শেয়ারবাজারের পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক পাঁচ দুর্বল বাণিজ্যিক ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। এ জন্য ইতোমধ্যেই কোম্পানিগুলোর ফরেনসিক অডিট সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরেই নতুন চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো একীভূত হবে। তবে এ প্রক্রিয়া সফল করতে যে বিপুল অর্থের প্রয়োজন, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
একীভূতকরণ প্রক্রিয়ায় যেসব ব্যাংক রয়েছে, সেগুলো হলো— ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, পাঁচ ব্যাংক একীভূত করতে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে ২০ হাজার কোটি আসবে সরকারের কাছ থেকে, ১০ হাজার কোটি নেওয়া হবে আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে এবং অবশিষ্ট প্রায় ৩০ হাজার কোটি সংগ্রহ করা হবে বিশ্বব্যাংক ও এডিবিসহ আন্তর্জাতিক উৎস থেকে। তবে প্রথম ধাপে ৩৫ হাজার কোটি টাকা দিয়েই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগের জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কিন্তু এসব অর্থের জোগান মোটেও সহজ নয় বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে ঋণ নিতে হলে বিদ্যমান ‘ব্যাংক আমানত বিমা আইন’ সংশোধন জরুরি। কারণ বর্তমানে প্রচলিত আইনে বলা আছে, তহবিলের অর্থ শুধু অবসায়িত ব্যাংকের আমানত পরিশোধ বা ফান্ড রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা যাবে। ফলে আইন সংশোধন ছাড়া এ খাতে অর্থ ব্যবহার করা সম্ভব নয়।
বর্তমানে ওই ট্রাস্ট তহবিলে প্রায় ১৬ হাজার কোটি টাকা মজুদ রয়েছে। তবে পুরো অর্থই সব ব্যাংকের জন্য রাখা। কেবল পাঁচ ব্যাংকের একীভূতকরণের জন্য এখান থেকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হলে অন্য সংকটাপন্ন ব্যাংকগুলোর আমানতকারীদের কীভাবে টাকা ফেরত দেওয়া হবে—এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যেই সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
এ ছাড়া সরকারের বাজেট বরাদ্দ নিয়েও জটিলতা দেখা দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক খাত পুনর্গঠনের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার কোটি টাকা। অথচ একীভূতকরণের জন্য সরকারের কাছ থেকে প্রয়োজন ২০ হাজার কোটি টাকা। সব বরাদ্দ ব্যয় করলেও ঘাটতি থেকে যাবে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা। তাই শুধু পাঁচ ব্যাংকের জন্য এত বড় অঙ্কের অর্থ খরচ কতটা যৌক্তিক, সে নিয়েও দ্বিধা রয়েছে।
অর্থায়নের সবচেয়ে বড় অনিশ্চয়তা বিদেশি উৎস নিয়ে। বিশ্বব্যাংক, এডিবি বা আইএমএফের মতো দাতা সংস্থাগুলো অর্থ দিলেও কঠোর শর্ত আরোপ করতে পারে। বিশেষ করে নতুন যে ‘ব্রিজ ব্যাংক’ গঠন করা হবে, সেটি পরিচালনায় স্বচ্ছতা ও আমানতকারীদের আস্থা অর্জন না হলে তারা অর্থায়নে আগ্রহী নাও হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত ব্যাংকগুলোর মাধ্যমে একটি নতুন ব্রিজ ব্যাংক গঠন করা হবে। সরকারের অনুমোদন মিললে আগামী অক্টোবরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ব্যাংকটি। এর জন্য মতিঝিলের সেনাকল্যাণ ভবনে অস্থায়ী অফিস নেওয়া হচ্ছে। শুরুতে এটি সরকারি মালিকানায় পরিচালিত হবে এবং তিন থেকে পাঁচ বছর পর ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বিদেশি সংস্থার জন্য শেয়ারের মাধ্যমে মালিকানাও উন্মুক্ত রাখা হবে।
নতুন ব্যাংকের কার্যক্রমে নীতি-সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদাহরণস্বরূপ, শরিয়াভিত্তিক ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে যে ৪ শতাংশ নগদ সংরক্ষণ (সিআরআর) ও সাড়ে ৫ শতাংশ তারল্য সংরক্ষণ (এসএলআর) রাখতে হয়, নতুন ব্রিজ ব্যাংক এ নিয়ম থেকে ছাড় পাবে।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
