চাপ কাটিয়ে উত্থানে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপরও টানা পতন অব্যাহত দেশের শেয়ারবাজারে। সর্বশেষ আইসিবির ঋণ প্রান্তির খবরে গত বুধবার চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। তবে আইসিবির ঋণে উচ্চ সুদের খবরে পরপর দুই কর্মদিবস পতন হলেও সব চাপ কাটিয়ে সোমবার উত্থান হয়েছে শেয়ারবাজারে।
হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছর পতনে নিমজ্জিত ছিল শেয়ারবাজার। এই দীর্ঘ সময়ে শেয়ারবাজার থেকে ধাপে ধাপে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করা হয়েছে। তবে হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের সব সেক্টরের পাশাপাশি শেয়ারবাজার সংস্কারেও হাত দেয়। এরই অংশ হিসেবে সংস্থাটির চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়। বাজারের স্থিতিশলতা আনয়নে মাকসুদ কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্ত তাতেও স্থিতিশীলতা ফিরছে না শেয়ারবাজার।
তবে শেয়ারবাজার স্থিতিশীলতায় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণে সুদ নির্ধারণ করা হয় ১০ শতাংশ। ঋণ অনুমোদনের খবরে প্রথমে চাঙ্গা হয়ে উঠে শেয়ারবাজার। সুদ বেশি নির্ধারণ হওয়ায় চাপের কারণে কিছুটা ধসে পড়ে শেয়ারবাজার। তবে সব চাপকে দূরে ঠেলে সোমবার উত্থান হয়েছে শেয়ারবাজারে।
সোমবার (০২ ডিসেম্বর) সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সূচক ৪২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নিচের দিকে নামতে থাকলেও উত্থানের মধ্যেই লেনদেন হচ্ছিল। শেষ পর্যন্ত উত্থান অব্যাহত থাকে শেয়ারবাজারে।
এদিন সূচকের পাশাপাশি দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে উঠেছে। এদিন উত্থানের কারছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ৩ হাজার ১৪৯ কোটি টাকা ফিরে পেয়েছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের প্রাণ হচ্ছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা যখন শেয়ারবাজারে সক্রিয় থাকবে তখনই শেয়ারবাজার নিজস্ব গতিতে হাটতে থাকবে। কোনভাবেই বিনিয়োগকারীদের হতাশ হলে চলবে না। বিনিয়োগকারীদের সাথে সাথে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হলে বাজারে কোনো সমস্যা থাকার কথা নয়।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৯১ লাখ টাকার বা ২৬ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৮টির বা ৫৯.৯৫ শতাংশের, কমেছে ৯৮টির বা ২৪.৬৮ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬১টির বা ১৫.৩৬ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে।
এস/
পাঠকের মতামত:
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর












