ভিসা ছাড়াই ৭৪ দেশের জন্য চীন ভ্রমনের সুবর্ণ সুযোগ
নিজস্ব প্রতিবেদক : চীনের পর্যটন খাত ও অর্থনীতিকে চাঙা করতে বড় ধরনের শিথিলতা আনা হয়েছে ভিসানীতিতে। এখন পর্যন্ত ৭৪টি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারছেন এবং সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারছেন দেশটিতে।
চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২০২৪ সালে দুই কোটিরও বেশি বিদেশি ভিসা ছাড়াই চীন সফর করেছেন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। এই সংখ্যা মোট বিদেশি পর্যটকের প্রায় এক-তৃতীয়াংশ।
চীনের নতুন নীতিমালায় ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডসসহ বেশিরভাগ দেশ অন্তর্ভুক্ত। এশিয়ার মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের চারটি দেশ ও লাতিন আমেরিকার পাঁচটি দেশকেও সম্প্রতি তালিকাভুক্ত করা হয়েছে।আগামী ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৭৫টি।
তবে আফ্রিকার কোনো বৃহৎ দেশ এখনো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
অস্ট্রিয়ায় বসবাসরত জর্জিয়ার নাগরিক জর্জি শাভাদজে বলেন,“ভিসার জন্য দূতাবাসে যাওয়া, আবেদন করা—সবই ঝামেলার। এখন সরাসরি আসা যায়, সময় ও কষ্ট দুটোই কমছে।”
নরওয়ের পর্যটক অইস্টেইন স্পোরশেইম বলেন,“আগে দুইবার ওসলোতে দূতাবাসে যেতে হতো। এখন সেটার আর দরকার নেই, যা আমাদের পরিবারের জন্য বিশাল স্বস্তি।”
২০১৯ সালে বিদেশি পর্যটক সংখ্যা ছিল ৩ কোটির বেশি
২০২৩ সালে কোভিড পরবর্তী সময়ে এ সংখ্যা নেমে আসে ১ কোটি ৩৮ লাখে
নতুন ভিসা নীতির পর ২০২৪ সালে আবারও পর্যটক সংখ্যা বেড়েছে ২ কোটির বেশি
বিশেষজ্ঞদের আশা, ২০২৫ সালের গ্রীষ্মেই পর্যটন খাত আগের অবস্থানে ফিরে যেতে পারে।
বিলাসবহুল ট্যুর অপারেটর WildChina-এর ব্যবস্থাপনা পরিচালক জেনি ঝাও জানান,“নতুন ভিসা নীতি শতভাগ ইতিবাচক। কোভিড-পূর্ব সময়ের তুলনায় ব্যবসা এখন ৫০ শতাংশ বেড়েছে।”
অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম Trip.com জানিয়েছে,২০২৫ সালের প্রথম তিন মাসে চীন সংক্রান্ত বুকিং দ্বিগুণ হয়েছে, যার ৭৫ শতাংশ এসেছে ভিসামুক্ত দেশগুলো থেকে।
ভিসামুক্ত তালিকায় না থেকেও ১০টি দেশের নাগরিকরা চীনে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন, যদি তারা অন্য কোনো দেশে ট্রানজিট করেন।এই দেশগুলো হলো:
চেক প্রজাতন্ত্র, লিথুয়ানিয়া, সুইডেন, রাশিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, ইন্দোনেশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
তবে ট্রানজিট সুবিধা পেতে যাত্রা শুরু ও শেষের দেশ আলাদা হতে হবে এবং ৬০টি নির্ধারিত বন্দর দিয়ে প্রবেশ করতে হবে।
ভিসামুক্ত সুবিধা এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বেশিরভাগ দেশের জন্য।বিশ্লেষকরা বলছেন, সুইডেন ও যুক্তরাজ্যের জন্য চীন এখনো পূর্ণ ভিসামুক্ত সুবিধা দেয়নি রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, সুইডিশ লেখক গুই মিনহাই-এর ২০২০ সালের কারাদণ্ডের পর চীন-সুইডেন সম্পর্ক জটিল আকার ধারণ করে।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













