আ.লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় নেয় বাংলাদেশ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। দেশজুড়ে স্বস্তি ফিরে এলেও, সময়ের সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে নতুন এক রাজনৈতিক আতঙ্ক—আওয়ামী লীগের পুনরুত্থান। বিতাড়িত এ দলটির হঠাৎ সক্রিয়তা ও মাঠে ফেরার তৎপরতায় বিশ্লেষক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দেশি-বিদেশি চক্রের সহায়তায় আওয়ামী লীগকে সংসদে বিরোধী দলের আসনে বসানোর গভীর ষড়যন্ত্র চলছে।
স্বৈরাচারী সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপি দেশ ছাড়তে বাধ্য হন। কেউ কেউ ভারতে আশ্রয় নেন, কেউ আত্মগোপনে চলে যান। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয়। যার প্রেক্ষিতে ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটি এখনো ঝুলে আছে। এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে ফের মাঠে নামতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোপনে অনুষ্ঠিত হচ্ছে মিছিল, সভা-সমাবেশ। সর্বশেষ ঢাকার উত্তরায় ঝটিকা মিছিল করে আলোচনায় আসে তারা। এতে নেতৃত্ব দেন উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের পরোক্ষ সমর্থনে এবং বিদেশি অর্থায়নে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনঃস্থাপনের চেষ্টা চলছে। ভারতের বিশেষ মহল থেকে দলটির নেতাকর্মীদের মনোবল বাড়াতে সক্রিয় সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ইউরোপ-আমেরিকা থেকে বড় অঙ্কের কালো টাকা বিনিয়োগ করা হচ্ছে দলটির পেছনে, যাতে তারা ফের রাজনীতির মাঠে সক্রিয় হতে পারে।
বিশ্লেষকরা আরও বলছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শক্তির মধ্যে বিভক্তি তৈরি করে ফায়দা লুটছে আওয়ামী লীগের গোপন এজেন্টরা। তারা বিএনপি ও জামায়াতের সঙ্গে আঁতাত করেও স্থানীয় পর্যায়ে তৎপরতা বাড়াচ্ছে। এ কারণেই কিছু জায়গায় তাদের মিছিল বড় হতে দেখা যাচ্ছে।
এমন সময় যখন দেশ ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকিয়ে, তখনই চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর রোডম্যাপ তৈরি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে। তাদের মতে, যদি এই ষড়যন্ত্র সফল হয়, তবে ‘ছত্রিশে জুলাই’ ঘটনার বিচারও রাজনৈতিক মামলার ফাঁদে পড়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থানকে শিষ্টাচারবহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।”
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে থেমে নেই ঘটনা। সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। একই ধরনের হামলা হয়েছে চট্টগ্রামে। এসব ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ যেন আর রাস্তায় না নামতে পারে।”
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, “আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যারা দলীয় ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি, সহিংসতা, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “বাংলাদেশে আর যেন ফ্যাসিজম ফিরে না আসে, সে জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে একমাত্র সমাধান। না হলে ভবিষ্যতে এর চড়া মূল্য দিতে হবে জনগণকে।”
আরিফ/
পাঠকের মতামত:
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- কুরআনের পাতা নষ্ট হয়ে গেছে? ফেলে দেবেন নাকি দাফন করবেন
- যমযমের পানি ও আইয়ূব (আ.)-কে নিয়ে মানুষের দুটি বড় ভুল ধারণা
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী
- বিপিসির গলার কাঁটা পাঁচ ইসলামী ব্যাংক, আটকে ১৩৫৫ কোটি টাকা
- ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়
- ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার!
- জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
- যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পাসপোর্ট নবায়নে নতুন করে যা জানা জরুরি
- বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
- ভারত-ইসরায়েলের নতুন সমীকরণে বাংলাদেশের নতুন হিসাব
- বাংলাদেশি সাংবাদিকদের ‘জার্নালিজম’ শিখাতে গিয়ে হাসির পাত্র ভারত
- সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- জাতিসংঘে প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব
- চীন-ভারত-আমেরিকার খেলায় আসল চাল বাংলাদেশের হাতে
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী
- ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়
- জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!













