ফেসবুকে এসিল্যান্ডের ছবি দিয়ে ইউএনওর নামে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতের নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি গত ৫ মার্চ সিএমপি'র কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২৩৯।
অভিযোগে ইউএনও মাসুমা জান্নাত উল্লেখ করেছেন যে, অজ্ঞাত ব্যক্তি তার নামে ফেসবুক আইডি খুলে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্নজনের কাছ থেকে অর্থ দাবি করছে।
১ মার্চ, দুপুরে মাসুমা জান্নাত নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান, তার নাম ব্যবহার করে একটি ফেক আইডি খোলা হয়েছে। সেই আইডির প্রোফাইলে সহকারী কমিশনার নিশাত ফারাবীর ছবি ব্যবহার করা হয়েছিল। এই আইডি থেকে কর্ণফুলী উপজেলা প্রশাসনের নামে বিভিন্ন কার্যক্রম প্রচার করা হচ্ছিল, যা বাস্তবে চরভদ্রাসন উপজেলার এসিল্যান্ড নিশাত ফারাবীর ভ্রাম্যমাণ আদালতের ছবি ছিল।
এই ফেক আইডি থেকে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আর্থিক লেনদেনের ফাঁদ তৈরি করা হয়েছে। আইডির স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, সেখানে ‘নবনিযুক্ত কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার’ বলে অভিনন্দন জানানো হচ্ছে এবং এসিল্যান্ড ফারাবীর সরকারি কার্যক্রমের ছবি পোস্ট করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এই ফেক আইডির মাধ্যমে প্রতারক চক্র অন্তত ৮,৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। ২৫ ফেব্রুয়ারি, বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে, যার ট্রানজেকশন আইডি ছিল (৭৩পিওজেএনই৪)। এটি এয়ারটেল সিমে ক্যাশ-ইন হয়েছে, যার নিবন্ধন ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি করা হয়েছিল।
ফরিদপুর জেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীও ৪ মার্চ চরভদ্রাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১৫) করেন। তিনি বলেন, তার ছবির অবৈধ ব্যবহার হয়ে একটি ফেক আইডি খোলা হয়েছে। তিনি আরও জানান, এই আইডি যদি কোনো অপরাধমূলক কাজ বা আর্থিক লেনদেনে যুক্ত থাকে, তবে তার কোনো দায় নেই।
ফোনের মাধ্যমে প্রতারণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ০১৬২০-৩০৬১৩৪ নম্বরে টাকা পাঠানো হয়েছে, যা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভালতা বামপাড়া গ্রাম থেকে ব্যবহার করা হয়েছিল। মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের তথ্য অনুযায়ী, এই নম্বরের গ্রাহক নাম এরশাদ, যার এনআইডি নম্বর- ৯৫৮৪৮৬৬১৫৭।
কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান জানান, ‘ইউএনও মাসুমা জান্নাতের করা সাধারণ ডায়েরিটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’ একইভাবে, চরভদ্রাসন থানার এসআই খয়বর রহমান জানান, ‘এটি তদন্তাধীন বিষয়, পরে বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. আফতাব হোসেন বলেন, ‘এ ধরনের প্রতারক চক্র সাধারণত অন্য জেলার কারো নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অপরাধ করে, ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’
মুসআব/
পাঠকের মতামত:
- প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জানালেন বিশেষজ্ঞ
- মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশ
- সরকারি ব্যাংকে বেসরকারি ব্যাংকার, অভ্যন্তরীণ সংকটের শঙ্কা
- হীরা চোরাচালান থেকে হত্যা মামলা: ডিবির জালে দিলীপ আগরওয়ালা
- নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধন করবেন যেভাবে
- নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটির সুযোগ
- গাড়ির নাম্বার প্লেটে ক, খ, গ, ঘ কেন লেখা থাকে? জানলে অবাক হবেন
- ওয়ারিশদের বাদ দিয়ে জমির নামজারি? জেনে নিন কী বলছে নিয়ম
- দেশ ছেড়ে পালাতে প্রাইভেট জেট ভাড়ায় নজিরবিহীন কাড়াকাড়ি
- হঠাৎ সামরিক সতর্কতা জারি!
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- দেবীরূপে রুমিন ফারহানা, সমালোচনার জবাবে ফেসবুকে যা লিখলেন
- হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে বিপর্যস্ত উত্তরা ফাইন্যান্স
- নগদ প্রবাহে বড় উল্লম্ফন, কিন্তু মুনাফায় ধস—শাশা ডেনিমসের সামনে কী অপেক্ষা করছে?
- মুনাফায় ফিরেছে ডেসকো, তারপরও যে কারণে বড় অনিশ্চয়তা
- বিক্রয়মূল্য কমা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, চাপে মালেক স্পিনিংয়ের মুনাফা
- কারখানা বন্ধ থেকে পুনরায় চালু, ঋণ পুনর্গঠন ও নগদ প্রবাহের চাপে তমিজ উদ্দিন টেক্সটাইল
- মহানবী (সা.)-এর হাদিস পড়ে শোনালেন রাজা চার্লস
- টানা তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, দেখে নিন তারিখ
- সচিবালয়ে কে কখন আসছেন, নিজেই দেখছেন প্রধানমন্ত্রী
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ডিভি লটারিতে বাংলাদেশ কেন অযোগ্য? জানুন বিস্তারিত
- তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে মন্তব্য, এরপর যা ঘটল
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম: ইশরাক
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পারবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশ
- হীরা চোরাচালান থেকে হত্যা মামলা: ডিবির জালে দিলীপ আগরওয়ালা
- নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধন করবেন যেভাবে
- নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটির সুযোগ
- ওয়ারিশদের বাদ দিয়ে জমির নামজারি? জেনে নিন কী বলছে নিয়ম













