ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য তিন সুখবর
নিজস্ব প্রতিবেদক : এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর রয়েছে। এবার ঈদের ছুটির সঙ্গে পড়েছে পহেলা বৈশাখ। ফলে ঈদ বোনাসের সঙ্গে বাড়তি পাচ্ছেন নববর্ষ বা বৈশাখী ভাতা।
অন্যদিকে অফিসকে একটু ‘ম্যানেজ’ করে নিতে পারলেই লম্বা ছুটির সুযোগও পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
শবে কদরের ছুটি, ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি আর পহেলা বৈশাখের ছুটির সঙ্গে যদি মাঝের দুটো দিন ছুটি নেওয়া সম্ভব হয়, তাহলে ছুটি মিলে যাবে ১০ দিনের।
এই সুবিধা সবার না হোক বেশির ভাগ কর্মকর্তা কর্মচারিই ভোগ করার সুযোগ পাবেন, যদি ঊর্ধ্বদ্বন কর্মকর্তাদের ম্যানেজ করা যায়।
গত কয়েক দিন ধরে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মীদের মুখে মুখে ছুটির আলাপ শোনা যাচ্ছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা প্রায় সবাই চাইছেন মাঝের দুই দিন ছুটি নিয়ে ঈদে টানা দশ দিন ছুটি কাটাতে। এবার সরকারি কর্মচারীদের ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
জান গেছে, ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ ও ৯ এপ্রিল সোম ও মঙ্গলবার সরকারি অফিস আদালত, ব্যাংক-বিমা খোলা থাকবে।
এরপর ১০, ১১ ও ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি।
যে কারণে ঈদের ঠিক আগে ৮ ও ৯ এপ্রিল নিয়ে এখন সব কর্মকর্তা কর্মচারীর মধ্যে আলোচনা। ওই দুই দিন হচ্ছে ২৭ ও ২৮ রমজান। ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বরাবরই ওই দুই দিন সরকারি কর্মচারীরা বসকে ম্যানেজ করে ‘আবদারের ছুটি’ নিয়ে থাকেন। অজুহাত থাকে বাসে ও ট্রেনে টিকিট প্রাপ্যতা নিয়ে।
ফলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহকর্মীরা যখন আবদার করেন তখন বেশির ভাগ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাতে ‘না’ করার উপায় থাকে না। বাস্তবতাও তাদের পক্ষেই কথা বলে।
ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অর্ধেকেরও বেশি যে ওই দুই দিন ম্যানেজ করে ৫ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছেন সেটা সহজেই অনুমেয়।
অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ওই দুটো দিন সরকারিভাবে ছুটি ঘোষণারও তদবির চালাচ্ছেন, যদিও তাতে সায় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকতার হোসেন জানান, সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবারের ঈদে ছুটি তুলনামুলক বেশি হওয়ায় সরকারি চাকরিজীবীরা খুশি।
তিনি বলেন, তাছাড়া পহেলা বৈশাখের ভাতাও ঈদ বোনাসের সঙ্গে তারা পাবেন। এটা তাদের জন্য বাড়তি আনন্দের। তিনি বলেন, বর্তমান জনকল্যামুখী আওয়ামী লীগ সরকার বৈশাখী ভাতা চালু করেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিকে এবারের ঈদে ছুটি ও বোনাস নিয়ে সরকারি চাকরিজীবীরা খুশি হলেও যারা সেসব বেসরকারি চাকরিজীবী তাদের মধ্যে খুশির পরিবর্তে অনেকটা আফসোস লক্ষ্য করা গেছে।
কারণ ২৮ ও ২৯ রমজানের ছুটি (৮ ও ৯ এপ্রিল) বেসরকারি চাকরিজীবীদের বেশির ভাগের পক্ষেই নেওয়া সম্ভব হবে না। আর ঈদের পরে ১৩ এপ্রিল পড়বে শনিবার।
ওই দিন এনজিও ও সায়ত্ত্বশাসিত কিছু প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি পেলেও বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরকে অফিসে উপস্থিত হতেই হবে। আর গণমাধ্যমের কর্মিদেরতো সাপ্তাহিক ছুটি বলতে পর্যায়ক্রমে সপ্তাহে একদিন।
গণমাধ্যমে যেহেতু ডে-অফ একদিন এবং কর্মীরা বিভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পান, তাই শনিবারে ছুটি যারা পাবেন তারা থাকবেন টানা ৫ দিন ছুটি পাওয়ার আনন্দে। বাকিদের আসতে হবে অফিসে।
অবশ্য অনলাইন গণমাধ্যম এবং ইলেকট্রোনিক মিডিয়ায় ঈদসহ ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনেও বিশেষ ব্যবস্থায় অফিস করতে হবে অনেককে।
অন্যদিকে সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মিরা বৈশাখী ভাতা পেলেও পাবেন না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মিরা। তাই বৈশাখী ভাতা নিয়ে তেমন কোন মাথা ব্যথা নেই তাদের।
তবে সরকারি কর্মচারিরা জানান, ২০১৫ সাল থেকে দুটি উৎসব বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষে বৈশাখী ভাতা চালু হয়।
সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। এরপর বেসরকারি শিক্ষকরা এ ভাতার জন্য দাবি জানালে সরকার তাদেরকেও এর আওতায় আনে। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে। বৈশাখী ভাতা ১৪ এপ্রিলের আগে দেওয়ার বাধ্যতাবাধকতা রয়েছে। ফলে ঈদ বোনাসের সঙ্গেই তারা এই ভাতা পাবেন।
শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













