৮৭টি ভবন ঝুঁকিতে, ১৪ জন তারকা বিপাকে
নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরার বাউনিয়া এলাকায় ‘প্রিয়াংকা রানওয়ে সোসাইটি’র ‘ভার্টিকেল-২’ ভবনে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।
২০১৯ সালে অভিনেতা মাসুম বাসার ও মিলি বাসার ভবনটির অষ্টম তলায় ফ্ল্যাট কিনেছিলেন। পরে সেখানে আরও ফ্ল্যাট কেনেন চঞ্চল চৌধুরী, শামীম জামান, হিমু আকরাম, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা, আ খ ম হাসান, সাজু খাদেম, শ্যামল মওলা, নিলয়, সামিয়া অথৈসহ অনেকে।স্থানীয়ভাবে ভবনটি ‘তারকা বাড়ি’ নামে পরিচিত।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির উচ্চতা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৩৩ ফুট বেশি, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। ছাদে থাকা সিঁড়িঘর, পানির ট্যাংক, লিফট মেশিনঘর, তারকাঁটা, অ্যান্টেনা প্রভৃতি ভেঙে ফেলতে হবে।
চঞ্চল চৌধুরী বলেন, “দুই প্রতিষ্ঠানের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের। এই অসহায়ত্বের কথা বলব কাকে?”
অভিনেতা মাসুম বাসার বলেন, “নথিপত্র দেখে ফ্ল্যাট কিনেছিলাম। এখন ভেঙে ফেলতে বললে ক্ষতিপূরণ কে দেবে?”
নাট্যপরিচালক হিমু আকরাম বলেন, “আইন মানব, কিন্তু ক্ষতিপূরণ চাই।”
সিভিল এভিয়েশন বলছে, ভবনগুলোর উচ্চতা অনুমোদনের সময় প্রিয়াংকা সোসাইটি ভুল ভৌগোলিক স্থানাঙ্ক দিয়েছিল। পরে জরিপে গড়মিল ধরা পড়ে, তাই নতুন করে উচ্চতা নির্ধারণ করা হয়েছে।
তবে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, “ভুলটা সিভিল এভিয়েশনের। তাদের দেওয়া অনুমোদনের ভিত্তিতেই ভবন তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।”
প্রিয়াংকা রানওয়ে সোসাইটির অন্তত ছয়টি ভবন, মোট ১০৬টি ফ্ল্যাট ‘উচ্চতা নীতি’ লঙ্ঘন করেছে। পুরো এলাকায় ৮৭টি ভবনের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে।
৩০ নম্বর প্লটের ‘মায়াকাব্য’ ভবন ৭ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে। ৯ নম্বর প্লটে অনুমোদন ছিল ৫ তলা, সেখানে হয়েছে সাড়ে ৫ তলা। সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল এভিয়েশন বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রানওয়ের ১৫ কিলোমিটারের মধ্যে ভবনের উচ্চতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ওএলএস (Obstacle Limitation Surface) চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ অংশ ভাঙা হবে।
রাজউক জানিয়েছে, বিষয়টি সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা চলছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজউকে বড় পরিবর্তন, এক জায়গায় আবেদন করলেই মিলবে নকশা
- শেয়ারবাজারে আস্থার সংকটের মধ্যেই সঞ্চয়পত্রে চমক
- ৩৮২২ কোটির ইলেকট্রিক ট্রেন: বিদ্যুৎ আসবে কোথা থেকে?
- কৌশলগত বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার নিয়ে বিএসইসির কড়া নির্দেশ
- পিংক বাসে প্রতিদিনই লোকসান, যাত্রী না পাওয়ার নেপথ্যে ৫ কারণ
- বড় ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে যা জানা গেল
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা













