গুঞ্জনের জবাব দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই
নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষিতে মুখ খুলেছেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ‘ভাই ব্যবসা’র জন্য নয়; বরং ভাই হত্যার বিচার নিশ্চিত করতেই রাজনীতিতে যুক্ত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মীর স্নিগ্ধ।
পোস্টে স্নিগ্ধ লেখেন, ভাই হত্যার বিচারের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন তিনি। তবে একপর্যায়ে বুঝতে পারেন, এভাবে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। সে অভিজ্ঞতা থেকেই রাজনৈতিকভাবে বিচার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন,“ভাইয়ের হত্যার বিচারের জন্য এখান থেকে সেখানে লড়াই এখনো চলছে। কিন্তু যখন বুঝলাম, এভাবে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়, তখন রাজনৈতিকভাবে বিচার নিশ্চিত করার জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেই। মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করে যুক্ত হই—এই আশায় যে বিচার নিয়ে রাজনৈতিকভাবে কাজ করতে পারব।”
নিজের ত্যাগ ও প্রচেষ্টার কথা তুলে ধরে স্নিগ্ধ জানান, দেশের বাইরে পড়াশোনা করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ ছেড়ে দিয়ে তিনি বিনা পারিশ্রমিকে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন। উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য কাজ করা।
তিনি লেখেন,“আমি একা ছিলাম না। ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে জুলাই আন্দোলনের আরও পরিচিত মুখ এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন। সবাই মিলে সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।”
স্মৃতিচারণ করে স্নিগ্ধ আরও জানান, পাবলিক বাসে যাতায়াত করে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশনটি দাঁড় করাতে হয়েছে তাকে। এ সময় ফ্রিল্যান্সিং থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন, যার ফলে তার ক্যারিয়ারও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
তিনি বলেন,“এই সময় আমার ক্যারিয়ার প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। তবুও হাল ছাড়িনি।”
যাঁরা তাকে ‘ভাই ব্যবসা’ করার অভিযোগ করছেন, তাঁদের উদ্দেশে প্রশ্ন তুলে স্নিগ্ধ লেখেন,“এখন বলুন—আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? এই দেশে কেউ দায়িত্ব পালন করলে সৎভাবেও পালন করতে পারে—এই বিশ্বাসটা আমরা কেন রাখতে পারি না? কোনো প্রমাণ ছাড়াই কিভাবে কাউকে অসৎ ট্যাগ দিয়ে দিই?”
তিনি আরও প্রশ্ন রাখেন,“আপনাদের মতে, এসব না করে ভাই হত্যার বিচারের জন্য কাজ না করে নিজের নিশ্চিত ভবিষ্যতের দিকেই চলে যাওয়াই কি আমার জন্য শ্রেয় ছিল?”
পোস্টের শেষাংশে স্নিগ্ধ বলেন,“রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া মানেই কি কেউ ব্যবসায়ী? রাজনীতি তো কোনো ব্যবসা নয়। আর যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে—আপনারা কি তাদেরই বারবার জিতিয়ে দিচ্ছেন না?”
মুসআব/
পাঠকের মতামত:
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
জাতীয় এর সর্বশেষ খবর
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি












.jpg&w=50&h=35)
