সারা বিশ্ব থেকে আমেরিকার শ্রমিক দিবস কেন আলাদা
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার শিকাগোতে শ্রমিক আন্দোলন থেকে মে দিবস শ্রম দিবস হিসেবে শুরু হলেও দেশটিতে এই দিনটি পালন করা হয় না। আশ্চর্যজনক মনে হলেও সত্য যে বিশ্বের অন্তত ৮৮টি দেশ ১লা মে শ্রমিক দিবস উদযাপন করে। কিন্তু আমেরিকায় এটি সেপ্টেম্বরের প্রথম সোমবার পালিত হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৯৪ সালে সেপ্টেম্বরের প্রথম সোমবার শ্রম দিবসকে সরকারী ছুটি হিসাবে ঘোষণা করেছিলেন।
কিন্তু তিনি কেন পয়লা মের পরিবর্তে শ্রমিক দিবসকে টেনে সেপ্টেম্বরে নিয়ে গিয়েছিলেন, তা জানার আগে পয়লা মে বা মে দিবসের ঘটনাটি আমাদের জানা দরকার।
কী ঘটেছিল ০১ মে–তে
শ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই থাকতে হয় কারখানায়। নেই বিরতি, নেই বিশ্রাম, নেই সাপ্তাহিক ছুটি। একটানা হাড়ভাঙা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল আমেরিকার শ্রমিকেরা। তারা নিজেদের দুঃখ–দুর্দশা আর দাবি–দাওয়ার কথা বলার জন্য ১৮৮১ সালের নভেম্বরে প্রতিষ্ঠা করে ‘আমেরিকান ফেডারেশন অব লেবার’।
সংগঠনটি ১৮৮৬ সালের ১ মে সর্বাত্মক ধর্মঘট পালন করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ওই দিন প্রায় পাঁচ লাখ শ্রমিক শিকাগো শহরের রাস্তায় নেমেছিল। দাবি—দিনে ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা বিনোদন।
কিন্তু গরিব ও ছোটলোকদের দাবি–দাওয়াকে পাত্তা দেওয়ার কী আছে? চালাও গুলি। পুলিশ নির্বিচার গুলি চালায় মিছিলের ওপর। লুটিয়ে পড়ে অন্তত ১১ জন শ্রমিক। আহত হয় অসংখ্য।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ৩ মে আবারও পথে নামে ম্যাককর্মিক হার্ভাস্টার কারখানার শ্রমিকেরা। সেদিনও গর্জে ওঠে পুলিশের বন্দুক। প্রাণ হারায় ছয়জন শ্রমিক।
শ্রমিকরা এবার আর চুপ থাকতে পারলো না। তাদের মধ্যে অসন্তোষ লাভার মতো ছড়িয়ে পড়ে। ৪ মে তারা আবারও জড়ো হয় শিকাগোর হে মার্কেট স্কয়ারে। ওই সমাবেশেও গুলি চালায় পুলিশ। আবারও শ্রমিকের রক্তে ভিজে যায় পথ। সভাস্থল থেকে গ্রেপ্তার করা হয় চার শ্রমিক নেতাকে। পরে বিচারে তাঁদের ফাঁসি দেওয়া হয়।
এলো মহান মে দিবস
দু বছর পর ১৮৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত কংগ্রেসে শিকাগোর নিহত শ্রমিকদের স্মরণের প্রস্তাব দেওয়া হয়। পরের বছর প্রস্তাবটি গৃহীত হয়। এরপর ১৯০৪ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সব সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়।
এতে সাড়া দিয়ে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন পয়লা মে বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন দেশে মে মাসের ১ তারিখ সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে। এভাবে বিশ্বব্যাপী চালু হয় ‘মহান মে দিবস’। কোনো কোনো দেশে এটি ‘শ্রমিক দিবস’ হিসেবেও পালিত হয়।
আমেরিকা কেন পালন করে না মে দিবস
শ্রমিক আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠা আমেরিকার নিউইয়র্কে ১৮৮২ সালে নাইটস অব লেবার সংগঠনের ডাকে বড় সভা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৫ মে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রঞনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকদের বড় মিছিল হয়, যার মূল আয়োজক ছিল সেন্ট্রাল লেবার ইউনিয়ন। এই ইউনিয়নের সেক্রেটারি ম্যাথিউ ম্যাগুয়ার ওই দিনটিতে শ্রমিকদের জন্য ছুটি ঘোষণার দাবি তোলেন। ১৮৮৭ সালে প্রথম অঙ্গরাজ্য হিসেবে ওরেগন এই দাবি মেনে শ্রমিক দিবসের ছুটি ঘোষণা করে।
১৯০৯ সালে নিউইয়র্ক শহরে মে দিবসের মিছিল
এদিকে শিকাগোর শ্রমিক আন্দোলনের রক্তাক্ত ঘটনার পর আমেরিকায় শুরু হয় শ্রমিক ইউনিয়নবিরোধী আন্দোলন। একই সময়ে অনেক কারখানা ও প্রতিষ্ঠান শ্রমিকদের সাপ্তাহিক ছুটি ও কর্মঘণ্টার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করে। তাই ‘মে দিবস’ পালন করা হবে কি না, তা নিয়ে দ্বিধায় ছিল মার্কিন কর্মকর্তারা। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্য তত দিনে ৫ সেপ্টেম্বর শ্রমিক দিবসের ছুটি দেওয়া শুরু করেছে। ফলে ১৮৮৯ সালে ওঠা প্রস্তাবের সাথে বিদ্যমান শ্রমিক দিবস মিলিয়ে একটা বিতর্কের শুরু হয়। শ্রমিক নেতাদের একাংশের ভাষ্য ছিল—১ মে শ্রমিক দিবস ইসেবে শ্রমিকদের রাজনৈতিক অধিকার নিয়ে বেশি প্রাসঙ্গিক। কিন্তু অন্য অংশ এরই মধ্যে চালু হওয়া সেপ্টেম্বরের শ্রমিক দিবসের পক্ষেই অবস্থান নেন, যা মার্কিন প্রশাসনেরও পক্ষে যায়। কারণ, তা ছাড়া মে দিবস পালনে উৎসাহ দিলে শ্রমিকরা আবারও জড়ো হওয়ার সুযোগ পাবে এবং সেখানে সহিংসতা হওয়ার আশঙ্কা তৈরি হবে। সুতরাং ১ মে নামের দিনটিকে ভুলে থাকাই ভালো।
এই সুযোগটাকেই বেশ চাতুর্যের সঙ্গে কাজে লাগান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। তিনি সেপ্টেম্বরের প্রথম সোমবার শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর ১৮৯৪ সালে দিনটি সরকারি ছুটি হিসেবে গৃহীত হয়।
০১ মে ঘটনার রাজনৈতিক প্রভাব কী
আমেরিকান বিরোধী ইউনিয়ন আন্দোলন এবং ক্লিভল্যান্ড সরকারের সমন্বিত প্রচেষ্টা রাজনৈতিক প্রভাব ফেলেছে। ফলে আমেরিকান সংগঠিত শ্রম বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের দাবি ও অধিকার নিয়ে দাঁড়ানোর মতো শক্তিশালী প্লাটফর্ম ছিল না।
এরই পথ ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘টাফট হার্টলি অ্যাক্ট’ নামের আইন পাস করে মার্কিন সরকার। এর ফলে শ্রমিক ইউনিয়নগুলোর রাজনীতি করা অবৈধ হয়ে যায়। ‘নিরাপত্তা হুমকির’ অজুহাত তুলে ইউনিয়নগুলো কঠোর কর্মসূচি দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়।
‘টাফট হার্টলি অ্যাক্ট’ আইন পাসের পর শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রকাশ্যে বলতে হয়েছিল—‘কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং সরকার উৎখাতেরও কোনো ইচ্ছা নেই তাদের।
আইনটি অবশ্য ১৯৬৫ সালে ‘অসাংবিধানিক’ বলে খারিজ হয়ে গেছে। কিন্তু ক্ষতি যা হওয়ার, তত দিনে হয়ে গেছে। ক্ষতিটা যে কতটা গভীর, তা বোঝা যায় ছোট্ট এই পরিসংখ্যান থেকে—আমেরিকায় এখন শ্রমিক ইউনিয়নের সদস্য রয়েছে মোট শ্রমিকের মাত্র ১০.১০ শতাংশ! তথ্যসূত্র: ফরচুন ম্যাগাজিন, ভয়েস অব আমেরিকা, সিবিসি নিউজ ও এএস ডটকম।
শেয়ারনিউজ, ০২ মে ২০২৪
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন













