পাঁচ বছরে শেয়ারবাজার ত্যাগ করেছে সোয়া ৬ লাখ বিনিয়োগকারী
নিজস্বপ্রতিবেদক : গত পাঁচ বছরে দেশের শেয়ারবাজার ত্যাগ করেছে প্রায় সোয়া ৬ লাখ বিনিয়োগকারী। এর মধ্যে অনাবাসী বিও হিসাবধারীর সংখ্যা ৭৬ হাজার ৪৯২ এবং দেশি বিও হিসাবধারী ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব বিনিয়োগকারীরা বিভিন্ন সময় বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পরও এই বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত মুনাফা না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা শেয়ারবাজার ত্যাগ করেছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব বিনিয়োগকারীদের মধ্যে কিছু বিনিয়োগকারী তাদের বিনিয়োগের কিছু অংশ নিতে পারলেও বেশিরভাগ বিনিয়োগকারী খালি হাতেই বাড়ি ফিরেছেন।
সিডিবিএলের তথ্য বলছে, ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত দেশে অনাবাসী বিনিয়োগকারীর বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৪৫৭টি। এটি ক্রমেই কমে চলতি বছর ৯ অক্টোবর এসে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৬৫টিতে।
অর্থাৎ, গত পাঁচ বছরের মধ্যে আড়াই গুণের বেশি (২.৬২) অনাবাসী বিনিয়োগকারী শেয়ারবাজার ত্যাগ করেছে, যা মোট অনাবাসী বিও হিসাবধারীর ৬১.৯৫ শতাংশ।
শুধু অনাবাসীই নয়, এই সময় দেশি বিনিয়োগকারীদেরও বিও সংখ্যা কমেছে ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে এই বিও হিসাবধারীর সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি থেকে ১৬ লাখ ১১ হাজার ২৯টিতে এসে ঠেকেছে। এর মানে হচ্ছে, মোট দেশি বিও হিসাবের ২৫.৩৯ শতাংশ শেয়ারবাজার ত্যাগ করেছে।
এতে দেখা যায়, গত ৫ বছরে সব মিলিয়ে ৬ লাখ ২১ হাজার ৫৪টি বিও হিসাব কমেছে। ২০২০ সালের ৭ অক্টোবর বিও হিসাব ছিল ২২ লাখ ৯৬ হাজার ৩৭৩, যা ৯ অক্টোবর দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৩১৯টি। অর্থাৎ এই সময়ে ২৭ শতাংশ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন।
শেয়ারবাজার বিশ্লেষকেরা বিনিয়োগকারীর শেয়ারবাজার ত্যাগ কিংবা বিও হিসাবের সংখ্যা কমে যাওয়ার পেছনে বাস্তবিক হরেক রকম কারণ সামনে এনেছেন। তাঁরা বলছেন, বিদ্যমান শেয়ারবাজার দেশি কিংবা অনাবাসী কারোরই প্রত্যাশা পূরণ করতে পারছে না। উল্টো কষ্টার্জিত টাকা বিনিয়োগের পর জুয়াড়িদের ব্যাপক কারসাজি, গুজব, দুর্বল নজরদারি এবং সুশাসনের বিরাট ঘাটতির বিপরীতে ধারাবাহিক দরপতনের যন্ত্রণা সইতে হচ্ছে।
তদুপরি অভ্যন্তরীণ অর্থনীতির পদ্ধতিগত জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার বহুমুখী প্রভাব মুনাফা তো দূরের কথা, তাঁদের মূল বিনিয়োগ সুরক্ষিত রাখাই অনিশ্চিত করে তুলেছে। উপায়ান্তর না পেয়ে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ছাড়ছেন। এতে মোট বিও হিসাবের সংখ্যাও আনুপাতিক হারে কমে গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি, পরের বছরের একই দিনে দাঁড়ায় ১৮ লাখ ৯৬ হাজার ৮৭৫টিতে। এরপর ২০২২ সালের ৭ অক্টোবরে বিও নেমে আসে ১৭ লাখ ৭০ হাজার ২৯৮টিতে এবং ২০২৩ সালের একই দিনে বিও কমে দাঁড়ায় ১৬ লাখ ৮০ লাখ ৩০৬টিতে।
মামুন/
পাঠকের মতামত:
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা











