মদিনার সাত দর্শনীয় স্থান, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে
মক্কার পর মদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত ‘নবীর মসজিদ’, মানে মসজিদে নববি অবস্থিত।
প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও ওমরাহ পালন করার উদ্দেশে ইসলামের প্রথম রাজধানী মদিনায় গমন করেন। ৬২২ সালে নির্মিত এই মসজিদটি আজও বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত।
ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত 'মসজিদ-ই-কুবা' মদিনা শহরে অবস্থিত। ইসলামের আবির্ভাবের পূর্বে মদিনা নগরীর নাম ছিল 'ইয়াথ্রিব'। সে সময় এটি বাণিজ্যিক ও ভৌগোলিক গুরুত্বের জন্য সুপরিচিত ছিল।
কারণ এই শহরে পাহাড়, সমতল, মরুদ্যান, সোনা, রূপা ও তামার খনি ছিল। সৌদি পর্যটন ওয়েবসাইট 'ভিজিট সৌদি' অনুসারে, মুসলিম ও বিদেশিরা কোনো বিধিনিষেধ ছাড়াই মদিনার পর্যটন আকর্ষণে ভ্রমণ করতে পারবেন।
এই স্থানগুলোর মধ্যে রয়েছে জাবাল উহুদ, জাবাল জাবাব, জাবাল আল রামাহ (তীরন্দাজ পাহাড়) এবং জাবালে নূর।
এসব স্থানের ধর্মীয় গুরুত্ব রয়েছে। এছাড়া মদিনায় অনেক জাদুঘরও আছে, যেখান থেকে আপনি এই শহরটির ইতিহাস সম্বন্ধে নিমিষেই জানতে পারবেন।
মদিনার সেরকম ‘পবিত্র’ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে এখানে বলা হয়েছে।
কুবা মসজিদ

কুবা মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যার ভিত্তি ইসলামের নবী নিজ হাতে স্থাপন করেছিলেন। মসজিদে নববী থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে কুবা মসজিদ অবস্থিত। মদিনায় প্রবেশের আগে তিনি কুবায় চার দিন কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।
মুসলমানরা আরও বিশ্বাস করেন, মসজিদে কুবায় নামাজ পড়া উমরাহ’র সমান পূণ্যের কাজ। এর অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য প্রতিদিন হাজার হাজার লোক এটি পরিদর্শন করে।
সাতচল্লিশ মিটার উচ্চতার একটি সাদা গম্বুজসহ এই মসজিদে চারটি মিনার রয়েছে। এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব হজরত ওমর ইবনে আবদুল আজিজের।
কিবলাতিন মসজিদ বামসজিদে কিবলাতাইন
মদিনার বনু সালামা এলাকায় অবস্থিত এই মসজিদ সম্পর্কে বলা হয়, দুই হিজরিতে এই মসজিদে নামাজের সময় ‘কিবলা’ (নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ানো হয়) পরিবর্তনের নির্দেশ পাওয়া যায়। নবী (স.)-এর সাথে তাঁর সাথীরা নামাজের সময় জেরুজালেমের ‘বাইতুল মুকাদ্দাস’ বা ‘বাইতুল মাকদিস’-এর পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন। যেহেতু এই মসজিদে দু’টি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়েছে, তাই এই মসজিদের নামকরণ করা হয় ‘মসজিদ কিবলাতিন বা মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলাবিশিষ্ট মসজিদ।
মসজিদের অভ্যন্তরভাগ গম্বুজ বিশিষ্ট এবং বাইরের খিলানটি উত্তর দিকে। এই মসজিদটি অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সময় পুনর্নির্মিত হয়েছিল। সৌদি বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজের শাসনামলে এটি সংস্কার করা হয়।
হিজায রেলওয়ে

হিজাজ রেলওয়ে নির্মাণ শুরু হয়েছিল ১৯০০ সালের দিকে। সিরিয়ার রাজধানী দামেস্ককে মদিনার সাথে সংযুক্ত করার জন্য হিজাজ রেলওয়ের নির্মাণ কাজ শুরু হয়। কারণ সে সময় দামেস্ক থেকে মক্কা পৌঁছাতে অন্তত ৪০ দিন লেগে যেত। পথিমধ্যে শুকনো মরুভূমি ও পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে কাফেলার অনেক যাত্রী মারা যেত।
কিন্তু ১৯০৮ সালে এটি চালু হলে সেই ৪০ দিনের যাত্রা নেমে আসে মাত্র পাঁচ দিনে। যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হলে ১৯১৬ সালে এটি বন্ধ হয়ে যায়।
উরওয়া বিন আল-জুবায়ের প্যালেস

হিজরির প্রথম বছরে নির্মিত উরওয়া বিন আল-জুবায়ের প্রাসাদটি ইসলামী যুগের সূচনার অন্যতম নিদর্শন। যা মসজিদে নববী থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত। এটি মাটি ও পাথর দিয়ে তৈরি। মেঝেতে কিছু জায়গায় ইটের টালি এবং লাভা পাথর রয়েছে।
তিনটি বিশাল বাগান, একাধিক কক্ষ (প্রাচীন স্থাপত্য, আসবাব দিয়ে সজ্জিত) এবং রান্নাঘর রয়েছে। একটি পানির কূপও আছে। ধারণা করা হয়, মক্কার হজযাত্রীরা এই কূপটি পানি পান করতে ব্যবহার করতেন।
মাদাইন সালেহ বা আল-হাজর কিলা

হিজাজ রেলওয়ে স্টেশনের কাছে মাদাইন সালেহ বা আল-হাজর কিলা। এটি সৌদি আরবের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রথম শতাব্দীর নাবাতিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। পর্যটকদের জন্য ১১১টি সমাধি খোলা আছে। সেখানকার গুহাগুলোতে প্রাচীন চিত্রকর্মের নিদর্শন পাওয়া যায়।
আলী মসজিদ

মদিনার মসজিদ ফাতেহএলাকায় অবস্থিত 'আলি ইবনে আবি তালিব' মসজিদ, সংক্ষেপে যাকে বলা হয় আলী মসজিদ। এই স্থানটি ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি ৭০৬ এবং ৭১২ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং ১৯৯০0 সালে সৌদি বাদশা ফাহদ ইবনে আবদুল আজিজের শাসন আমলে সংস্কার করা হয়েছিল।
যে আলী মসজিদ নির্মিত সেখানে ইসলামের নবী ঈদের নামাজ আদায় করেছিলেন। এই মসজিদের দৈর্ঘ্য ৩১ মিটার বা ৯৩ ফুট এবং প্রশস্ততা ২২ মিটার বা ৬৬ ফুট। মসজিদটির সাতটি গম্বুজ আছে।
শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা












