই বাজারের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখেও এ কথার সত্যতা পাওয়া যায়। এরপর বাচ্চা দুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি দুই শিশুকে হত্যার কথা স্বীকার করেন।
এসআই বলেন, যমজ বাচ্চা দুটির বাবা মেয়ে সন্তান হওয়ায় অখুশি ছিলেন। এজন্য সন্তানদের খোঁজখবর নিতেন না এবং দেখভাল করতেন না। পারিবারিক কলহ এবং বাচ্চার বাবা সন্তানদের দেখভাল না করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই মা এই হত্যার ঘটনা ঘটান।
মুসআব/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













