ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

২০২৪ মে ০৭ ০৯:৫৮:২৪
৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

প্রবাস ডেস্ক : অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার (৬ মে) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তারা হলেন- শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।

এর আগে, গত ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি প্রকাশ করে দেশটি অভিবাসন বিভাগ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে অভিযুক্তদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য সাধারণ জনগণের সহযোগিতে চায় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মো. প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর অনুরোধ।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে