ফ্লোর প্রাইস প্রত্যাহার বিষয়ে অংশীজনদের মতপার্থক্য
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের পর ইতিবাচক প্রবণতায় লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। অংশীজনদের একটি বড় অংশের চাওয়া—নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস প্রত্যাহার। দেড় বছর পর সে বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে বিএসইসি।
তবে ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে এখনো শেয়ারবাজারসংশ্লিষ্টদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফ্লোর প্রাইস প্রত্যাহার করা না পর্যন্ত শেয়ারবাজার স্বাভাবিক গতিতে ফিরবে না বলে মনে করে একটি পক্ষ।
তবে আরেকটি পক্ষের মত, আরও কয়েক শ পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়। অন্যথায় স্বার্থান্বেষী মহল ফ্লোর প্রত্যাহারের সুবিধা লুফে নিবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ফ্লোর প্রত্যাহারের সঙ্গে সঙ্গে অবস্থান নিয়ে থাকা বড় বিনিয়োগকারীরা যাতে অতিরিক্ত বিক্রির চাপ দিয়ে বাজারে নেতিবাচক প্রবণতা তৈরি না করতে পারে, সে জন্য আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।
চলতি মাসেই তিন ধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে ভাবছে বিএসইসি। বর্তমানে যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের ওপরে রয়েছে এবং মার্জিন ঋণসুবিধা পায় না, প্রথম ধাপে ওই কোম্পানির সীমা তুলে দেওয়া হবে।
দ্বিতীয়ত, যেসব কোম্পানি ফ্লোরে আছে; কিন্তু তাদের শেয়ারের দাম ওঠানামায় মূল্যসূচকে খুব বেশি প্রভাব পড়ে না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ ধাপে যেসব কোম্পানি সূচকে প্রভাব রাখে, এই ধরনের বড় মূলধনের কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।
তবে সাধারণ বিনিয়োগকারীদের বেশির ভাগই এখনই ফ্লোর প্রাইস প্রত্যাহারের পক্ষে নন। তারা বলছেন, বাজার আরও কিছুটা ভালো হোক। সূচক অন্তত আরও ২০০-৩০০ পয়েন্ট বাড়ুক। তখন ফ্লোর প্রাইস তুলে নিলে বাজারে খুব একট চাপ পড়বে না।
তাদের মতে, লেনদেন দেখে মনে হচ্ছে বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। তারা আরও কিছু সক্রিয় হলে ফ্লোর প্রাইস পর্যায়ক্রমে তুলে নেওয়ার পক্ষে তারা। অন্যথায় স্বার্থান্বেষী মহল ফ্লোর প্রাইস প্রত্যাহারের সুবিধা নেওয়ার চেষ্টা করবে।
তবে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অবশ্য বলেছেন, ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর কেউ পরিকল্পিতভাবে ফেলে দিয়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করলে পরের দিনই আবার ফ্লোর প্রাইস দেওয়া হবে। এরপর কারা অযৌক্তিকভাবে বিক্রির আদেশ দিল, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বাজারের স্বাভাবিক কার্যক্রম, লেনদেন করতে দিতে হবে। আমাদের একটাই কথা—বাজারকে স্বাভাবিক প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হোক। ফ্লোর প্রত্যাহারের সুযোগ নিয়ে যদি কেউ অনৈতিকভাবে ক্ষতির চেষ্টা করে, সেটার জন্য তো এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা রয়েছেই। যখন যা দরকার, তাঁরা তা করবে।’
এদিকে, বিভক্তি এড়াতে আলোচনার মাধ্যমে বৃহৎ স্বার্থ অক্ষুণ্ন রেখে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আল-আমিন বলেন, ফ্লোর প্রাইস প্রত্যাহার হলেই ক্রেতা আসবে বা পতন হবে—এই দুই ধারণাই পুরোপুরি ঠিক নয়। ফ্লোর প্রত্যাহার হলে অতিরিক্ত বিক্রির চাপ দিয়ে যাতে বাজারে আস্থাহীনতা তৈরি না করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে আলোচনার মাধ্যমে।
অফিসে ঢুকতে পারছেন না সোনালী লাইফের সিইও
শেয়ারনিউজ, ১৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









