পূর্বাচলে নিয়ম ভঙ্গ করে আ’লীগ ঘনিষ্ঠদের ১১০০ প্লট বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের জন্য অনুষ্ঠিত লটারির পর আওয়ামী সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে ১,১০০টিরও বেশি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
যদিও প্রকল্পের সব প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেয়ার জন্য নিয়ম ছিল, তবুও আইন উপেক্ষা করে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের জন্য এই বিপুল সংখ্যক প্লট বরাদ্দ করা হয়েছে। রাজউককে এসব প্লটের বৈধতা প্রদান করতে বাধ্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড রুমে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি)’ সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়গুলি তুলে ধরা হয়।
সভার শুরুতে চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের পরিচিতি প্রদান করেন এবং রাজউকের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানানো হয়, কিছু বিধিমালার সংশোধনের কাজ চলছে। সংশোধিত বিধিমালায় জলাশয়ে কোনো ভবন নির্মাণের অনুমতি করা হবে না।
এতে জানানো হয়ম, বহুতল ভবনের অনুমোদন নিতে হলে ভবনের সামনে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে রাজউক ১০০ তলা ভবনের অনুমোদনও দিতে পারে।
রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকার প্রায় ৯০ শতাংশ অনুমোদিত ভবনে নকশা ব্যত্যয় রয়েছে। যারা নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে।
প্রশ্নের উত্তরে প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, পূর্বাচলের অবকাঠামো নির্মাণের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। বিদ্যুৎ লাইনের জন্য মাটির নিচে সংযোগ দেয়া সম্ভব হয়নি অথচ প্রয়োজনীয় অর্থায়নের অভাবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওভারহেড বিদ্যুৎ লাইন টানতে বাধ্য হচ্ছি, তবে ভবিষ্যতে অর্থ পেলে মাটির নিচে বিদ্যুৎ লাইন নেয়া হবে।
লটারির বাইরে কত প্লট বরাদ্দ দেয়া হয়েছে জানতে চাওয়া হলে রাজউক জানায়, বর্তমানে ৮৩১টি প্লটের ডকুমেন্ট তারা পেয়েছে এবং আরো খোঁজার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে নির্বাহী আদেশে ১,১০০টিরও বেশি প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
পূর্বাচলে একটি আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল, সেই ভবনের পরিস্থিতি জানতে চাইলে বলা হয়, শিকদার গ্রুপ ও জাপানের কাজিমা নামক প্রতিষ্ঠান কাজটি নিয়ে নিয়েছে, তবে তাদের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। রাজউক চুক্তি বাতিল করবে।
দুর্নীতির বিষয়েও আলোচনা হয়, রাজউক জানিয়েছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। চেয়ারম্যান বলেন, ড্যাপের এফএআর বা ফার সংশোধন করা হয়েছে এবং এর ফলে ড্যাপ আরও বেশি যৌক্তিক হয়ে উঠেছে।
এ বিষয়ে নীতি পর্যালোচনা রিপোর্ট মন্ত্রণালয়ে রয়েছে এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। ব্লকভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ৬-এর বেশি ফার বরাদ্দের বিষয়ে জানানো হয়েছে।
সভায় সাংবাদিকদের পক্ষে সূচনা বক্তব্য রাখেন ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ। সভায় রাজউকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে সদস্য (প্রশাসন) ড. মো: আলম মোস্তফা, সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মোহা: হারুন-অর-রশীদ, এবং সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম উল্লেখযোগ্য।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রধান স্থপতি মোস্তাক আহমেদ এবং ইউডিজেএফবির সহসভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ।
মামুন/
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






