যে কারণে জাপানে পড়ে আছে ৯০ লাখ খালি বাড়ি
আন্তর্জাতিক ডেস্ক : যেমন প্রভাব ফেলছে জাপানের ক্রমহ্রাসমান জনসংখ্যা দেশের সমাজ ও অর্থনীতিতে, তেমনি দেশটিতে খালি বাড়ির সংখ্যা বর্তমানে ৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এই খালি বাড়ির প্রতিটিতে তিনজন লোক থাকলে, জাপান অস্ট্রেলিয়ার পুরো জনসংখ্যাকে রাখতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত জাপানের সরকারি পরিসংখ্যান দেখায় যে আকিয়া নামে পরিচিত জাপানের খালি বাড়ির সংখ্যা ২০১৮ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বেড়েছে পাঁচ লাখেরও বেশি।
দেশটিতে এতো বেশি খালি বাড়ির কারণ হিসেবে বলা হয়েছে, দেশটির গ্রামগুলোতেও জনসংখ্যা হ্রাস পাচ্ছে। সে সঙ্গে, উত্তরাধিকার সূত্রে যারা বাড়িগুলোর মালিক তাঁদের অনেকে সেখানে বাস করতে চান না। বাড়িগুলো সংস্কার বা ভেঙে ফেলার ব্যাপারেও অনীহা কাজ করে তাঁদের।
জাপানের মোট বাড়ির ১৪ শতাংশই খালি। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গবেষণাপ্রতিষ্ঠান নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অনুমান, জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ আকিয়া রয়েছে এবং এক দশকের মধ্যে দেশটির ৩০ শতাংশেরও বেশি বাড়ি খালি হয়ে যেতে পারে।
জরিপের মধ্যে থাকা বাড়িগুলোর মধ্যে ৪৪ লাখই ভাড়া দেওয়া যাবে। কিন্তু এসবের বেশির ভাগই অনেক দিন ধরে খালি পড়ে আছে এবং প্রধান জনবসতি থেকে দূরে। ৩৮ লাখ বাড়ির অবস্থা জানা যায়নি। কেবল ৩ লাখ ৩০ হাজার বাড়ি বিক্রির জন্য রাখা ছিল।
জাপানে খালি জমির কর ভবনসহ জমির চেয়ে বেশি। এ কারণে জমির অনেক মালিকই তাঁদের পুরোনো বাড়ি ভেঙে বাড়তি করের বোঝা মাথায় নিতে চান না। আবার অনেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এড়াতে চান।
তবে খালি বাড়ির এই আধিক্য বিদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। বিশেষ করে কমিঙ্কা নামের ঐতিহ্যবাহী বাড়িগুলো যেমন সস্তা, তেমনি এর গঠনও অনেকটাই অপ্রচলিত। তাই ভাড়া করে থাকার জন্য পর্যটকদের কাছে এসব বাড়ির চাহিদা বাড়ছে।
হানা সাকাতা এবং তাঁর স্বামী প্রায় এক দশক ধরে তাঁদের নিউ হেরিটেজ নামক উদ্যোগের মাধ্যমে বাড়িগুলো সংস্কার করে ভাড়া দিচ্ছেন। সাকাতা জানান, বাড়িগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর খরচ হয়।
তিনি বলেন, ‘বিদেশিদের মধ্যে বাড়িগুলো নিয়ে প্রচুর আগ্রহ আছে। জাপানে এই বিশাল খামারবাড়িগুলো খুব সস্তায় বা বিনা মূল্যে পাওয়া যায়। কিন্তু এই উদ্যোগটি বিশাল এবং বাড়িগুলো ঠিকভাবে সংস্কার করতে পারে—এমন ঠিকাদার খুব বেশি নেই।
ঐতিহ্যবাহী বাড়িগুলোর কাজ যারা করতেন তাঁদের সংখ্যাও কমে আসছে। তবে গত ১০ বছরে আমরা প্রচুর বিদেশি মালিকানাধীন আকিয়া দেখতে পাচ্ছি।’ বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ অনেক বেশি। বর্তমানে এই চাহিদা সরবরাহকেও ছাড়িয়ে গেছে বলে জানান সাকাতা।
শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













