সাইপ্রাস যারা যেতে চান তাদের জন্য দুঃসংবাদ
প্রবাস ডেস্ক : লেবানন থেকে বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীর আগমনে চাপে পড়েছে ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস৷ তাই আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে দেশটি৷
দেশটির কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, তারা ২০২৪ সালের শুরু থেকে ১৬ এপিল পর্যন্ত প্রথম তিন হাজার ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠিয়েছে৷
সাইপ্রাসের বর্তমান জনসংখ্যা নয় লাখ ১৫ হাজার৷ আশ্রয়প্রার্থীরা এখনও দেশটির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ৷ যা ইইউভুক্ত কোনো দেশের জন্য একটি রেকর্ড৷
দ্বীপ দেশটি গত বছর থেকে অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের প্রচেষ্টা জোরদার করেছে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে এবং বাইরে একাধিক দেশে অনথিভুক্ত লোকদের স্থানান্তরিত করেছে বা ফিরিয়ে দিয়েছে।
সাইপ্রাস কর্তৃপক্ষ মঙ্গলবার (১৬ এপ্রিল) ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, দেশটি চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তিন হাজার ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে৷
এই সংখ্যার মধ্যে জোরপূর্বক বহিষ্কার, স্বেচ্ছা প্রত্যাবাসন এবং স্থানান্তর প্রক্রিয়াও অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে দেশটি৷ নিকোসিয়া আরও জানায়, ২০২৩ সালের একই সময়ে সংখ্যাটি ছিল দুই হাজার ৩৪৮ জন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জোরপূর্বক বহিষ্কার আফগান এবং সিরীয়দের জন্য প্রযোজ্য নয়৷ মিশর, বাংলাদেশ, উত্তর আফ্রিকা এবং সাব-সাহারা আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের মূলত সাইপ্রাস থেকে ‘ডিপোর্ট’ করা হয়৷
সাইপ্রাস থেকে এমন সময় অভিবাসীদের বহিষ্কার বৃদ্ধি করা হয়েছে যখন দেশটি সিরীয়দের আগমনের উল্লেখযোগ্য বৃদ্ধির মুখে পড়েছে৷ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর এপ্রিলের শুরু থেকে লেবানন থেকে এক হাজারেরও বেশি সিরীয় নৌকায় সাইপ্রাসে এসে পৌঁছেছে৷
তীব্র আগমনের মুখোমুখি হয়ে সম্প্রতি নিকোসিয়া ঘোষণা করেছে, দেশটি সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া স্থগিত করবে৷
অনিয়মিত আগমনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে সাইপ্রাস বেশ কয়েক মাস ধরে ইউরোপীয় সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের সাথে কাজ করছে।
এছাড়াও, এই সপ্তাহ থেকে, একটি সাইপ্রিয়ট আইন প্রয়োগকারী নজরদারি জাহাজকে অনিয়মিত অভিবাসন রোধ করার লক্ষ্যে সিরিয়ার অভিবাসীদের নৌকা থামাতে লেবাননের উপকূলে টহল দিতে দেখা গেছে।
একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ওই জাহাজের উপস্থিতির কারণে পাঁচটি নৌকা বোঝাই সিরীয় অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা থামানো সম্ভব হয়েছে৷ তবে, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি সাইপ্রাস কর্তৃপক্ষ৷
মাইক্রো-ব্লগিং সাইট 'এক্স' প্ল্যাটফর্মে দাতব্য অ্যালার্মফোন লিখেছে, ‘এই লোকেরা সাইপ্রাস এবং লেবাননের মধ্যে একটি বিপজ্জনক খেলায় ধরা পড়েছে। তারা খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে আটকা পড়েছে এবং জরুরী সাহায্য প্রয়োজন।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস আইওয়ানউ বলেছেন, ‘আমরা অভিবাসীদের আগমন রোধ করতে অন্যান্য ব্যবস্থা নিয়েছি, যার মধ্যে নতুন আশ্রয়ের আবেদন গ্রহণ স্থগিত করা রয়েছে।’
কিন্তু লেবাননের উপকূলে সাইপ্রাসের টহল জাহাজের উপস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি৷
শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












