বিএসইসি চেয়ারম্যানকে পদত্যাগে শনিবার পর্যন্ত আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগের জন্য শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় এই আল্টিমেটাম দিয়ে বিএসইসি ভবন থেকে চলে যান বিনিয়োগকারীরা।
ঢাকা পুলিশের তেজগাঁও জোনের ডিসি রুহুল কবিরের সাথে এক আলোচনার পর তারা বিএসইসি চেয়ারম্যানকে শনিবারের মধ্যে পদত্যাগের সময় দেন। এর মধ্যে খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ না করলে রোববার সকালে বিএসইসি ভবনের মূল ফটকে তালা দেয়ার কথা জানিয়েছেন বিনিয়োগকারীরা।
এর আগে সকালে শেয়রবাজারের অব্যাহত পতনের কারণে বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিল থেকে লংমার্চ করে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। তারা বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ সময় বিএসইসি চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সিকিউরিটিজ ভবনে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর পুলিশের সাথে আলোচনার পর বিএসইসি চেয়ারম্যানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ভবন ত্যাগ করেন।
সারা দিন যা যা ঘটল
বিএসইসির চেয়ারম্যান অবরুদ্ধ : শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সিকিউরিটিজ ভবনের সামনে অবস্থান নেয় বিনিয়োগকারীরা। এ সময় বিএসইসি ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন বিএসইসি চেয়ারম্যান। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
পুলিশ মোতায়েন : বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্য নিয়োগ করা হয়। আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিনিয়োগকারীরা তাদের দাবি নিয়ে কথা বলেন।
সড়কে বিনিয়োগকারীরা : বিনিযোগকারীরা তাদের এক দফা দাবি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে শ্যামলী-আগারগাঁও সড়ক আটক দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্ম তৎপরতায় বিনিয়োগকারীরা সড়ক ছেড়ে পাশে অবস্থান করেন।
মূল সড়ক ছাড়েন বিনিয়োগকারীরা : পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিনিয়োগকারীরা মূল সড়ক থেকে পাশে অবস্থান নেয়। বিনিয়োগকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। তবে বিনিয়োগকারীদের একদফা দাবি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। তারা বলেন খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
বৃষ্টির হানা: বিনিয়োগকারীদের এক দফা দাবিতে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে কিছু বিনিয়োগকারী ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয় নেন। তবে বেশিরভাগ বিনিয়োগকারী বৃষ্টিতে ভিজে তাদের দাবি আদায়ে সড়কে অবস্থান করেন।
আবার সড়কে বিনিয়োগকারী : পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে বিনিয়োগকারীরা সড়ক ছেড়ে পাশে অবস্থান নেয়। তবে বৃষ্টি উপেক্ষা করে আবার সড়কে অবস্থান করেন বিনিয়োগকারীরা। তাদের একটাই দাবি খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ।
বিএসইসি ভবনে তালা : আন্দোলনকারী বিনিয়োগকারীরা দাবি আদায়ে বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন।
অর্থ উপদেষ্টার কাছে দাবি তুলে ধরার আশ্বাস: আন্দোলনকারী বিনিয়োগকারীদের দাবি প্রয়োজনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে তুলে ধররার কথা বলে পুলিশের তেজগাঁও জোনের ডিসি রুহুল কবির। রুহুল কবির বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনার শান্ত হোন। আপনাদের দাবিগুলো প্রয়োজন হলে অর্থ উদেষ্টার কাছে তুলে ধরা হবে। এছাড়া আপনাদের সাথেও অর্থ উপদেষ্টার আলোচনার চেষ্টা করা হবে।
সড়কে শুয়ে পড়েন বিনিয়োগকারীরা : এক দফা দাবি বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত করতে মূল সড়কে শুয়ে পড়েন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা আগারগাঁওয়ের বিএসইসি ভবনের সামনে মূল সড়কে শুয়ে দাবি আদায়ের চেষ্টা চালাল। বিকাল সাড়ে ৪টার দিকে বিনিয়োগকারীরা মূল সড়কে শুয়ে পড়েন।
বিনিয়োগকারীরা বলেন, মার্কেট বর্তমানে যে পর্যায়ে নিয়েছে সে পর্যায় থেকে মার্কেটকে উত্তোলন করতে হবে। তারা বলেন, কোন কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হতো সেই কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে যেত। কিন্তু বর্তমান চেয়ারম্যান কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের মূল দাবি এই অপদার্থ, অথর্ব, অজ্ঞানী ও বিবেকহীন এই মাকসুদের পদত্যাগ চাই। এই লোকটা কোন কথা যানে না, সে যেনতেনভাবে সিদ্ধান্ত নেয়। এই লোকটার ভুল সিদ্ধান্তের কারণে আমরা পথে বসে গেছি। তারা আরো বলেন, এই অপদার্থ মাকসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবো না।
এ সময় বিনিয়োগকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, তুমি কে আমি কে? বিনিয়োগকারী, বিনিয়োগকারী, মাকসুদের দুই গালে জুতা মারো তালে তালেসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল থেকে হেঁটে শত শত বিনিয়োগকারী বিএসইসির উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেন।
এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে জড়ো হন বিনিয়োগকারীরা। বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয় বলে জানান বিনিয়োগকারীরা।
লংমার্চ কর্মসূচির আগে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা জানান, না বুঝেই বিএসইসি চেয়ারম্যান সিদ্ধান্তগুলো নিচ্ছে। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ করা খুবই জরুরি।
এস/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












