পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম
নিজস্ব প্রতিবেদক:আগামী ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস। এ বইগুলোতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
একই সঙ্গে নতুন পাঠ্যক্রমে যোগ হচ্ছে গত চারটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিবরণ। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে ২০০৮ সালের সেনাসমর্থিত নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটে বিজয়ী হওয়ার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতেই ব্যালট বাক্সে ভরার ঘটনা এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের ইতিবৃত্ত সংযোজনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ছাড়া শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংক্ষেপ আকারে পাঠ্যবইয়ে থাকছে। যদিও শুরুতে এটি বাদ দেওয়ার প্রস্তাব ছিল, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি) শেষ পর্যন্ত সেই প্রস্তাব নাকচ করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—উভয় স্তরের বইয়ে ভাষণটি সংক্ষিপ্তভাবে অন্তর্ভুক্ত হবে।
গত সোমবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আলোচনায় প্রথমে অষ্টম ও দ্বাদশ শ্রেণির বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরানোর প্রস্তাব এলেও শেষে সংক্ষেপে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, অষ্টম শ্রেণির বইয়ে আগে থেকেই বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এবারও থাকবে, তবে সংক্ষিপ্ত আকারে। একই নীতি একাদশ শ্রেণির বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সভায় আরও প্রস্তাব ওঠে নবম-দশম শ্রেণির বাংলা বই থেকে ‘রহমানের মা’ গল্পটি ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ নাটকটি অশ্রাব্য ভাষার কারণে বাদ দেওয়ার। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়ে লেখা ‘আমাদের নতুন গৌরব গাথা’ প্রবন্ধে বিকৃতি ও শেখ হাসিনার নাম গোপন করার অভিযোগ ওঠায় সেটি সংশোধনের সিদ্ধান্ত হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রবন্ধে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। অপরাধী ও দায়ীদের আড়াল করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা বিকৃত ইতিহাস পাবে। তাই সংশোধনে প্রস্তাব করা হয়, আন্দোলনটি যে স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সঙ্গে গদ্যের ভাষায় পরিবর্তন আনার প্রস্তাবও দেওয়া হয়—‘শাসক’ বদলে ‘স্বৈরাচারী শাসক শেখ হাসিনা’, ‘দুর্বৃত্তবাহিনী’র স্থলে ‘আওয়ামী লীগ’ এবং ‘আন্দোলনকারী ছাত্র-জনতা’র জায়গায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী’ ব্যবহার করার।
সভা সূত্র জানায়, নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে সবচেয়ে বেশি পরিবর্তনের প্রস্তাব এসেছে। কিছু লেখা ধর্মীয় অনুভূতি ও ভাষার কারণে বাদ দেওয়া হবে, পাশাপাশি ইতিহাস উপস্থাপনে ভারসাম্য রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া সিদ্ধান্ত হয়, কোনো পাঠ্যবইয়ে একক রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে ইতিহাস উপস্থাপন করা যাবে না। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ইতিহাস, পৌরনীতি ও সুশাসন এবং বাংলা দ্বিতীয় পত্রে ব্যাপক সংশোধন আনা হবে। প্রকাশকদের জানানো হয়েছে—ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অতিরঞ্জিত বিশেষণ ব্যবহার নিষিদ্ধ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও স্বাধীনতার পরবর্তী ঘটনাপ্রবাহ নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে।
সবশেষে নতুন পাঠ্যক্রমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের প্রকৃত চিত্রও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে।
মারুফ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







