শেয়ারবাজারে তালিকাভুক্তিতে কোম্পানির কর ব্যবধান নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঠামো নিয়ে মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান, বাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের করণীয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর মন্তব্য করেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান মাত্র ৫ শতাংশ রাখলে কোনো কোম্পানিই শেয়ারবাজারে আসতে আগ্রহী হবে না।
তিনি জোর দিয়ে বলেন, "‘কোম্পানিগুলো তালিকাভুক্ত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভ্যালুয়েশন। আমরা যারা কোম্পানি তৈরি করি, স্পন্সর করি তারা যদি সঠিক ভ্যালুয়েশন না পায় তারা আসবে না। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান যদি ২০ শতাংশ থাকে তাহলে এটা কাজ করবে। যদি ১৫ শতাংশও থাকে তাহলেও কাজ করবে। কিন্তু যদি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান ৫ শতাংশ রাখি তাহলে কোনো কোম্পানিই আসবে না। এভাবে পৃথিবীর কোথাও কোম্পানিগুলো শেয়ারবাজারে আসবে না। এটা হচ্ছে বাস্তবতা।’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি তার বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে শেয়ারবাজারের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। ব্যাংক খাতের বর্তমান সংকটের কথা স্বীকার করে তিনি প্রশ্ন তোলেন, "এ ধরনের পরিস্থিতিতে শেয়ারবাজার ভালো করবে সেটি কীভাবে প্রত্যাশা করেন?"
তবে তিনি আশ্বস্ত করেন, সরকার শেয়ারবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, শেয়ারবাজারের উন্নয়নে নীতি সমন্বয় অত্যন্ত জরুরি, যা বর্তমানে অনুপস্থিত। এই সমন্বয় সাধনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে এবং তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগকারীরা অচিরেই এর সুফল দেখতে পাবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম তার বক্তব্যে গত এক বছরে কোনো নতুন আইপিও (Initial Public Offering) না আসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, আইপিও আনার দায়িত্ব বিএসইসির নয়, বরং মার্চেন্ট ব্যাংকারদের। দেশে ৬৬টি মার্চেন্ট ব্যাংক থাকা সত্ত্বেও গত ১৫ বছরে তারা মাত্র ১৩৮টি কোম্পানি বাজারে এনেছে, যা তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী তার বক্তব্যে মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে সুকুকের মতো শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের ব্যাপক চাহিদার কথা তুলে ধরেন। তিনি এই ধরনের পণ্য আরও বেশি করে বাজারে নিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা বাজারের বৈচিত্র্য বাড়াতে এবং নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়ক হবে।
বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









