দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ বাংলাদেশি শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে বিপুল অর্থপাচার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ জন বাংলাদেশি। তারা সেখানে কিনেছেন ৯৭২টি প্রপার্টি, যেগুলোর কাগজে-কলমে মূল্য প্রায় ৩১৫ মিলিয়ন ডলার (৩১ কোটি ৫০ লাখ ডলার)। তবে প্রকৃত মূল্য আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইইউ ট্যাক্স অবজারভেটরি-র তথ্যের ভিত্তিতে এ অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে দুদক এই তালিকায় থাকা ৭০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে।
এনবিআরের কাছে তথ্য চেয়েছে দুদক
এই ৭০ জনের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচারকৃত অর্থ দিয়েই দুবাইয়ের সম্পত্তিগুলো কেনা হয়েছে। চিঠিতে নাম থাকলেও তাদের পদ বা বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি।
চিহ্নিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আহসানুল করীম, আনজুমান আরা শহীদ, হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরান চন্দ্র ভৌমিক, মো. রাব্বী খান, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ অলিউর রহমান, এস এ খান ইখতেখারুজ্জামান, সাইফুজ্জামান চৌধুরী, সৈয়দ ফাহিম আহমেদ, সৈয়দ হাসনাইন, সৈয়দ মাহমুদুল হক, সৈয়দ রুহুল হক, গোলাম মোহাম্মদ ভূঁইয়া, হাজী মোস্তফা ভূঁইয়া, মনজ কান্তি পাল, মো. ইফতেখার উদ্দিন চৌধুরী, মো. মাহবুবুল হক সরকার, মো. সেলিম রেজা, মোহাম্মদ ইলিয়াস বজলুর রহমান, এস ইউ আহমেদ, শেহতাজ মুন্সী খান, এ কে এম ফজলুর রহমান, আবু ইউসুফ মো. আবদুল্লাহ, চৌধুরী নাফিজ সরাফাত, গুলজার আলম চৌধুরী, হাসান আশিক তাইমুর ইসলাম, হাসান রেজা মহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, এম সাজ্জাদ আলম, মোহাম্মদ ইয়াসিন আলী, মোস্তফা আমির ফয়সাল, রিফাত আলী ভূঁইয়া, সালিমুল হক ঈসা/হাকিম মোহাম্মদ ঈসা, সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান/সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ সালমান মাসুদ, সৈয়দ সাইমুল হক, আবদুল হাই সরকার, আহমেদ সামীর পাশা, ফাহমিদা শবনম চৈতি, মো. আবুল কালাম, ফাতেমা বেগম কামাল, মোহাম্মদ আল রুমান খান, মায়নুল হক সিদ্দিকী, মুনিয়া আওয়ান, সাদিক হোসেন মো. শাকিল, আবদুল্লাহ মামুন মারুফ, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ শওকত হোসেন সিদ্দিকী, মোস্তফা জামাল নাসের, আহমেদ ইমরান চৌধুরী, বিল্লাল হোসেন, এম এ হাশেম, মোহাম্মদ মাইন উদ্দিন চৌধুরী, নাতাশা নূর মুমু, সৈয়দ মিজান মোহাম্মদ আবু হানিফ সিদ্দিকী, সায়েদা দুররাক সিনদা জারা, আহমেদ ইফজাল চৌধুরী, ফারহানা মোনেম, ফারজানা আনজুম খান, কে এইচ মশিউর রহমান, এম এ সালাম, মো. আলী হোসেন, মোহাম্মদ ইমদাদুল হক ভরসা, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রোহেন কবীর, মনজিলা মোর্শেদ, মোহাম্মদ সানাউল্যাহ চৌধুরী, মোহাম্মদ সরফুল ইসলাম, সৈয়দ রফিকুল আলম ও আনিসুজ্জামান চৌধুরী।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, “দুদকের অনুসন্ধান কর্মকর্তা তার তদন্তের প্রয়োজনে যেকোনো সময় নথিপত্র তলব করতে পারেন। কমিশন কেবল দালিলিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।”
এর আগে ২০২৩ সালের ১০ এপ্রিল দুদক এই বিষয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে। একই বছরের ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়-কেও তথ্য সংগ্রহের জন্য চিঠি দেওয়া হয়।
সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের ২০২২ সালের একটি গবেষণায় দেখা যায়, গোপনে বা প্রকাশ্যে বিপুল পরিমাণ অর্থপাচার করে বাংলাদেশিরা দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন। ৪৫৯ জন বাংলাদেশির মালিকানাধীন ৯৭২টি সম্পত্তির মধ্যে ৬৪টি রয়েছে দুবাই মেরিনাতে এবং ১৯টি পাম জুমেইরাহ এলাকায়। এর মধ্যে কমপক্ষে ১০০টি ভিলা এবং ৫টি ভবন বাংলাদেশিদের মালিকানায় রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মাত্র চার-পাঁচজন ব্যক্তি মিলে কিনেছেন প্রায় ৪৪ মিলিয়ন ডলারের সম্পত্তি। তথ্য গোপন করে এমন বিনিয়োগের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বেড়েছে।
বিশ্ব অর্থনীতির চাপ সত্ত্বেও এই সময়ে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন, এমনকি নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির নাগরিকদেরও পেছনে ফেলেছেন।
আলীম/
পাঠকের মতামত:
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের













