গার্ডিয়ান লাইফের সিইওকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিমকে ৪ কোটি ৩৫ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক এরিয়া ম্যানেজার ছিদ্দিকুর রহমান। সোমবার (১৮ আগস্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এস. এম. দেলোয়ার হোসেন মন্টুর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে ছিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ২০১৯ সালে চাকরিতে যোগ দেওয়ার পর কোম্পানির একাধিক কর্মকর্তা তার সঙ্গে অসৎ আচরণ করেন, হয়রানি করেন এবং অবৈধভাবে চাকরিচ্যুত করেন। এতে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হন এবং তার মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা।
অভিযোগে আরও বলা হয়, বেতন, বোনাস, টিএ-ডিএ, ইনসেন্টিভসহ বিভিন্ন বাবদ তার প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে তার প্রায় ৫ লাখ টাকা বকেয়া রয়েছে এবং পরিকল্পিতভাবে তার ৩০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এমনকি গত ৩ ফেব্রুয়ারি জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয় সাদা স্ট্যাম্পে, যা থানায় সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ আছে।
ছিদ্দিকুর রহমান দাবি করেন, চাকরিচ্যুতির ফলে তিনি সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিমা খাতে তার দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়েছে। তিনি ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গার্ডিয়ান লাইফের সিইও শেখ রাকিবুল করিম বলেন, “নোটিশ আমরা পেয়েছি। গার্ডিয়ান এমন কিছু করেনি, করতেও পারে না। বিষয়টি আইনি, তাই আমরা আইনগতভাবেই মোকাবিলা করব।”
অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মন্টু জানান, নোটিশের অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইডিআরএ চেয়ারম্যান ও লাইফ বিমা বিভাগের সদস্যদের কাছে পাঠানো হয়েছে। কোম্পানি যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি





