তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করলো আফগানরা
ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে নিজেদের সামর্থ্যের সবটাই উজার করে দিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশের চেয়ে সেরা ক্রিকেট খেলে তৃতীয় ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজটাও জিতে নিল আফগানিস্তান।
নিজেদের পরিচিত ডেরায় বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতেছে আফগানিস্তান। শারজায় টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ২৪৪ রান করে। জবাবে আফগানিস্তান ১০ বল হাতে লক্ষ্যে পৌঁছে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে দারুণভাবে।
আগের দুই ওয়ানডে হয়েছিল ব্যবহৃত উইকেটে। তৃতীয় ওয়ানডেতে নতুন উইকেটে ধারনা করা যাচ্ছিল ব্যাটিং বান্ধব হবে। বাংলাদেশের শুরুটা সেই সুরও বেঁধে দেয়। কিন্তু ভালো শুরুর পর যা হলো, রীতিমত অভাবনীয়।
প্রথম ১৫ ওভারে ৪ উইকেটে ৭২ রান তুলে নেয় বাংলাদেশ। ৮.৩ ওভারে সৌম্য সরকার (২৪) যখন প্লেড অন হয়ে সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ৫৩। পরের ওভারে ওই একই রানে আরেক ওপেনার তানজিদ হাসান (১৯) ফেরেন সাজঘরে। শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া জাকির হাসান (৪) ৫৮ রানে লম্বা ওয়াক দেন ড্রেসিংরুমে। মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে। তাওহীদ হৃদয় (৭) আরেকবার ব্যর্থ হয়ে যখন আউট হন তখন ১৪.৪ ওভারে বাংলাদেশের রান ৭২।
সেখান থেকে ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন মিরাজ ও মাহমুদউল্লাহ। দলের পরিস্থিতি আফগানিস্তানের আক্রমণ এবং অনভ্যস্ততা বিবেচেনায় এই জুটি লেটার মার্কস পাবে। কিন্তু দুই ব্যাটসম্যান যেভাবে বিপরীত চরিত্রে ব্যাটিং করেছে তা প্রশ্ন তুলছে।
মিরাজ ফিফটি পেয়েছেন ১০৬ বলে। যা ২০০৫ সালের পর বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের মন্থরতম ফিফটি। অন্যদিকে মাহমুদউল্লাহ ফিফটি পেয়েছেন ৬৩ বলে। দুজনের ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছিল দুজন ভিন্ন উইকেটে ব্যাটিং করছিলেন। মিরাজ ১১৯ বলে মাত্র ৪ বাউন্ডারিতে ৬৬ রান করেন। মাহমুদউল্লাহ ইনিংসের শেষ পর্যন্ত সেঞ্চুরির প্রাণান্তকর চেষ্টা করেও ৯৮ রানের বেশি করতে পারেননি।
আফগানিস্তানও অপেক্ষায় ছিল আজমতউল্লাহ ওমারজাইয়ের ফাইফারের। ইনিংসের শেষ বল পর্যন্ত সুযোগ ছিল। কিন্তু ৭ ওভারে ৩৭ রানে ৪ উইকেটে সন্তুষ্ট থাকতে হয় তাকে। দলের সেরা বোলারও ছিলেন তিনি।
বোলিংয়ে উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ অষ্টম ওভারে প্রথম সাফল্য পায়। অভিষিক্ত পেসার নাহিদ রানার তোপে বোল্ড হন সেদিকুল্লাহ অটল। পেসার তাসকিন গত দুই ম্যাচে নতুন বলে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন। আজ তাসকিন ছিলেন না। তাতে গুরবাজও যেন হাঁফ ছেড়ে বাঁচেন। এমন-ই স্বস্তিতে ব্যাটিং করেছেন যে, পেয়ে গেছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির স্বাদ। ৭ ছয় ও ৫ চারে ১১৭ বলে পৌঁছে যান তিন অঙ্কের মাইলফলকে।
দুই অভিজ্ঞ রহমত শাহ (৮) ও হাশমতউল্লাহ শাহিদীকে (৬) বাংলাদেশ টিকে দেয়নি। ৮৪ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান চতুর্থ উইকেটে ম্যাচে ফেরে। শতরানের জুটি গড়েন গুরবাজ ও আহমতউল্লাহ। দুজনের প্রতি আক্রমণের ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ দেখা দিতে থাকে। জয়টা যেন হাতের নাগাল থেকে ছুটে যেতে থাকে।
জয় নিশ্চিতের পর আফগানিস্তানের খেলোয়াড়দের উল্লাস এবং ড্রেসিংরুমের আবহ বলে দিচ্ছিল ম্যাচটা তারা যেকোনো মূল্যে জিততে চায়। ব্যাট-বলের দারুণ লড়াইয়ে জয়ের মালা তাদেরই প্রাপ্য।
এস/
পাঠকের মতামত:
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- বিও অ্যাকাউন্ট বৃদ্ধির ধারায় শেয়ারবাজারে ইতিবাচক ইঙ্গিত
- আইপিও বাজারে আনতে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর অবস্থান বিএসইসির
- এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- ব্যাংক খাতে বড় ঝড়; আগের মালিকদের ফেরানোর সুযোগ নিয়ে বিতর্ক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বার্তা চালাচ্ছে ইরান!
- এসএসসিতে নতুন নিয়ম: বুঝতেই পারবেন না, তবু খাতা বাতিল
- জ্বালানি সংকটে এমপি নিজেই ভুক্তভোগী, সংসদে ক্ষোভ
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- শেয়ারবাজারে জালিয়াতি ঠেকাতে মাঠে নামছে ‘রোবট’ ও ‘ব্লকচেইন’
- চোর বা ডাকাত ধরা পড়লে মারধর করা যাবে না: উপদেষ্টা
- গেজেট বাতিলের পর বদলেছে তালিকা, নতুন সংখ্যা জানালেন মন্ত্রী
- এনসিপির প্রার্থী হচ্ছেন মঞ্জু, মুখ খুললেন ছাত্রনেতা
- তিন কোম্পানিতে প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শেষ
- ঢাকায় ভয়ংকর প্রতারণা চক্র, গ্রেপ্তার মূল অভিযুক্ত
- সংসদে বড় ঘোষণা—সরকারি চাকরিতে নতুন সুযোগ
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১০ প্রতিষ্ঠান
- ১৫ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- উত্তেজনা-আলোচনার দোলাচলে শেয়ারবাজারে উত্থান
- ১৫ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মোড়
- বিশ্ববাজারে আগুন, দেশের অর্থনীতিতে বড় ধাক্কা
- ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম জেনে নিন আপডেট
- বিএনপির ইশতেহার নিয়ে বড় মন্তব্য বিশ্বব্যাংকের
- বিমানবন্দরে সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা আটক
- পোপকে টার্গেট করে ফের ট্রাম্পের বিস্ফোরক পোস্ট
- শক্তিশালী আর্থিক অবস্থানে প্রিমিয়ার সিমেন্ট
- ব্যবস্থাপনা পরিবর্তনের পথে তালিকাভুক্ত কোম্পানি
- চিকেনপক্স নাকি হাম—চিনবেন যেভাবে
- ১০ টাকার জন্য চাচিকে খুন
- এসএসসি পরীক্ষায় নতুন কড়াকড়ি—ভুল করলেই শাস্তি!
- বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণ
- হাসনাতকে ঘিরে কী ঘটেছিল? মুখ খুললেন মনজুর আলম
- শিক্ষার্থীদের জন্য জরুরি খবর: নতুন নির্দেশনা জারি
- জ্বালানি বাঁচাতে প্রশাসনে বড় পরিবর্তন, থাকছে নতুন নিয়ম
- সৌজন্য সাক্ষাৎ না গোপন রাজনীতি প্রশ্নের ঝড়ে হাসনাত আবদুল্লাহ
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক নিয়ে যা জানা গেল
- বন্ধ দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি
- ইরানকে সমর্থনের বার্তা দিল সৌদি—মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ
- শেয়ার দরে উল্লম্ফন: কোনো তথ্য নেই বলে জানাল কোম্পানি
- ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি
- ৩ মাস জ্বালানি না নেওয়ার ঘোষণা মন্ত্রীর
- বেলুন আটকে বন্ধ হলো মেট্রো রেল!
- উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
- তেলের দামে ঝড়; যুক্তরাষ্ট্র-সৌদি টেনশনে নতুন মোড়
- নববর্ষ উৎসবকে ঘিরে মন্তব্য তথ্যমন্ত্রীর
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি














