×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৫ আগস্ট ১৯ ১৫:৫৪:৪৪
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে, এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে বিলম্বে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য,এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩১ জুলাই শেয়ার দর ছিল ৪৪ টাকা ৪ পয়সায়। আর ১৭ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫২ টাকা ২ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮ পয়সা বা ১৮ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে