চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে আইএমএফের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম সঠিক পথে রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি সংস্থাটি। আইএমএফ জানিয়েছে, বাকি দুই কিস্তির অর্থ আগামী জুনে ছাড় হতে পারে, তবে এর আগে আলোচনা ও চুক্তির কিছু ধাপ এখনও বাকি রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইএমএফ প্রতিনিধি দল। তারা গত ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইএমএফের গবেষণা বিভাগের উন্নয়ন সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপাজর্জিও।
পাপাজর্জিও বলেন, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। আগামী ২১-২৬ এপ্রিল ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভাতে বিষয়টি নিয়ে গভীর আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নেবে।
তিনি আরও বলেন, “এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ ও এর জনগণের পাশে থাকার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”
আইএমএফের মতে, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ, বিনিময়হার নিয়ন্ত্রণ, আর্থিক খাত সংস্কার ও বাজারভিত্তিক নীতির কিছু বিষয়ের ওপর এখনও আলোচনা বাকি রয়েছে। বিশেষ করে রিজার্ভ ব্যবস্থাপনা, ডলার বিনিময় হার, এবং বাজেট ঘাটতি মোকাবিলায় কর নীতিতে সংস্কার নিয়ে সংস্থাটির সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশ কিছুটা সময় নিচ্ছে।
তবে তারা এটাও জানিয়েছে, বাংলাদেশে রিজার্ভ পরিস্থিতি প্রত্যাশার চেয়েও ভালো, এবং বিনিময় হার এখন বেশ স্থিতিশীল। এসব কারণে সংস্থাটি মনে করছে, শর্ত পূরণ ও আলোচনার ভিত্তিতে পরবর্তী কিস্তি ছাড়ে কোনো বড় বাধা থাকবে না।
ক্রিস পাপাজর্জিও বলেন, “বাংলাদেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য আর্থিক খাত সংস্কার, স্বচ্ছতা এবং সুশাসন অপরিহার্য। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর ব্যবস্থাপনায় আধুনিকীকরণ ও ব্যাংক খাতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।”
তিনি আরও বলেন, "বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, আইনি কাঠামোর সংস্কার এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (AML/CFT) কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।"
উল্লেখ্য, আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি হয় ২০২৩ সালের জানুয়ারিতে। এখন পর্যন্ত বাংলাদেশ তিন কিস্তিতে পেয়েছে মোট ২৩১ কোটি ডলার।
প্রথম কিস্তি: ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ৪৭ কোটি ৬৩ লাখ ডলার
দ্বিতীয় কিস্তি: ২০২৩ সালের ডিসেম্বরে, ৬৮ কোটি ১০ লাখ ডলার
তৃতীয় কিস্তি: ২০২৪ সালের জুনে, ১১৫ কোটি ডলার
এই তিন কিস্তি শেষে বর্তমানে বাকি আছে ২৩৯ কোটি ডলার, যার মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সরকার আশা করছে, আগামী জুনে এই দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হবে।
আইএমএফ মনে করছে বাংলাদেশের বিনিময়হার আরও নমনীয় ও বাজারভিত্তিক করা দরকার। যদিও সংস্থাটি এখনই পুরোপুরি বাজারে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়, তবে তারা মনে করছে, বর্তমানে এটি করার জন্য যথাযথ সময় চলছে, কারণ ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামে ব্যবধান কম এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ছে।
পাপাজর্জিও বলেন, “বাংলাদেশের জন্য আগামীদিনগুলোতে বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। এসব মোকাবিলায় আর্থিক খাত সংস্কার, ব্যাংক পুনর্গঠন এবং ছোট আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর নীতিমালার প্রয়োজন রয়েছে।”
কেএইচ/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি













