সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে কঠোর ব্যয়ের নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে কোনো সরকারি প্রতিষ্ঠান যানবাহন কিনতে পারবে না। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পরিচালন বাজেট থেকে যানবাহন ক্রয়ে বরাদ্দ করা অর্থ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরনো, টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
নির্মাণ খাতে ব্যয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান ব্যতীত নতুন কোনো ভবন নির্মাণে অনুমতি দেওয়া হবে না। চলমান নির্মাণকাজ যদি ৫০ শতাংশের বেশি অগ্রগতি লাভ করে থাকে, তাহলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে তাতে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দ খাতেও ব্যয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পে যানবাহন কেনা যাবে না। ভূমি অধিগ্রহণ ব্যয় করতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। বিশেষ প্রয়োজনে থোক বরাদ্দ খরচেও অনুমোদন লাগবে।
সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো ধরনের বিদেশি সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশগ্রহণ করা যাবে না। তবে সরকারি বৃত্তি, ফেলোশিপ কিংবা উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি কোর্সের জন্য বিদেশে যাওয়া যাবে। এছাড়া সরকারি খরচে পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণেও অংশ নেওয়া যাবে।
আদেশে আরও বলা হয়েছে, সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ২০২৩ সালের ৯ ডিসেম্বরের পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক থাকবে। সেই নির্দেশনায় বলা হয়েছিল, সরকারি কর্মকর্তারা বিনোদনমূলক বিদেশ ভ্রমণ পরিহার করবেন এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিও গ্রহণ করা যাবে না।
মিজান/
পাঠকের মতামত:
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা








.jpg&w=50&h=35)




