মালয়েশিয়ায় বাইরে ঝুম বৃষ্টি, ভেতরে বৈশাখী উল্লাস
প্রবাস ডেস্ক : বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে তুমুল প্রবাসীদের আনন্দ-উল্লাস। নাচ-গানের মধ্য দিয়েই বাংলা নববর্ষ উদযাপন। বৈশাখের শেষের দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হযল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সে গত শনিবার (১১ মে) ‘বৈশাখী উল্লাস ১৪৩১’ শিরোনামে নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিডি এলিট ক্লাব মালয়েশিয়া।
বাংলাদেশি তরুণদের এই সংগঠনটি প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করে। কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল সেন্টার একটি চমৎকার সাংস্কৃতিক স্থান। পুরো হল প্রবাসী বাংলাদেশি দর্শকে কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে নাচে–গানে মাতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। পরে মঞ্চে আসেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি মঞ্চে অভিনয়ে নয়, তাঁর দ্বিতীয়-প্রতিভা ‘সংগীত’ দিয়ে মুগ্ধ করেন দর্শকদের।
ফজলুর রহমান বাবুর সেই বিখ্যাত গান ‘নিথুয়া পাথা রে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান শুনিয়ে ও চমৎকার কিছু বার্তা দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। পরে দর্শক সারিতে অতিথিতের সঙ্গে বসে আলোকিত করে রাখেন পুরো হল।
এরপর মঞ্চে আসেন বিখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল। শুভ্র পোশাকে ৭২ বছর বয়সী শফি মণ্ডল যখন মঞ্চে এলেন পুরো হলে যেন শুভ্রতা ছড়াচ্ছে। তাঁর পোশাকের ভিন্নতায়ও কিছুটা বিমোহিত হয়েছেন দর্শক।
দেশে বাউলদের সামনাসামনি দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও বিদেশের মাটিতে এমন দেশের এমন মানুষদের দেখা পাওয়া দুষ্কর। প্রবীণ এই শিল্পী সাদা কাপড়েও দারুণ স্মার্ট। যেন কুষ্টিয়ায় বাউন নন, তিনি আধুনিক শহরের বাউল। বাউল গান আর সুফি গানে তিনি মুগ্ধ করেন প্রবাসীদের।
প্রবাসে কী পরিমাণ বাউল সংগীতের ভক্ত আছেন, তা বোঝা গেল অনুষ্ঠানের বিশাল উপস্থিতি দেখে। সবাই যেন বাউল শফি মণ্ডল ও বাউল লায়লার ভক্ত। মেরির ভক্তও কম না। ফজলুর রহমান বাবু ও পাভেল তো আছেনই।
শফি মণ্ডলের বাউল, মরমি ও সুফি সংগীত পরিবেশন শেষে আবারো শিক্ষার্থীদের নাচ গান আর হৈচৈ, উল্লাসের ধোঁয়া ছাড়ার পরক্ষণেই মঞ্চে প্রবেশ করেন মীরাক্কেলখ্যাত সাইদুর রহমান পাভেল।
কমেডিয়ান পাভেল তাঁর কথায় কথায় দর্শকদের বিনোদন দিয়ে ডাকলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা মেরিকে। চট্টগ্রামের মেয়ে মেরি গানে গানে মাতিয়ে তুলেন পুরো হল। মঞ্চে মেরির আগমনে প্রাণোচ্ছল হয়ে উঠে তরুণ দর্শকরা।
জাকিয়া সুলতানা মেরি চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান ‘সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা’, ‘ও রে সাম্পানওয়ালা’ সহ অনেকগুলো গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের নাচে-উল্লাসে-উচ্ছ্বাসে মাতিয়েছেন।
বলা যায়, কুয়ালালামপুরে গত দুই যুগে যত বাংলাদেশি শিল্পী এসে গান গেয়েছেন প্রবাসী দর্শক-শ্রোতাদের এতো আনন্দ করতে এর আগে দেখা যায়নি। এক মেরি-ই যতটা নাচিয়েছেন প্রবাসী দর্শক-শ্রোতাদের।
সবশেষে মধ্যরাত পর্যন্ত গান শোনান কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। তিনি প্রথমে স্মরণ করেন সদ্যপ্রয়াত বাউলশিল্পী পাগল হাসানকে। লায়লাও গানে গানে প্রবাসীদের ভীষণ মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে বিকেলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান। রাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ।
বিডি এলিট ক্লাবের সদস্যদের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ বরণের এই চমৎকার অনুষ্ঠানটি বিডি এলিট ক্লাবের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রবাসী দর্শক-শ্রেতাদের জন্য অনুষ্ঠানে কোনো প্রবেশ ফি ছিল না।
ফলে আগ্রহী প্রবাসীরা এসেছেন, গান শুনেছেন, উপভোগ করেছেন বৈশাখী উৎসব। অনুষ্ঠানস্থলে অনেক বাংলাদেশি স্টলে বাংলাদেশি খাবার বিক্রি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৈশাখী মেলাও ছিল উপভোগ্য। গানের মাঝে দেশীয় খাবারের স্বাদ নেন আগত প্রবাসীরা।
সব মিলিয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা দারুণ এক অনুষ্ঠান উপভোগ করেন। এটি ছিল অনেক অনুষ্ঠানের ভিড়ে একটি সুরেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডি এলিট ক্লাবের সদস্যরা প্রতিবছর এমন আয়োজন করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত প্রবাসীরা।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













