গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড বাতিল, বিনিয়োগকারীদের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবার ডিভিডেন্ড ঘোষণা নিয়ে এক তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার প্রায় ১৪ মাস পর তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (০৮ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ডিভিডেন্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ছিল।
ব্যাংকটির এক মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তি থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, আলোচিত বছরে (২০২৩) ব্যাংকটির কোনো মুনাফা না হওয়ায় শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া সম্ভব নয়। এর ফলে পূর্বে ঘোষিত সেই ডিভিডেন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
গত বছরের ২৯ এপ্রিল যখন ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল, তখন গ্লোবাল ইসলামী ব্যাংক জানিয়েছিল, ২০২৩ সালে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা। এই আয়ের ভিত্তিতেই ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয় এবং এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ২০২৩ সালের ৬ জুন। এমনকি, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে ঘোষিত ডিভিডেন্ড বিতরণের অনুমতিও প্রদান করেছিল।
তবে গত বছরের ২৭ আগস্ট ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকটির আগের বছরের নিরীক্ষিত অডিট রিপোর্ট সংশোধনের সিদ্ধান্ত নেয়। এই সংশোধিত অডিট রিপোর্ট অনুসারে, পূর্বে মুনাফা দেখানো হলেও ওই বছরে ব্যাংকটি প্রকৃতপক্ষে লোকসান করেছে শেয়ার প্রতি ২১ টাকা ৭৯ পয়সা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সা। এই তথ্যগুলো ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থার এক ভিন্ন চিত্র তুলে ধরেছে।
ব্যাংকটি ঘোষিত ডিভিডেন্ডসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনার জন্য গত বছরের ৮ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছিল। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সুবিধাভোগী ও ব্যাংক-লুটেরা এস আলমের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক আর ঘোষিত এজিএমটি করতে পারেনি।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের মঙ্গলবারের বৈঠকে বাতিল হয়ে যাওয়া বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড ডেট আগেরটিই (০৬ জুন, ২০২৩) বহাল থাকবে।
ডিভিডেন্ড ঘোষণার পর তা বাতিল করার এই ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর আস্থার সংকট তৈরি করবে। এটি কেবল গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে শেয়ারবাজারের স্বচ্ছতা, কর্পোরেট সুশাসন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও মারাত্মক প্রশ্ন তুলবে। এমন ঘটনা শেয়ারবাজারের ইতিহাসে একটি কালো দৃষ্টান্ত হয়ে থাকবে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংক কর্তৃপক্ষের আরও কঠোর ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য বলে বাজার সংশ্লিষ্টরা জোর দাবি তুলেছেন।
মামুন/
পাঠকের মতামত:
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিপলস লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউরোপের ৬ দেশে থাইরক্স ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- পিপলস লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ধরা পড়ে সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
- সৌরভ গাঙ্গুলির জায়গায় ‘দাদাগিরি’তে এবার নতুন সিজনে চমক
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি










