অভিনব পন্থায় চলছে অবৈধ হুন্ডি লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে অভিনব পন্থায় চলছে অবৈধ হুন্ডি লেনদেন। সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো যদিও দাবি করছে অবৈধ আর্থিক লেনদেন ও হুন্ডি রোধে কাজ করছে তারা।
তারপরও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ হুন্ডি লেনদেন । হুন্ডি চক্র অভিনব উপায়ে অবৈধ লেনদেনের জন্য প্রযুক্তি ব্যবহার করছে।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, হুন্ডি প্রতিরোধে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
রেমিট্যান্স আহরণের পথে বড় বাধা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে দেওয়া এক প্রতিবেদনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, রেমিট্যান্স আহরণের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে হুন্ডি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ হন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এ ক্রিপ্টোকারেন্সি ট্রেনিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধসহ সব ধরনের অর্থ পাচার রোধে অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।
বিএফআইইউ-এর তথ্য অনুযায়ী, হুন্ডি প্রক্রিয়ায় জড়িত থাকার বিষয়ে ছয়টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ডিস্ট্রিবিউটরের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন হাতে পেয়েছে সিআইডি। এরমধ্যে দুটি ডিস্ট্রিবিউটরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, হুন্ডি লেনদেনে জড়িত সন্দেহে ৫ হাজার ২৯টি এমএফএস এজেন্টশিপ বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগে ৫ হাজার ৭৬৬ জন এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাদের তথ্য সিআইডিতে পাঠানো হয়েছে।
সিআইডি সূত্র জানায়,হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২১টি মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও এদের স্বার্থসংশ্লিষ্ট ৩৯টি হিসাবের তথ্য এখন সিআইডির হাতে।
হুন্ডি সংশ্লিষ্ট নগদ ও সন্দেহজনক লেনদেন সম্পর্কিত তথ্য ও ১৫১টি গোয়েন্দা প্রতিবেদনও রয়েছে তাদের হাতে। ডিজিটাল হন্ডির সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন সহজে শনাক্তকরণের জন্য ইন্ডিকেটর প্রস্তুত করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করা হয়েছে।
ইন্ডিকেটরগুলোর আওতায় এমএফএস প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহ করে অনলাইন জুয়া ও হন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ৩৮ হাজার ১৪৩ টি ব্যক্তিগত এমএফএস হিসাব স্থগিত করা হয়েছে।
অবৈধ হন্ডি, গেমিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বিষয়ে এক হাজার ৪১টি ওয়েবসাইট, ১৭৯টি অ্যাপ এবং ৮০৩টি ফেসবুক, ইউটিউব ও ইনস্ট্রাগ্রামের সোশ্যাল মিডিয়া পেজ ও লিংক চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিএফআইইউ’র পক্ষ থেকে।
হুন্ডি প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, হুন্ডি প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিএফআইইউ। আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন।
যার অংশ হিসেবে হুন্ডি প্রতিরোধে তারা বেশ কিছু কাজ করে থাকেন। বাংলাদেশ থেকে যাতে যাতে অর্থ পাচার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিনব পদ্ধতিতে চলছে হুন্ডি
সিআইডি’র প্রধান মোহাম্মদ আলী মিয়া হুন্ডি নিয়ে গত ৩১ মার্চ সাংবাদিকদের বলেছেন, জেট রোবটিক অ্যাপের মাধ্যমে অভিনব পদ্ধতিতে হুন্ডির সন্ধান পেয়েছেন তারা।
এরপর গত তিন মাসে হুন্ডির মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আসতে বাধা সৃষ্টি করেছে সিআইডি। এই চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের ডিভাইসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সদস্যরা দুবাই থেকে এই ডিজিটাল হুন্ডির কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
তিনি জানান, এই চক্রের মূল হোতা শহিদুল ইসলাম ওরফে মামুন। মালয়েশিয়ান সফটওয়্যার ডেভেলপারের মাধ্যমে তৈরি করা অ্যাপ কাস্টমাইজ করে নিজেদের নিয়ন্ত্রণে রাখে চক্রটি।
তখন এজেন্ট সিমগুলো বাংলাদেশে থাকলেও এর নিয়ন্ত্রণ তারা দুবাই বসে করতে পারে। দুবাই বসেই তারা বাংলাদেশের বিভিন্ন নম্বরে ক্যাশ-ইন এর মাধ্যমে টাকা পাঠাতে পারে। তবে এর সঙ্গে জড়িত ও চিহ্নিতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদকেন্দ্রিক হুন্ডি প্রতিরোধে কী পদক্ষেপ নিয়েছে সিআইডি—জানতে চাইলে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি কুসুম দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, শুধু ঈদকেন্দ্রিক নয়, হুন্ডি প্রতিরোধে সিআইডি সারাবছরই কাজ করে যাচ্ছে। এ নিয়ে তাদের নানা উদ্যোগও রয়েছে।
সচেতনতা সৃষ্টি
হুন্ডির মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে আপামর জনগোষ্ঠির মাঝে আর্থিক স্বাক্ষরতা বিস্তারে ২০২১ থেকে ২০২৬ মেয়াদে কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে হুন্ডি প্রতিরোধ এবং প্রবাসী ও প্রবাসী শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কাজ করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ২৭টি দেশের ৩০টি শ্রম কল্যাণ উইং হন্ডি প্রতিরোধ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসী কর্মীদের সঙ্গে উদ্বুদ্ধকরণ সভা করছে এবং লিফলেট বিতরণ করছে।
হুন্ডির মাধ্যমে অর্থ পাচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক যোগাযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে একটি নীতিমালা করা হয়েছে।
নীতিমালা প্রণয়নে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













