‘বিদেশে অপপ্রচারের জোরালো জবাব দিতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা’
প্রবাস ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব বড়ুয়া বলেন, আমি মনে করি আমরা বিএনপি-জামায়াতের মিথ্যাচার ঠেকাতে ব্যর্থ হয়েছি, বিশেষ করে যারা এখানে আওয়ামী লীগে আছে, তারা পর্যাপ্ত জবাব দিতে পারিনি। এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে।
বিএনপির বক্তব্য/তথ্য যে মিথ্যা তার জবাব জোরালোভাবে দিতে পারেননি। কিংবা ঐসব ন্যারেটিভের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ অর্থাৎ বিশ্বাসযোগ্যতার সাথে সত্য কথাটা তুলে ধরতে পারেননি।
আমি মনে করি এখানে যারা আওয়ামী লীগের আছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বসবাস করেন, তারা দলকে দেশকে কন্ট্রিবিউট করতে পারেন। আর এটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য নয়। বাংলাদেশের স্বার্থেই আমি মনে করি এ দায়িত্বটি সকলের পালন করা উচিত।
শুক্রবার (০৩ মে) নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিয়ার বাসায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বিরোধী লাগাতার অপপ্রচার প্রতিরোধে প্রবাসীদের করণীয় প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে এসেছিলেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, চিকিৎসক, কর্পোরেশনের বড় কর্তারা। তাদেরকে জানিয়েছি যে, বাংলাদেশ ছেড়ে এলেও সেখানে আত্মীয়-স্বজনতো রয়েছেন। পরবর্তী প্রজন্মের প্রতিতো দায়িত্ববোধ আছে। সে বোধ থেকেই তাদের উচিত মার্কিন প্রশাসন-রাজনীতিক, নীতি-নির্ধারকদের কাছে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরা। প্রপাগান্ডা মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এমন আহ্বান রেখেছি তাদের কাছে।
কিছদিন আগে র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রসঙ্গে বিপ্লব বড়ুয়া বলেন, তা ভুলভাবে করা হয়েছে। আমি মনে করি তা ন্যায্যতার সাথে হয়নি। বাংলাদেশের বাস্তবতাকে বিবেচনায় নেয়া হয়নি।
তিনি বলেন, বিএনপি তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে এবং দায়ীদেরকে ইমডেমনিটিও দিয়েছিল। যেভাবে জাতির জনকের হত্যাকারিদের দেয়া হয়েছিল। এরচেয়ে বর্বর ন্যাক্কারজনক ঘটনাতো বাংলাদেশের ইতিহাসে নেই।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিএনপি যেসব তথ্য সরবরাহের মাধ্যমে মূলধারার মিডিয়ায় নিউজ করিয়েছে সেগুলোকে আমরা চ্যালেঞ্জ করেছি যে, তার কোনটাই সত্য নয়। বাংলাদেশের কারাগারে বিএনপির এতলোক আছে এবং এতজন মারা গেছে, তার কোনটিই সত্য নয়।
ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি আইজি প্রিজনের সাথে কথা বলে জেনেছি, প্রতিমাসে বাংলাদেশের কারাগারে গড়পরতা ৪০ থেকে ৪৫ জন মারা যায় বিভিন্ন রোগে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও একই রকম ছিল। এটা স্বাভাবিক।
এখন জেলে কাউকে হত্যা করা হয়েছে-এমন কোন ঘটনা নেই এবং জেলে যারা মারা গেছে অনেকেরই রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। বিএনপির আমলেই তারা কারাগারে গিয়েছিলেন। তারা (বিএনপি) ভুলভাবে এমন ভুল তথ্য বিদেশীদের কাছে উপস্থাপন করে তাদের পক্ষে করুনা আদায়ের জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা এমন বানোয়াট তথ্য তাদেরকে (বিদেশীদেরকে) দেয়। বাংলাদেশের কারাগারসমূহের ধারণ ক্ষমতা ৮০ হাজারের বেশী নয়।
অথচ বিএনপি তার বিদেশী প্রভুদের বলেছে যে, কারাগারে নাকি তাদের লাখ লাখ লোক রয়েছে। এ ধরনের মিথ্যা তথ্য, বিএনপির নেতারাতো দণ্ডপ্রাপ্ত এবং পলাতক-সাজাপ্রাপ্ত হাওয়া ভবনের মালিক তারেক জিয়ার নির্দেশেই এসব অপপ্রচার চালায়। বিএনপির অনেক নেতার সাথেই আমাদের ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে এবং তারাও সেটি জানে। কিন্তু তারা তাদের নেতাকে তুষ্ট করার জন্য এ ধরনের মিথ্যাচার চালিয়েই যাচ্ছে।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশে বিএনপি-জামায়াতের কোনো সমর্থন নেই। তারা নির্বাচনে আসেনি। ভোটও দেয়নি। এ অবস্থায় তারা বেছে নিয়েছে এই মিথ্যাচার, প্রপাগান্ডা। তারা যে সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে সময় তারা যে লুটপাট করেছে, সেই অর্থ বাইরে এনে লবিষ্ট ফার্ম ভাড়া করেছে।
পশ্চিমা মিডিয়াগুলোতে এ ধরনের প্রপাগান্ডা অত্যন্ত সাকসেসফুল্লি তারা করতে পেরেছে। এসব কারণে গত নির্বাচনটি একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং দেখা গেছে যে, সেই নির্বাচন-বিরোধী ষড়যন্ত্র পরাজিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে, নির্বাচিত সরকার ব্যবস্থার পক্ষে সমর্থন দিয়েছে।
শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা













