বিশ্ব বাজারে পোশাক রফতানি নিয়ে নতুন সংকট
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১৫ মাসে ভারতের সড়কপথ ব্যবহার করে বাংলাদেশ প্রায় ৫ হাজার ৬৪০ কোটি টাকার তৈরি পোশাক রফতানি করেছে ৩৬টি দেশে। এতে ডলারে আয় হয়েছে প্রায় ৪৬২ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিমাসে গড়ে রফতানির পরিমাণ ছিল ৩৭৬ কোটি টাকা। তবে হঠাৎ করে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় অনিশ্চয়তায় পড়েছে রফতানি কার্যক্রম।
পণ্য পরিবহন হতো ট্রাকযোগে, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে কলকাতার দমদম বিমানবন্দর কিংবা সমুদ্রবন্দর হয়ে তৃতীয় দেশে। এই পথ ব্যবহার করলে ঢাকার শাহজালাল বিমানবন্দরের জট এড়ানো যেত এবং খরচও কম পড়তো। তবে ২০২৫ সালের ৯ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) হঠাৎ এই সুবিধা বাতিল করে।
এর ফলে বেনাপোলে আটকে পড়ে তিনটি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানের চারটি ট্রাক। এসব পণ্য স্পেনে যাওয়ার কথা ছিল, কিন্তু পেট্রাপোল কাস্টমস সেগুলোর প্রবেশে অনুমতি না দেওয়ায় ট্রাকগুলো ফেরত নিতে হয়। বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এই রুট ব্যবহার করে বাংলাদেশ ৩৪ হাজার ৯০৯ মেট্রিক টন তৈরি পোশাক রফতানি করেছে।
পোশাক রফতানির গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ব্রাজিল, ইতালি, ডেনমার্ক, মেক্সিকো, রাশিয়া, সুইডেন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, পর্তুগাল, নেদারল্যান্ডস, তাইওয়ানসহ আরও অনেকে। রফতানি পণ্যের মধ্যে ছিল নারী ও পুরুষদের তৈরি পোশাক, শিশুদের পোশাক, ট্র্যাকস্যুট, স্যানিটারি ফাইবার ও কটন পোশাক।
২০১৮ সাল থেকে ভারত পরীক্ষামূলকভাবে বাংলাদেশের পণ্য কলকাতা বিমানবন্দর হয়ে তৃতীয় দেশে পাঠানোর অনুমতি দেয়। তখন থেকে ৬২৪টি প্রতিষ্ঠান এই সুবিধা ব্যবহার করে প্রায় ৯৮ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, যার মধ্যে ৬০৬টি প্রতিষ্ঠান পোশাক খাতভুক্ত। গত বছর কলকাতা বিমানবন্দর ব্যবহার করে প্রায় ৪৪ হাজার টন পণ্য রফতানি হয়েছে, যা এখন শাহজালাল বিমানবন্দরে সামলাতে হবে। এর জন্য প্রয়োজন পড়বে বাড়তি ৭৩০টি ফ্লাইটের।
বিশ্লেষকরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে আস্থার সংকট তৈরি করেছে। বিকল্প হিসেবে মোংলা ও চট্টগ্রাম বন্দরের সংযোগ বাড়ানো এবং শাহজালাল বিমানবন্দরকে আরও কার্যকর করা ছাড়া উপায় নেই। সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “এ ধরনের হঠাৎ সিদ্ধান্ত আঞ্চলিক সহযোগিতার জন্য নেতিবাচক। বিকল্প অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানো দরকার।”
বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “ভারতের একতরফা সিদ্ধান্ত হতাশাজনক। বিকল্প পথ বন্ধ হওয়ায় খরচ ও সময় দুই-ই বাড়বে।” সাবেক সভাপতি রুবানা হক জানান, “আমরা নতুন বিকল্প পথ খুঁজছি। মোংলা ও চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ভারতের সিদ্ধান্তে বড় কোনও সমস্যা হবে না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করবো।” তিনি আরও জানান, এরইমধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাঠামোগত সমন্বয়ের মাধ্যমে এই সংকট উত্তরণের চেষ্টা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ সৃষ্টি করা উচিত। একইসঙ্গে বিকল্প রফতানি পথ ও অবকাঠামো উন্নয়নে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
কেএইচ/
পাঠকের মতামত:
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা













