পূর্বাচলের ‘নীলা মার্কেট’ ঘিরে অজানা রহস্য
নিজস্ব প্রতিবেদক: পূর্বাচলের ভোলানাথপুর এলাকায় গড়ে ওঠা ‘নীলা মার্কেট’ এখন পরিচিত মুখরোচক খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জনসাধারণের জমজমাট উপস্থিতির জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই মার্কেটটির নাম ‘নীলা’ কেন? কে এই নীলা?
অনুসন্ধানে জানা যায়, মার্কেটটি যে জায়গায় অবস্থিত, সেটি একসময় ছিল ফেরদৌসি আলম নীলা নামের এক রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত সম্পত্তি। ২০১০ সালের দিকে তিনি ওই স্থানে কিছু অস্থায়ী দোকান নির্মাণ করে তা ভাড়া দেন।
২০১৩ সালে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সরকার তার জমি অধিগ্রহণ করে নেয় এবং তার পরিবর্তে পাশের একটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয় নীলাকে।
বরাদ্দকৃত সরকারি জমিতে মার্কেট গড়ে তোলা হলে রাজউক একাধিকবার অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে। তবে, ফেরদৌসি আলম নীলা তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আবারও দোকান বসান এবং সময়ের সাথে সাথে মার্কেটটি জনপ্রিয় হয়ে ওঠে।
জানা যায়, নীলা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয় মার্কেটটি টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রাখে বলে স্থানীয়রা মনে করেন।
তথ্য যাচাই করতে নীলার জন্মস্থান ইচ্ছাপুরে গিয়ে জানা যায়, ৫ আগস্টের পর থেকে তিনি তার স্বামীর সঙ্গে বিদেশে অবস্থান করছেন।তার মা লুৎফা বেগম দাবি করেন, "নীলা মার্কেট নামে কিছু নেই—এটি কেবল মানুষের মুখে মুখে চালু হওয়া একটি নাম।"
অন্যদিকে, নীলার ভাই সিরাজুল ইসলাম, যিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, তিনিও একই দাবি করেন: “সরকারি জমিতে আমার বোনের কোনো মার্কেট নেই।”
তবে তাদের এমন বক্তব্য স্থানীয় বাস্তবতার সঙ্গে মেলে না। মার্কেটটি এখন বিস্তৃত আকার ধারণ করেছে এবং একটি সমিতির অধীনে দোকান থেকে নিয়মিত ভাড়া বা চাঁদা আদায় করা হচ্ছে বলেও জানা গেছে।
সরকারি জমিতে গড়ে ওঠা এই মার্কেট নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রভাব এবং পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য—সব মিলিয়ে ‘নীলা মার্কেট’ এখন একটি আলোচিত নাম। নামটি যতই আনুষ্ঠানিক তালিকায় না থাকুক, জনমানসে এবং বাস্তবতায় এটি একটি প্রতিষ্ঠিত বাজার হয়ে উঠেছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













