এক বছরে ৫৪টি সভা
স্ট্যাবিলাইজেশন ফান্ড খরচের এক-তৃতীয়াংশই বোর্ড সভার সম্মানী
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবিতরণকৃত ডিভিডেন্ডের অর্থ দিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল
প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ১১ সদস্যের বোর্ড অব গভর্নরের পাশাপাশি, প্রায় অর্ধডজন কমিটি গঠন করা হয়।
মাত্র এক বছরের ব্যবধানে এসব কমিটির অন্তত ৫৪টি সভা করা হয়। এসব সভায় কমিটির সদস্যদের সম্মানী ও বিভিন্ন সভা আয়োজনে মোট দুই কোটি ১২ লাখ টাকা খরচ করে সিএমএসএফ। যা তাদের মোট পরিচালন খরচের এক-তৃতীয়াংশ।
২০২১-২২ অর্থবছরে তারা সম্মানী ও অনুষ্ঠান বাবদ খরচ করেছিলেন এক কোটি ১৯ লাখ টাকা। মোট পরিচালন খরচ ছিল দুই কোটি ৪০ লাখ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সিএমএসএফ বোর্ড এক হাজার ৫৪৫ কোটি টাকার তহবিল পেয়েছে, এই টাকা প্রতিষ্ঠানগুলোর কাছে অবণ্টিত ডিভিডেন্ড হিসেবে জমা ছিল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান সরকারি চাকুরী থেকে অবসর নেওয়ার পর সিএমএসএফ পরিচালনার দায়িত্ব পান। তবে প্রতিষ্ঠানটির কর্মকতা ও সংশ্লিষ্টদের সভা-কার্যক্রমের ন্যুনতম কোনো ফলাফল দেখা যায়নি শেয়ারবাজারে।
বিষয়টি আমলে নিয়ে এত সভার যৌক্তিকতা ও পরবর্তী খরচ মূল্যায়নের জন্য তদন্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি কর্তৃক সিএমএসএফ’র যে তহবিল গঠন করা হয়, তহবিলের সেই অর্থ ও শেয়ার যেকোনো সময় বিনিয়োগকারীরা চাইলে তা ফেরত দিতে হবে। আর ফেরত তারা চাওয়ার আগ পর্যন্ত শেয়ারবাজারে স্থিতিশীলতা রক্ষায় এ তহবিল ব্যবহার করা হবে। তালিকাভুক্ত সিকিউরিটিজ কেনা-বেচা, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ, বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ দেওয়ার মাধ্যমে তা করা যেতে পারে।
নজিবুর রহমান তহবিলটি প্রতিষ্ঠার পর থেকে ১১ সদস্যের বোর্ডের চেয়ারম্যান ছিলেন। গত মাসে তার তিন বছরের মেয়াদ শেষ হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বোর্ড ও বিভিন্ন কমিটি অন্তত ৫৪টি সভা করেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সম্মানী বাবদ খরচ এক কোটি ৪৭ লাখ টাকা এবং অনুষ্ঠানের জন্য করা করা হয় ৬৫ লাখ টাকা। তহবিলটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৬৫ কোটি টাকা দুই হাজার ৭০০ বিনিয়োগকারীকে ফেরত দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, এ তহবিল থেকে ৫০ কোটি টাকা স্পন্সরশিপে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড চালু করা হয়। বাকি ২২৫ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) স্থায়ী আমানত হিসেবে রাখা হয়।
এ ছাড়া, এ তহবিল থেকে কয়েকটি বাজার মধ্যস্থতাকারীকে পাঁচ কোটি টাকা ঋণ দেওয়া হয়।
একটি ব্যাংকে ৩৪৮ কোটি টাকা রাখার পাশাপাশি বাকি টাকা স্টক ডিভিডেন্ড হিসেবে তহবিলটির বিও অ্যাকাউন্টে রাখা হয়েছে।
এক বছরের ব্যবধানে ৫৪টি সভার বিষয়ে সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তহবিলটি প্রাথমিক পর্যায়ে থাকায় কর্মকর্তাদের অনেক সভা করতে হয়েছিল। এখন এটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সিএমএসএফ সঠিক বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অবিতরণকৃত ডিভিডেন্ড দিয়েছে। বিনিয়োগকারীদের তহবিল যাতে কোনভাবেই কমে না যায় সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেষ্ট।’
যে খরচ করা হয়েছে, তা মূল টাকা থেকে হয়নি জানিয়ে তিনি বলেন, সুদ থেকে সব খরচ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সিএমএসএফ পরিচালনা পর্ষদের দুই সদস্য জানান, বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রাসঙ্গিক প্রায় সব সিদ্ধান্ত সিএমএসএফ চেয়ারম্যান নিয়েছেন। সভা বাবদ খরচ ও সম্মানী ভাতার নামে যেসব খরচ করা হয়েছে সেটি এক ধরনের অপচয়। তারা আগেই কমিটি ও সভার সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা কয়েকবার বিষয়টি তাদেরকে জানিয়েছে, পরবর্তীতে তদন্তও করেছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিএসইসি শিগগিরই উদ্যোগ নিতে যাচ্ছে। বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে পাঠানো হবে।’
তারিক/
পাঠকের মতামত:
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা










