গোল্ডেন হার্ভেস্টের ২২ কোটি টাকার এফডিআর তদন্তে বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) অপব্যবহার ও নিয়ম বহির্ভূত পরিচালনার বিষয়ে তদন্তে নামছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক চিঠির প্রেক্ষিতে বিএফআইইউ হিমায়িত খাদ্য ও আইসক্রিম পণ্য উৎপাদন প্রতিষ্ঠনটির বিরুদ্ধে তদন্তে নামছে।
২০১৯ সালে ব্যবসা সম্প্রসারণের জন্য গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে শেয়ারবাজার থেকে প্রায় ৯০ কোটি টাকা সংগ্রহ করে। এই তহবিল হতে একটি অংশ স্ট্যান্ডার্ড ব্যাংকে এফডিআর হিসাবে রাখে কোম্পানিটি।
বিএসইসি কর্মকর্তাদের মতে, রাইট শেয়ার তহবিল এফডিআরে রূপান্তর করা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন। উপরন্তু, গোল্ডেন হার্ভেস্ট শেয়ারহোল্ডারদের সম্মতি না নিয়ে রাইট শেয়ারের টাকা এফডিআর হিসাবে ব্যবহারে করে আইন লঙ্ঘন করেছে।
গত জুন মাসের শেষ সপ্তাহে বিএসইসি কোম্পানিটির এফডিআর তহবিলের সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউকে চিঠি দেয়।
গোল্ডেন হার্ভেস্ট কমিশনকে পর্যাপ্ত তথ্য না দেওয়ায় বিএসইসি এই বিষয়ে বিএফআইইউ-এর কাছে সহায়তা চেয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে চলতি বছরের মার্চে বিএসইসি রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা ওই ৯০ কোটি টাকার ব্যবহারের বিষয়ে তিন সদস্যের একটি দল গঠন করে।
চার বছর আগে তহবিল সংগ্রহ করা হলেও সংস্থাটি সেই অর্থ পুরোপুরি ব্যবহার করেনি। চলতি বছরের মার্চ পর্যন্ত, কোম্পানিটি মাত্র ৭০ কোটি টাকা ব্যবহার করেছে।
এ কারণে বিএসইসি কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। কমিটি কোম্পানিটির সম্পূর্ণ তহবিল ব্যবহার নিরীক্ষণ করবে এবং তালিকাভুক্তির পর থেকে সংশ্লিষ্ট পক্ষের লেনদেন তদন্ত করবে।
এই বিষয়ে কোম্পানির এক কর্মকর্তা বলেন, তহবিল ব্যবহারে বিলম্বের মূল কারণ ছিল মহামারী। এছাড়া, ডলার সংকট এবং অন্যান্য অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যন্ত্রপাতি অধিগ্রহণের জন্য ক্রেডিট লেটার (এলসি) খুলতেও কোম্পানিটি সমস্যার সম্মুখীন হয়েছে। কোম্পানিটি যন্ত্রপাতির জন্য এলসি খুলতে এবং এর মাধ্যমে বাকি অর্থ ব্যবহার করতে এখন আরও সময় চায়।
এর আগে, বিএসইসি রাইট শেয়ার তহবিল ব্যবহার না করা সম্পর্কে কোম্পানিটির কাছে জানতে চেয়েছিল। কোম্পানিটি জানিয়েছে, ব্রেইনট্রেন স্টুডিও লিমিটেড নামে এর একটি সহযোগী প্রতিষ্ঠানে কোম্পানিটি তহবিল বিনিয়োগ করেছে এবং অবকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত অগ্রিম বরাদ্দ করেছে।
এরপর বিএসইসি জানতে পারে, একই ব্যক্তি গোল্ডেন হারভেস্ট এবং ব্রেনট্রেন স্টুডিও উভয়ের ব্যবস্থাপনা পরিচালক। যা সিকিউরিটিজ আইনের পরিপন্থী। এছাড়া, কোম্পানিটি শেয়ারহোল্ডার অনুমোদন না নিয়ে এবং নিয়ম বহির্ভূতভাবে এই অর্থর লেনদেন করেছে।
কোম্পানির উত্থান-পতন
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে, কোম্পানিটি ব্যবসায়িক কর্মক্ষমতা খুব ভালো ছিল। ২০১১ সালে কোম্পানিটির রাজস্ব আদায় ছিল ৫২ কোটি ৬৫ লাখ টাকা এবং কর পরবর্তী নিট মুনাফা ছিল ১৩ কোটি ৩৩ লাখ টাকা। যা গোল্ডেন হার্ভেস্টের ব্যবসার জন্য সেরা বছর হিসাবে চিহ্নিত।
২০১৮ সালে, কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণের জন্য রাইট শেয়ার ইস্যু করার জন্য আবেদন করে এবং অক্টোবর ২০১৯ সালে বিএসইসির অনুমোদন পায়। রাইট শেয়ার তহবিল পাওয়ার পর এর রাজস্ব এবং মুনাফায় পতন হয়।
২০২১ এবং ৩০৩২-২২ অর্থবছরে কোম্পানিটির রাজস্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং এটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশিত রিটার্ন থেকে বঞ্চিত করেছে।
২০২৪ সালের জুলাই থেকে মার্চ সময়ের মধ্যে, কোম্পানির রাজস্ব ছিল ৭০ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭১ কোটি ৫৭ লাখ টাকা। এর আর্থিক ব্যয় দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ টাকা এবং এর নিট লোকসান দাঁড়িয়েছে ৬ কোটি ৫৭ লাখ টাকা।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


