খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে এক ভয়াবহ সংকটের মুখোমুখি। এর মূল কারণ হলো বিপুল পরিমাণে খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, যা অর্থনীতির জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির পেছনে অন্যতম প্রধান কারণ হলো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ীদের দেওয়া অগ্রহণযোগ্য ঋণ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যেসব ব্যবসায়ী নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছিলেন, সেগুলোর বড় অংশই এখন অনাদায়ী রয়ে গেছে।
সরকার পরিবর্তনের পর এসব ঋণের প্রকৃত চিত্র উন্মোচিত হতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের দেওয়া ঋণগুলোই বেশি খেলাপিতে পরিণত হয়েছে। একইসঙ্গে দেশের অর্থনীতির মন্দাবস্থা ও নতুন ঋণ শ্রেণিকরণের নিয়ম যোগ হয়ে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের জুন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৭.০৯ শতাংশ। অর্থাৎ চার ভাগের এক ভাগেরও বেশি ঋণ এখন অনাদায়ী।
এর আগে ২০২৫ সালের মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, তখন হার ছিল ২৪.১৩ শতাংশ।অন্যদিকে, ২০২৪ সালের জুনে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৭ কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে একটি রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাবেক সরকারের সময় নামে-বেনামে যেভাবে ঋণ নেওয়া হয়েছিল, সেগুলো এখন একে একে খেলাপি হিসেবে ধরা পড়ছে। শুধু তাই নয়, ঋণ শ্রেণিকরণের নতুন আন্তর্জাতিক মানদণ্ড (নতুন নীতিমালা) চালু হওয়ায় অনেক ঋণ দ্রুত অনাদায়ী হিসেবে চিহ্নিত হচ্ছে।
এর পাশাপাশি নবায়ন করা বহু ঋণ আদায়যোগ্য না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে খেলাপি হিসেবে চিহ্নিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনকালে মোট খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর প্রায় প্রতি বছরই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।
অর্থনীতিবিদদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, তৎকালীন সরকার-ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছেন, যার বড় অংশই দেশের বাইরে পাচার হয়ে গেছে।
সরকার পতনের পরই সেই সময়কার দেওয়া বিপুল অঙ্কের ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করে। রাজনৈতিক চাপ ও সুবিধা দিয়ে যেভাবে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল, পাশাপাশি খেলাপি ঋণ কাগজে-কলমে কম দেখানোর জন্য একের পর এক নীতি গ্রহণ করা হয়েছিল—বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক সেই নীতিগুলো থেকে সরে এসেছে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে খেলাপি ঋণে ডুবে থাকা পাঁচটি ইসলামি ধারার ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এসব ব্যাংকের গড় খেলাপি ঋণের হার প্রায় ৭০ শতাংশ।
তথ্যসূত্র বলছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বহুল সমালোচিত চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা বের হয়ে আসছে। এর মধ্যে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহভাবে বেড়েছে।
সরকারি খাতের অগ্রণী ও জনতা ব্যাংক, এবং বেসরকারি খাতের আইএফআইসি, ইউসিবি, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক-সহ প্রায় সব ব্যাংকেই খেলাপি ঋণ বাড়ছে।
বর্তমানে প্রায় ১,২০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় ঋণ নবায়নের জন্য আবেদন করেছে। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠানকে এরই মধ্যে সুবিধা দেওয়া হয়েছে। তবে নতুন নীতিমালার আওতায় এখন ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না হলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হয় এবং ৯০ দিন পর তা খেলাপিতে রূপান্তরিত হয়। এ নিয়ম কার্যকর হয়েছে ২০২৫ সালের এপ্রিল থেকে।
বর্তমানে খেলাপি ঋণে শীর্ষে রয়েছে:
অগ্রণী ব্যাংক
জনতা ব্যাংক
সোনালী ব্যাংক
রূপালী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
আইএফআইসি ব্যাংক
ন্যাশনাল ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি দেশের ব্যাংক খাতকে অস্থিতিশীল করে তুলছে। এতে ব্যাংকের তারল্য সংকট বাড়ছে, সুদহার বাড়ছে, আর ঋণ প্রাপ্তি কঠিন হয়ে পড়ছে—যা সরাসরি শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানকে প্রভাবিত করছে।
এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি হয়ে পড়েছে:
রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ জোরদার
খেলাপি ঋণ আদায়ে কার্যকর আইন প্রয়োগ
স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক অর্থনৈতিক সংস্কার
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













