বায়ুদূষণের প্রভাবে দেশে বছরে এক লাখের বেশি মানুষের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের কারণে প্রতিবছর বাংলাদেশে ৫ হাজার ২৫৮ শিশু সহ মোট ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষের অকাল মৃত্যু ঘটে। এই দূষণের ফলে মানুষ হার্টের রোগ, স্ট্রোক, হাঁপানি এবং ফুসফুস ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 'বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব' শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ পায়। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর অ্যাটমসফেরিক এয়ার পলিউশন (ক্যাপস) ও সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)।
সিআরইএ- এর গবেষণায় জানানো হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান পেয়েছে, যেখানে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর বার্ষিক মান ৭৯.৯ মাইক্রোগ্রাম, যা জাতীয় মানদণ্ড ৩৫ মাইক্রোগ্রামের দ্বিগুণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড ৫ মাইক্রোগ্রামের ১৫ গুণ বেশি। এই রকম দূষণের ফলে জনস্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়ছে, বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে, ২০২২ সালে সরকার প্রতি ঘনমিটার বাতাসে ধুলিকণার মান ১৫ মাইক্রোগ্রাম থেকে ৩৫ মাইক্রোগ্রামে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, যা জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।
সিআরইএ- এর বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের জাতীয় বায়ুমানের মান (৩৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার) পূরণ করা গেলে মৃত্যুহার ১৯ শতাংশ হ্রাস, আয়ুষ্কাল (ওয়াইএলএল) ২১ শতাংশ এবং অক্ষমতার সঙ্গে বসবাসের বছর (ওয়াইএলডি) ১২ শতাংশ কমানোর সম্ভাবনা রয়েছে।
এছাড়া, যদি ডব্লিউএইচও-এর ২০২১ সালের কঠোর নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম বায়ু মান অর্জন করা যায়, তাহলে মৃত্যুহার ৭৯ শতাংশ পর্যন্ত কমে যাবে, যা প্রতি বছর ৮১ হাজার ২৮২ মানুষের জীবন রক্ষা করবে।
সংবাদ সম্মেলনে সিআরইএ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্লেষক ড্যানিয়েল নেসান উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান বায়ুমান এবং ২০০৫ ও ২০২১ সালের ডব্লিউএইচও’র নির্দেশিকা তুলনা করে দেখা গেছে, পিএম ২.৫ স্তরের সামান্য উন্নতি জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধা এনে দিতে পারে। তিনি সাফ জানান যে, কঠোর নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন জ্বালানি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা কমানো সম্ভব।
ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার বায়ুদূষণের বর্তমান অবস্থা শুধু শরীরকেই ক্ষতিগ্রস্ত করছে না, এটি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি উল্লেখ করেন, দূষণ পর্যবেক্ষণ এবং প্রতিরোধের কার্যকর পদক্ষেপ এখনই গ্রহণ না করলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে।
সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) মিসেস নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম বলেন, বায়ুদূষণ বাংলাদেশের প্রধান শহরের জন্য একটি গুরুতর পরিবেশগত সমস্যা। এ সমস্যা মোকাবেলায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ প্রয়োজন।
অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, পিএম ২.৫ জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি এবং সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানিকভাবে কাজ করছে।
বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, নগর উন্নয়ন পরিকল্পনায় জনস্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে সেন্টার ফর ল' অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম তাহিন সহ অন্যান্য প্রখ্যাত বক্তাগন বক্তব্য রাখেন।
মিজান/
পাঠকের মতামত:
- শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান
- রুমিন ফারহানার বক্তব্য সরকারি-বিরোধী দলে উত্তেজনা
- বিজিবি ক্যাম্পে হুমকি-হট্টগোল, বিএনপির ৪ নেতাসহ আটক
- বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ব্রোকারেজ হাউসে ‘অপ্রয়োজনীয় হয়রানি’ বন্ধ চায় ডিবিএ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারও গায়ে পানি ছুঁড়ে মারলে শাস্তির বিধান
- সমস্যা সৌদি আরবের, যুদ্ধে জড়াবে পাকিস্তান
- হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে
- কলকাতায় গিয়ে নতুন বিপদে বাংলাদেশিরা
- ওমানের বড় সুখবর বাংলাদেশিদের জন্য
- সালমান শাহ হত্যা: ডনের আচরণে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- আরএমজি শিল্পের দীর্ঘমেয়াদি মূলধনের নতুন দুয়ার শেয়ারবাজার
- হেবা আইন, শরিয়াহ ও জিয়ার সন্তান—এক পোস্টে যা বললেন অধ্যাপক যাকারিয়া
- শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রার্থী হওয়া যাবে? ইসির প্রস্তাবে যা আছে
- অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা
- আওয়ামী লীগ-বিএনপির তুলনা করে যা বললেন সারজিস আলম
- এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য
- হঠাৎ আগুন বিদ্যুৎমন্ত্রীর বাসায়, জানা গেল কারণ
- সবসময় লোকেশন অন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
- ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ নিয়ে সরকারের নতুন নির্দেশ
- মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ডিএসইতে দুই প্রতিষ্ঠানের ১২ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ, কোম্পানি আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর
- ০৯ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্থিতিশীলতার আগে সংস্কার নয়, বাজার সংশ্লিষ্টদের সতর্কবার্তা
- ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চা খেতে ডাকলেন বাবা, কুপিয়ে হত্যা করলেন ছেলে
- ভাইভার নম্বর বাড়ছে ৪০০%! নাহিদের ৬ দফা দাবিতে নতুন বিতর্ক
- নিজেকে মিথ্যাবাদী প্রমাণে নিজের সাথেই প্রতিযোগিতা হাসিনার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- এসএসসি ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় জানাল বোর্ড
- মুখে পণ্যের কথা বললেই বিজ্ঞাপন! যেভাবে বুঝে ফেলে আপনার পছন্দ
- জামায়াতের সঙ্গে ছাড় না পেয়ে এনসিপির নতুন চাল
- বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন আরও বাড়ছে
- সুখবর: পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট
- ৫ হাজার কোটি বরাদ্দের পর দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন
- ৯ সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হলো
- হাসিনাকে ‘ফেরাঊন’ মানে আওয়ামী কর্মীরা (ভিডিওসহ )
- তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের মুখে নতুন বার্তা
- সোনার দাম কমার পর নতুন দর, জেনে নিন আজকের দাম
- ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- হাসিনার নামে দেশে যা যা সম্পদ আছে, ধানমন্ডি ৩২ কি তাঁর নামে?
- আজকের নামাজের সময়সূচি (০৯ সেপ্টেম্বর)
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













