মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের চোর-পুলিশ জীবন
নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালে সৌদি আরবে যান নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের মনিরুল শেখ সংসারে সচ্ছলতা আনতে। তার বিদেশ যাওয়ার সব কাজ করে দেন দালাল রোমান শেখ।
রোমান শেখ একই এলাকার লোক, এই কাজের জন্য নিয়েছেন ৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী সৌদিতে নেওয়ার পর মনিরুলকে ভালো কাজ পাইয়ে দেওয়া এবং থাকা-খাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার কথা ছিল তার।
একই উপজেলার আরও চারজনকে নির্ভরযোগ্য কাজের কথা বলে সৌদিতে নিয়েছেন রোমান শেখ। কিন্তু তিনি তাদের ‘উপহার’ দিয়েছেন অনিশ্চয়তার এক জীবন। সৌদিতে যাওয়ার পর এই পাঁচজনের সঙ্গে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
গত এক বছর ধরে ওই পাঁচ যুবক সৌদি আরবে আতঙ্কে দিন গুজরান করছেন। তাদের মতোই অনেক প্রবাসী আতঙ্কে রয়েছেন। যাদের জীবন কাটছে সৌদি প্রশাসনের সঙ্গে লুকোচুরি করে। গ্লানির জীবন থেকে রেহাই পেতে অনেকে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিচ্ছেন।
এই কারণে কয়েক বছরে সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে কম। অভিবাসন গবেষণা সংস্থা (রামরু) গত ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, প্রতি মাসে যত কর্মী সৌদি আরবে যান, তার ১৪ শতাংশ ওই মাসেই ফেরত আসে।
এ ছাড়া সৌদিতে যাওয়া কর্মীদের মধ্যে যাওয়ার প্রথম তিন মাসের মধ্যে ফেরত আসে ১৩ শতাংশ, ছয় মাসের মধ্যে ২৪ শতাংশ এবং এক বছরের মধ্যে ৪৯ শতাংশ।
গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ২৬ দেশের কারাগারে বাংলাদেশের ৯ হাজার ৩৭০ শ্রমিক ও প্রবাসী আটক রয়েছেন। সবচেয়ে বেশি আটক রয়েছেন সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরবে গেছেন ৪৯ হাজার ২৬২ জন। গত বছর গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন। ২০২২ সালে ৬ লাখ ১২ হাজার ৪১৮ ও ২০২১ সালে ৪ লাখ ৫৭ হাজার ২২৭ এবং ২০২০ সালে গেছে ১ লাখ ৬১ হাজার ৭২৬ জন।
চলতি বছরসহ চার বছরে সৌদিতে গেছেন ১৭ লাখ ৭৮ হাজার ৩০৭ জন শ্রমিক। সৌদি আরবে এখন বাংলাদেশের শ্রমিকদের অনেকেই দুঃসহ জীবন পার করছে। এর মূলে রয়েছে দালালরা। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব অনেক প্রবাসী শ্রমিক।
বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নতুন করে প্রবাসীর তালিকায় যুক্ত হলেও সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। এর জন্য দক্ষ শ্রমিকের অভাব এবং দালালের খপ্পরে পড়ে কাজ না পেয়ে বেকার থাকাকে দায়ী করছেন অভিবাসনবিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছিল ৪৫৪ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স ৩৭৬ কোটি ডলারে নেমে আসে।
আর ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলারের বেশি।
সৌদির জিজান শহরের একটি বাড়িতে বন্দি থাকা প্রবাসী লিমন মুন্সী বলেন, ‘দালালের খপ্পরে পড়ে সৌদিতে এসে এখন আমি বন্দিজীবন পার করছি।
এক বছর ধরে আমি দিনে বের হতে পারি না। বের হলেই পুলিশ গ্রেপ্তার করবে। রাত হলে জীবন চালানোর জন্য লুকিয়ে কাজ করার চেষ্টা করি। তাতেও গ্রেপ্তারের আতঙ্ক। আমাদের সঙ্গে আসা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অনেক বাংলাদেশি গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে। এখন বাড়ি থেকে টাকা এনে আউটপাস সংগ্রহ করে দেশে ফেরার চেষ্টা করছি। বাড়িতে টাকা পাঠানোর বদলে উল্টো ঋণ করে দেশে ফিরতে হচ্ছে।’
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে চলতি মাসের এখন পর্যন্ত ২৩ হাজার ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এটাই সর্বোচ্চসংখ্যক গ্রেপ্তারের ঘটনা। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৫১, সীমান্ত সুরক্ষা আইনে ৬ হাজার ৫৯২ এবং শ্রম আইনের আওতায় ৩ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর বসবাসের অনুমতিহীনতা এবং শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬৯০ জন নারীসহ ৫৯ হাজার ৭২১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে ৫২ হাজার ৮১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি জোগাড়ের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৯৬৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশের ৯ হাজার ১৭৯ জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘এখন প্রতিদিন গড়ে বিভিন্ন দেশ থেকে ৩০০ জন আউট পাস নিয়ে দেশে ফিরছেন। তাদের মধ্যে অনেক সৌদিপ্রবাসীও আছেন।’
তিনি বলেন, ‘সম্প্রতি ওই দেশে আকামার মেয়াদ শেষ হওয়া শ্রমিকদের গ্রেপ্তার করছে পুলিশ। তবে সৌদি থেকে কতজন ফিরেছেন, এ রকম তথ্য আমাদের কাছে নেই।’
এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসী বিশেষজ্ঞ অধ্যাপক সজীব বালা বলেন, ‘সম্প্রতি সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকরা অনেক বেশি প্রতারিত হচ্ছেন। ওই দুই দেশের কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হয়েছে।’
তিনি বলেন, ‘অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশিও আটক হয়েছে। অনেকে পালিয়ে বেড়াচ্ছে। অথচ তারাই রেমিট্যান্সযোদ্ধা। পোশাক রপ্তানি বাবদ আয়ের পরই রেমিট্যান্স বাংলাদেশের প্রধান আয়ের উৎস।’
তিনি বলেন, ‘শ্রমবাজারসংশ্লিষ্টদের দায়সারা কর্মকা-ের কারণে কিছু এজেন্সি ও দালাল অশিক্ষিত জনগোষ্ঠীকে টার্গেট করে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দায় নিতে অপারগ, তাই এমন ঘটনা ঘটছে।’
শেয়ারনিউজ,০১ এপ্রিল২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












