জাহাজীকরণে দেরি হওয়ায় বিদেশি পোশাক ব্যবসায়ীদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা, প্রাণহানি, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পোশাক বিক্রেতা ও ব্র্যান্ডগুলো।
দেশের এমন পরিস্থিতিতে গত সপ্তাহে পোশাক ব্যবসায়ীদের শত শত পূর্বনির্ধারিত সভা ও কারখানা পরিদর্শন বাতিল করতে হয়েছে। কারফিউ ও সরকারি ছুটির কারণে দেশের পোশাক কারখানার উৎপাদনও বন্ধ ছিল।
বিদেশি ব্যবসায়ীরা আসন্ন বড়দিনে সময়মতো পোশাক সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিদেশি ক্রেতারা এই দাবি জানান।
পোশাক ব্যবসায়ীরা বলছেন, বিজিএমইএ ও বিদেশি ক্রেতাদের মধ্যে এটি নিয়মিত বৈঠক হলেও সাম্প্রতিক সংকটের কারণে এসব বিষয় এখন বিশেষভাবে আলোচিত হচ্ছে।
বিজিএমইএর এক জ্যেষ্ঠ নেতা এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, 'বিদেশি ক্রেতারা রপ্তানি সুষ্ঠুভাবে পরিচালনায় চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে কনটেইনার জট দূর করার আহ্বান জানিয়েছেন।'
খাতসংশ্লিষ্টরা বলছেন, পোশাকের উৎপাদন, সরবরাহ ও জাহাজীকরণে দেরির ঘটনা এমন সময়ে ঘটেছে যখন দেশের রপ্তানি নিম্নমুখী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি ৩৯.৬৯ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ৩৭.৩৫ বিলিয়ন ডলার হয়েছে।
এই সময়ে পোশাক রপ্তানি পাঁচ দশমিক দুই শতাংশ কমে ৩৩.০৪ বিলিয়ন ডলার হয়েছে।
বর্তমানে সুতার মতো কাঁচামালের অভাবে অনেক পোশাক কারখানা সময়মতো উৎপাদন চালিয়ে যেতে পারছে না। গত সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পণ্য পরিবহন করা যায়নি।
এইচ অ্যান্ড এম, এমএক্স ও বেস্টসেলারের মতো বিদেশি ক্রেতাদের প্রতিনিধিসহ প্রায় সব বড় পোশাক কারখানার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
তারা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন ও জাহাজীকরণে অসুবিধার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইন্টারনেটের ধীর গতির কারণে তাদের যোগাযোগ বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি সাংবাদিকদের বলেন, বিদেশি ক্রেতারা তাদের আশ্বস্ত করেছে যে তারা পণ্যের দামে ছাড় বা কার্যাদেশ বাতিল করবেন না।
মিজান/
পাঠকের মতামত:
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং










