রেমিট্যান্স আহরণে ২০২৩ সালে বিশ্বে ৭ম স্থানে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২২.১৬৮ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছিল, যার পরিমাণ ছিল ২২.২০৬ বিলিয়ন ডলার। এরপর ২০২২ সালে তা ৩.১৬ শতাংশ কমে দাঁড়ায় ২১.৫০৫ বিলিয়ন ডলার। তবে গত বছর ২০২৩ সালে তা আবার ৩.০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে ২০২৩ সালে বিশ্বে রেমিট্যান্স আহরণে ৭ম স্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বব্যাপী রেমিট্যান্স নিয়ে কাজ করা ‘দ্য গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ তথা নোমাদ-এর সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন ও ডেটাবেজ তথ্যে দেখা যায়, কয়েক বছর ধরে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধির গতি ২০২৩ সালে শ্লথ হয়ে গেছে। এই সময় বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ নামমাত্র বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে রেমিট্যান্স আহরণকারী দেশগুলোর ওপর। অনেক দেশে রেমিট্যান্স প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে দেখা যায়, টানা কয়েক বছর ধরেই রেমিট্যান্স আহরণে শীর্ষে রয়েছে ভারত। গত বছর দেশটিতে রেমিট্যান্স এসেছে ১১৯.৫২৬ বিলিয়ন ডলার। ২০২২ সালে এর পরিমাণ ছিল ১১১.২২২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছর ভারতে প্রায় সাড়ে শতাংশ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোর রেমিট্যান্স প্রবাহ গত বছর বৃদ্ধি পেয়েছে ৭.২২ শতাংশ। গত বছর দেশটি রেমিট্যান্স পেয়েছে ৬৬.২৩৯ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ৬১.৪৫৮ বিলিয়ন ডলার।
তালিকায় তৃতীয় স্থানে থাকা চীনের রেমিট্যান্স প্রবাহ কয়েক বছর ধরেই হ্রাস পাচ্ছে। ২০২৩ সালে চীন রেমিট্যান্স পেয়েছে ৪৯.৫০ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ দেশটিতে গত বছর রেমিট্যান্স প্রবাহ প্রায় তিন শতাংশ হ্রাস পেয়েছে। চীন ২০১৯ সালে সর্বোচ্চ ৬৮.৪০ বিলিয়ন রেমিট্যান্স পায়। এরপর থেকে প্রতি বছর কমছে চীনের রেমিট্যান্স।
চতুর্থ স্থানে থাকা ফিলিপাইন্স ২০২৩ সালে রেমিট্যান্স পেয়েছে ৩৯.০৯৭ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ৩৮.০৪৯ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে থাকা ফ্রান্স গত বছর রেমিট্যান্স পেয়েছে ৩৪.৭৮৬ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ৩৩.৯২৮ বিলিয়ন ডলার। এই দুই দেশে গত বছর রেমিট্যান্স বেড়েছে যথাক্রমে ২.৭৫ ও ২.৫২ শতাংশ।
রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশের তালিকায় এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। অর্থনৈতিক মন্দায় আক্রান্ত দেশটি গত বছর ২৬.৫৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, ২০২২ সালে যা ছিল ৩০.১৭৬ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছর পাকিস্তানে রেমিট্যান্স প্রবাহ প্রায় ১২ শতাংশ। দেশটির ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছিল ২০২১ সালে, যার পরিমাণ ছিল ৩১.৩১২ বিলিয়ন ডলার। এরপর টানা দুই বছর কমল পাকিস্তানের রেমিট্যান্স প্রবাহ। মিট্যান্স আহরণে বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে প্রথম রেমিট্যান্স প্রবাহ পাঁচ বিলিয়ন ডলার ছাড়ায় ২০০৬ সালে। এর তিন বছরের মাথায় ২০০৯ সালে তা ১০ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে রেমিট্যান্স প্রবাহ ১৫ বিলিয়ন ডলার ছাড়ানোর জন্য ছয় বছর অপেক্ষা করতে হয়। ২০১৫ সালে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ১৫.২৯৬ বিলিয়ন ডলার। তবে পরের দুই বছর (২০১৬ ও ২০১৭ সাল) তা আবার ১৩ বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়।
২০১৮ সালে বাংলাদেশে আবারও রেমিট্যান্স প্রবাহ ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮.৩৬৪ বিলিয়ন ডলার। ২০২০ সালে তা ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওই বছর রেমিট্যান্স এসেছিল ২১.৭৫২ বিলিয়ন ডলার। মূলত করোনার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠাতে শুরু করায় পরপর দুই বছর উচ্চ রেমিট্যান্স আসে। এতে ২০২১ সালে তা ২২ বিলিয়ন ছাড়িয়ে যায়।
২০২৩ সালে রেমিট্যান্স আহরণে বাংলাদেশের পরের স্থানে ছিল জার্মানি। দেশটি ২০২৩ সালে রেমিট্যান্স পেয়েছে ২০.৪৩১ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ১৯.০০৬ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছর জার্মানির রেমিট্যান্স প্রবাহ সাড়ে সাত শতাংশ বেড়েছে।
তালিকায় পরের দেশগুলোর রেমিট্যান্স আহরণের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের নিচে, যার মধ্যে তিনটি দেশের রেমিট্যান্স রয়েছে ১৯ বিলিয়ন ডলারের ঘরে। এগুলোর মধ্যে গুয়েতেমালা গত বছর রেমিট্যান্স পেয়েছে ১৯.৯৭৮ বিলিয়ন ডলার, নাইজেরিয়া ১৯.৫৫০ বিলিয়ন ডলার ও মিসর ১৯.৫৩২ বিলিয়ন ডলার। তালিকায় ১২তম স্থানে থাকা ইউক্রেন রেমিট্যান্স ২০২৩ সালে পেয়েছে ১৫.১২৩ বিলিয়ন ডলার।
এর বাইরে বেলজিয়াম ১৪.৪৭৮ বিলিয়ন ডলার, ইন্দোনেশিয়া ১৪.৪৬৭ বিলিয়ন, ভিয়েতনাম ১৪ বিলিয়ন, উজবেকিস্তান ১৩.৯২৫ বিলিয়ন, ইতালি ১২.০৫৩ বিলিয়ন, মরক্কো ১১.৭৫০ বিলিয়ন, পর্তুগাল ১১.১৭৯ বিলিয়ন, নেপাল ১০.৮৬৭ বিলিয়ন, ডমিনিকান রিপাবলিক ১০.৬১৯ বিলিয়ন ও কলাম্বিয়া ১০.১১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। বাকি দেশগুলোয় রেমিট্যান্স প্রবাহ ১০ বিলিয়ন ডলারেরও নিচে।
প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৮৫৭.৩০৬ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ছিল ৮৪২.৫০৭ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছর বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ মাত্র ০.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ ২০২১ সালে তা বৃদ্ধি পেয়েছিল এক শতাংশে বেশি। আর ২০২২ সালে তা বেড়েছিল ০.৬২ শতাংশ।
মামুন/
পাঠকের মতামত:
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং










