স্ত্রীসহ প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, সাবেক এমপি ও চিকিৎসক এইচ বি এম ইকবাল এবং তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বিষটি নিশ্চিত করেছেন।
দুদক ও আদালত সূত্রগুলো বলছে, প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি ও চিকিৎসক এইচ বি এম ইকবাল ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তাতে বলা হয়, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এইচ বি এম ইকবাল ও তাঁর স্ত্রী বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। পরে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
পাশাপাশি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী, শ্বশুর, ভাইসহ ১০ আত্মীয়ের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক এমপি মনসুর রহমান, তাঁর স্ত্রী মাহফিলা আফরীফ ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মনসুর রহমান ও তাঁর স্ত্রী মাহফিলা আফরীফের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম। তাতে বলা হয়, সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মনসুর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে ২ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৪৬৫ টাকার স্থিতি পাওয়া গেছে। তাঁদের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের টাকা হস্তান্তর ও স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত পরে তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী, ভাইসহ ১০ জনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। তাতে বলা হয়, এপিবিএনের বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে কর্মরত রয়েছেন অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম। তিনি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ভাই–বোন, শ্যালিকাসহ বিভিন্ন জনের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, তিনি স্ত্রী ফারহানার নামে গোপালগঞ্জে ১ দশমিক ১৬ একর জমি ক্রয় করেছেন। শ্বশুর মজিবুরের নামে নাখালপাড়ায় দুটি বহুতল ভবন রয়েছে। এ ছাড়া ভাই মাহফুজুর রহমানের নামে বহুতল ভবন, ভাই এস এম আমিনুল ইসলামের নামে ফ্ল্যাট, ভাই এস এম দিদারুল ইসলামের নামে ফ্ল্যাটসহ ১০ জনের জমি রয়েছে। এর বাইরে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের স্ত্রী ও শ্বশুরের নামে দুটি জাহাজ থাকার তথ্য আদালতে জমা দিয়েছে দুদক। শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী, ভাইসহ ১০ আত্মীয়ের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
এস/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


