ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিক্ষোভে অংশ নেয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত বাংলাদেশি ছাত্রী

২০২৪ মে ০৪ ১৫:০৯:৫২
বিক্ষোভে অংশ নেয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত বাংলাদেশি ছাত্রী

প্রবাস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে গাজা-ইসরাইল সংঘাত নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। সেই তালিকায় রয়েছে নিউইয়র্ক শহরের ম্যানহাটনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।

বর্তমানে প্রতিদিন সেখানে চলছে বিক্ষোভ। সেইজন্য ক্যাম্পাস চত্বর ঘিরে রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী। বৈধ পরিচয়পত্র ছাড়া এখন কাউকেই সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ইসরাইলের বিরুদ্ধে আমেরিকার প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথে নেমেছে। তাতে যোগদান করেছে বাংলাদেশের বেশ কিছু শিক্ষার্থী।

এই আবহে বাংলাদেশি ছাত্রী মায়মুনা ইসলাম নূহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার পরেও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষরা যেন ইসরাইলের কাছ থেকে কোন সুবিধা না পায়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানাচ্ছেন তারা।

এই বিক্ষোভ পরিস্থিতির মধ্যে প্রথমবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যেকোনো নাগরিকের অধিকার। তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ‘

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে