আরও সহজে জার্মানির নাগরিক হওয়ার সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক : আশ্রয় আবেদনের সংখ্যা বাড়লেও গত বছরে জার্মানিতে আশ্রয় প্রক্রিয়ার সময়সীমা কমেছে। দেশটির বার্তা সংস্থা ডিপিএ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জার্মান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট আবেদনের জন্য ২০২৩ সালে গড়ে ৬ দশমিক ৮ মাস সময় নেয়া হয়েছিল, ২০২২ সালে যা ছিল ৭ দশমিক ৬ মাস।
সরকার বলেছে, আশ্রয় আবেদনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য আদালতের কার্যক্রমের সময়কাল ২০২৩ সালে প্রায় পাঁচ মাস কমেছে।
২০২২ সালে ২৬ মাসের তুলনায় গড়ে ২০ দশমিক ৭ মাস লেগেছে। সম্পূর্ণ আশ্রয় প্রক্রিয়াটি এখনো যথেষ্ট দীর্ঘ। তবে সারা দেশে এই সময়সীমা আলাদা।
পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটে এ সময়সীমা পাঁচ মাস। কেন্দ্রীয় এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য হেসে এবং লোয়ার স্যাক্সনিতে এর গড় সময়কাল দুই বছরেরও বেশি।
ব্র্যান্ডেনবুর্গে আশ্রয় আবেদনকারীদের সাধারণত তিন বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়।
রেডাকসিওন নেটৎজভেয়ার্ক ডয়েচলান্ড এডিটোরিয়াল নেটওয়ার্কের (আরএনডি) সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কট্টর-বাম ডি লিংকে পার্টির সদস্য ক্লারা বাঙ্গার। ক্লারা সরকারের কাছে তথ্যের জন্য অনুরোধ করেছেন।
তিনি প্রশাসনিক আদালতের ক্ষেত্রে আরো দক্ষ কর্মী এবং সংগঠনের জন্য আহ্বান জানিয়েছেন৷ বিশেষ করে আদালতের কার্যক্রেমর সময়সীমা কমানোর জন্য আহ্বানও জানিয়েছেন৷
দীর্ঘ আশ্রয় প্রক্রিয়া শরণার্থীদের জন্য দুঃখজনক এবং সমস্যার৷ বাঙ্গারের কথায়, তারা অনিশ্চয়তার মধ্যে থাকেন৷ সংহতিকরণেও সমস্যা হয়৷
ক্লারার ভাষ্য, ‘এটা মেনে নেয়া যায় না৷ আশ্রয়প্রার্থীদের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদের গড়ে দেড় বছর অপেক্ষা করতে হয়৷’
যদিও গত ফেব্রুয়ারিতে নতুন আশ্রয় আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। জার্মানির ন্যুরেমবুর্গে বৃহস্পতিবার দেশের ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস এ তথ্য জানিয়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে আশ্রয় চেয়ে প্রথমবারের মতো আবেদন জমা পড়েছে ১৯ হাজার ৪৯৪টি। সংখ্যাটি ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ কম৷ আর এ বছরের জানুয়ারি তুলনায় তা ২৬ দশমিক ১ শতাংশ কম।
২০২৩ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের মোট ৫৪ হাজার ৩৩৩ জন মানুষ জার্মানিতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। আর এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে হয়েছে ৪৭ হাজার ৯০।
২০২৪ সালের প্রথম দুই মাসে আশ্রয় আবেদন মঞ্জুরের হার ৪৫ শতাংশ। অবশিষ্ট ৫৫ শতাংশ আবেদন খারিজ করেছে জার্মান কর্তৃপক্ষ।
শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দ্রুত বেড়ে চলায় জার্মানি তথা ইউরোপের রাজনীতির মূল লক্ষ্যই এখন অভিবাসন।
একাধিক দেশে চরম ডানপন্থিরা এ বিষয়ে মানুষের ভয়ভীতির ফায়দা তুলে নিজেদের শক্তি বাড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞেরা। ইউরোপীয় ইউনিয়ন স্তরে এই সংকট সামাল দেয়া পুরোপুরি সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় স্তরে মূল ধারার রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে।
বামপন্থি দল ‘ডি লিংকে’ সরকারের এ জাতীয় কড়া পদক্ষেপকে চরম ডানপন্থি শক্তির মনোভাবের সঙ্গে তুলনা করেছে৷ একাধিক মানবাধিকার গোষ্ঠী এমন পদক্ষেপকে অমানবিক হিসেবে বর্ণনা করেছে।
শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













