নিউইয়র্কে অপরাধ কমাতে পাতাল রেলে রক্ষীবাহিনী মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবার নিউইয়র্কের গুরুত্বপূর্ণ পাতাল রেল স্টেশনে জাতীয় রক্ষীবাহিনী (ন্যাশনাল গার্ড) মোতায়েন করা হয়েছে।
এর আগে মেয়র গত জানুয়ারীর শেষ দিকে প্রায় এক হাজার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তাকে পাতাল রেলে মোতায়েন করেন, কিন্তু তারাও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হন৷ এর প্রেক্ষিতে শহরটির গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে জাতীয় রক্ষীবাহিনী মোতায়েন করা হয়৷
জানা যায়, গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই বছর জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটির পাতাল রেলে শতকরা ৪৬ শতাংশ অপরাধ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই বছরের ফেব্রুয়ারি মাসে ০১.১ শতাংশ অপরাধ কমেছে বলে জানিয়েছে সিটি ট্রানজিট বিভাগ।
তবে নিউইয়র্কে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও পাতাল রেলে অপরাধ ক্রমেই বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরের বাসিন্দারা। চলতি বছরের প্রথম দু'মাসেই তিনটি হত্যাকাণ্ডসহ বেশ কিছু লোমহর্ষক অপরাধ কাণ্ড ঘটেছে সিটির পাতাল রেলের বিভিন্ন স্টেশনে।
নিউইয়র্ক পুলিশের সূত্রে জানা গেছে গত বছরের ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য অপরাধের মধ্যে ২৭টি খুন, ১১৩টি ধর্ষণ, ১,১৬৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মধ্যে ছিল ২১টি খুন, ১১৬টি ধর্ষণ ও ১,২২২টি ছিনতাইয়ের ঘটনা।
সব মিলিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৯,০২০টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৮,৯১৯টি।
অপরদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের অপরাধের সংখ্যা ছিল ২৭টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের সংখ্যা ছিল ২৮টি।
নিউইয়র্ক সিটির ট্রানজিট ব্যবস্থা নিয়ে যেসব এডভোকেসি গ্রুপ কাজ করে তারা এরই মধ্যে স্টেট ও সিটি গভর্নমেন্টকে পাতাল রেলে অপরাধের ভয়াবহতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
বলেছেন, পাতাল রেলে অপরাধ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সিটির গণপরিবহণ থেকে আস্থা হারাবে সাধারণ নাগরিকরা। সিটির যাত্রীরা বলছেন, পেশাদার অপরাধী ছাড়াও হোমলেসদের উৎপাতে যাত্রীদের বিড়ম্বনা লেগেই আছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে শক্ত কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা।
নিউইয়র্ক সিটিতে প্রতিদিন তিন মিলিয়ন মানুষ পাতাল রেলে ব্যবহার করে যাতায়াত করে।ফলে বিপুল সংখ্যক মানুষের চলাচল নিরাপদ করতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন স্টেট ও সিটি কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে অপরাধের মাত্রা কমিয়ে আনতে গভর্নর ক্যাথি হোকুল সীমান্তরক্ষী ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভাবেন। পাতাল রেলে টহলে নতুন এক হাজার ফোর্সের মধ্যে ৭০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করেছেন গভর্নর।
এর প্রেক্ষিতে গত ৭ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ ও ট্রানজিট পুলিশ সদস্যদের পাশাপাশি ন্যাশনাল গার্ডরা তাদের টহল শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সিটির বিভিন্ন পাতাল রেলে তাদেরকে যাত্রীদের লাগেজ, ব্যাগ এবং ব্যাকপ্যাক তল্লাশি করতে দেখা যায়।
গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেশনগুলোর প্রবেশমুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশ দিয়েছেন৷ কারো ব্যাগ তল্লাশিতে আপত্তি থাকলে তার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন গভর্নর হোকুল৷
শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













