এনবিআরের প্রথম সচিবের ৭০০ ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক( অনুসন্ধানে তার ১৬ কোটি ৪১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বাকি সম্পদ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।
দুদক সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রথম অভিযোগ দুদকে আসে গত বছর। ওই সময় দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম অনুসন্ধান শুরু করে। যদিও রহস্যজনক কারণে তাদের অনুসন্ধানে কোন অগ্রগতি হয়নি।
চলতি বছরের শুরুতে ফয়সালের বিরুদ্ধে আরেকটি অভিযোগ জমা পড়ে দুদকে। এতে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। ঢাকায় এনবিআরের প্রধান কার্যালয়ে ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট শাখায় প্রথম সচিবের (অতিরিক্ত কর কমিশনার) দায়িত্বে থাকা অবস্থায় তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ লুটেছেন দুই হাতে।
দুটি অভিযোগ একসঙ্গে অনুসন্ধানে দুদক উপপরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। এই কমিটির অপর দুই সদস্য হলেন– দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ ও সোমা হোড়। দুদকের এই কমিটি অনুসন্ধান চালিয়ে ফয়সালের নামে-বেনামে ১৬ কোটি ৪১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্যপ্রমাণ পায়।
অনুসন্ধানে দেখা যায়, ফয়সাল দুর্নীতির মাধ্যমে সম্পদ করেছেন তাঁর স্ত্রী আফসানা জেসমিন, শ্বশুর আহমেদ আলী ও শাশুড়ি মমতাজ বেগমের নামে। তিনি তার আত্মীয় ও ঘনিষ্ঠজনের নামে ৭০০ ব্যাংক হিসাব খুলেছেন। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে তিনি এই ৭০০টি ব্যাংক হিসাব খুলেছেন।
এনবিআর জানায়, ফয়সাল ২৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (কর) ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে ২০০৫ সালের ২ জুলাই যোগদান করেন।
তিনি অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করতে একটি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় নিজের নামে এফডিআর খোলেন। এফডিআরগুলোর মেয়াদ পূর্ণ হওয়ার পর ব্যাংক থেকে অর্থ তুলে নেন। এর পর তার ঘনিষ্ঠ ফারহানা আক্তার, শাশুড়ি মমতাজ বেগম, মাহমুদা হাসান, খন্দকার হাফিজুর রহমান ও করিমা খাতুনের নামে নতুন এফডিআর খোলেন।
পরবর্তী সময়ে এবি, মার্কেন্টাইল, ওয়ান, ঢাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স ও হজ ফাইন্যান্সে শ্বশুর আহমেদ আলী, ঘনিষ্ঠজন আফতাব আলী, শেখ নাসির উদ্দিনসহ বিভিন্ন জনের নামে ৭০০ ব্যাংক হিসাব খোলেন।
দুদকের অনুসন্ধান টিমের সদস্য মোস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ফয়সালের ১৬ কোটি ৪১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে আছে– ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট, তাঁর ও তাঁর স্ত্রীসহ স্বজনের নামে থাকা ২ কোটি ৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ১৪ জনের নামে ৮৭টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি ৯৬ লাখ টাকা।
এছাড়া ফয়সালের নামে ডাচ্-বাংলা ব্যাংকে ৫০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র, তার স্ত্রী আফসানা জেসমিনের নামে চারটি সঞ্চয়পত্রে ৫০ লাখ টাকা, আফতাব আলীর নামে দুটি সঞ্চয়পত্রে ৩০ লাখ টাকা, কাজী খালিদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে ৩০ লাখ টাকা, খন্দকার হাফিজুর রহমানের নামে দুটি সঞ্চয়পত্রে ৪০ লাখ টাকা, আহম্মেদ আলীর নামে তিনটি সঞ্চয়পত্রে ৫০ লাখ টাকা ও মাহমুদা হাসানের একটি সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা রয়েছে।
ফয়সালের স্থাবর সম্পদের মধ্যে আরো আছে– আফসানা জেসমিনের নামে ১০ কাঠা জমি, ২০০ বর্গমিটারের প্লট, ফয়সালের নামে ভাটারা, খিলগাঁও ও রূপগঞ্জে থাকা সম্পদ, আহমেদ আলীর নামে থাকা ফ্ল্যাট ও কার পার্কিংয়ের ৩২২৮ বর্গফুট জায়গা ও মমতাজ বেগমের নামে থাকা ১০ কাঠা জমি।
যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন– শেখ নাসির উদ্দিন, মমতাজ বেগম, রওশন আরা খাতুন, আহম্মেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহানা আফরোজ, আশরাফ আলী মুনির, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আফসানা জেসমিন, মাহমুদা হাসান ও কাজী খালিদ হাসান।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির













