পতনের তকমা নিয়ে সামনে এলো বিমার শেয়ার
নিজস্ব প্রতিবেদক: এক সময় দেশের শেয়ারবাজারে বিমা কোম্পানিগুলোর শেয়ার ছিল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে। সেই সময় বিমা কোম্পানিগুলোর শেয়ার ছিল আধিপত্য নিয়ে দাম বৃদ্ধি ও লেনদেনের শীর্ষ তালিকায়।
কিন্তু এখন আর বিমা কোম্পানিগুলোর সেই ক্রেজ নেই। বিনিয়োগকারীদের আগ্রহেও দেখা দিয়েছে বড় ভাটা। যে কারণে এখন বিমার শেয়ার দাম বৃদ্ধি কিংবা লেনদেনের তালিকায় খুব একটা অবস্থান করে না। পেছনের কাতারেই কোন রকমে অবস্থান করছে বিমা কোম্পানিগুলোর শেয়ার।
তবে মাঝেমধ্যে পতনের তালিকায় বিমা কোম্পানির শেয়ার জোরেসোরে এসে হাজির হয়। তেমনি আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছে বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার আজ ৩ টাকা ৪০ পয়সা বা ৬.০২ শতাংশ পতন নিয়ে ডিএসইতে পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এদিন এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫ লাখ ৯৩ হাজার ৬০১টি শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটি আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫৬ টাকা ৪০ পয়সায় এবং সর্বনিম্ন লেনদে হয়েছে ৫১ টাকা ৭০ পয়সায়। আগেরদিন এর ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৫০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ৫৩ টাকা ১০ পয়সায় ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জানুয়ারি শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬২ টাকা ৯০ পয়সায়। ওইদিন শেয়ারটি ৬৩ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এরপর শেয়ারটির দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায় এবং লেনদেনেও স্থবিরতা নেমে আসে।
আজ (সোমবার) শেয়ারটির দামে বড় পতন হলেও, লেনদেনে বড় গতি লক্ষ্য করা গেছে। এমন লেনদেন কোম্পানিটির গত ২-৩ মাসের মধ্যে দেখা যায়নি। আর শেয়ার দামে এমন পতন গত কয়েক মাসের মধ্যে চোখে পড়েনি। যদিও আজ শেয়ারটির বড় পতনের পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য ছিল না।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বড় কোন বিনিয়োগকারী হয়তো শেয়ারটিতে বড় সেল প্রেসার দিয়েছেন, যে কারণে শেয়ারটির দামে বড় পতন দেখা গেছে। তারা বলছেন, বিমা খাতে যে কয়টি স্থিতিশীল শেয়ার রয়েছে, তারমধ্যে এটি অন্যতম। যদিও শেয়ারটির ‘বি’ ক্যাটাগরির অর্ন্তভুক্ত।
সর্বশেষ ২০২৩ সালে এক্সপ্রেস ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সমাপ্ত ২০২৪ অথবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪৬৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৫৮ শতাংশ শেয়ার।
মামুন/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

