সৌদি আরব-কাতার-ইতালিসহ ৬ দেশের প্রবাসীদের উচ্চ শিক্ষার সুযোগ
পরবাস ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিশ্বের পাঁচটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার পর এবার এই তালিকায় যোগ হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে প্রায় দশ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। নানা কারণে শিক্ষা কার্যক্রম অসমাপ্ত রেখে যাওয়া প্রবাসীর সংখ্যাও কম নয়।
বৃহত্তর এই প্রবাসীদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করতে দীর্ঘদিন ধরেই দেশটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শাখা চালুর দাবি করে আসছেন তারা।
এই দাবির মুখে সেখানেও এবার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দেশটি কর্মরত ও বসবাসরত বাংলাদেশি অভিবাসী বা বংশোদ্ভূতরা বাউবির এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
বাউবি জানিয়েছে, এসএসসি ও এইচএসসি প্রোগ্রাম চালুর মাধ্যমে দেশটিতে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (২০২৪ ব্যাচ) এসএসসি ও এইচএসসিতে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই দুটি প্রোগ্রামের জন্য অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রমের সমন্বয় করবে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান জানান, প্রথমবার সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অধ্যয়নের সুযোগ এসেছে। এতে করে দেশটিতে থাকা প্রবাসীরা তাদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী এসএসসি ১ম বর্ষের জন্য ৫১৫ দিরহাম ও এইচএসসি ১ম বর্ষের জন্য ৬৬০ দিরহাম ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা জনতা ব্যাংক দুবাই শাখায় বাউবি’র অ্যাকাউন্টে এই ফি জমা করে জমা রশিদের মূল কপি ও সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদনের হার্ডকপি কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা করতে হবে।
বাউবি’র কার্যক্রম পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা। তারা জানান, অধিকাংশ প্রবাসী কর্মের সন্ধানে মধ্যপ্রাচ্যে আসেন একেবারে খালি হাতে। ভাষা জ্ঞানের স্বল্পতা, অদক্ষতা ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকায় অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরিতে কাজ করতে হয় তাদের।
অনেকে আবার এসএসসি শেষ করে বা এইচএসসি অধ্যায়নরত অবস্থায় প্রবাসী হচ্ছেন। হঠাৎ করে শিক্ষাঙ্গন ছেড়ে আসা যুবকরা প্রবাসে পা রাখলে বুঝতে পারেন, দেশে আরেকটু পড়ালেখার প্রয়োজন ছিল।
আরও দুই একটি সার্টিফিকেট অর্জন করা গেলে মানসম্মত কাজ ও কর্মস্থলে পদোন্নতির সুযোগ ছিল। কিন্তু প্রবাসে সেই সুযোগ আর পান না তারা। তাই কম মজুরিতে শ্রম বিক্রি করতে বাধ্য হতে হয়। আমিরাতে চালু হওয়া বাউবির এই কার্যক্রম তাদের আশার আলো দেখাচ্ছে।
আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতা নওশের আলী বলেন, ‘বিশ্বের সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে যোগ্য ও দক্ষ শ্রমিকের প্রতিযোগিতা চলছে। নিজের পড়ালেখা সম্পূর্ণ করতে পারলে প্রতিযোগিতার বাজারে প্রবাসী বাংলাদেশিরাও যোগ্যতা যাচাইয়ে একটি সুযোগ পাবেন। বাড়বে কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা।
তিনি বলেন, এজন্য দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করার দাবি করে আসছি। যাতে প্রবাসীরা তাদের অসম্পূর্ণ পড়ালেখা সম্পূর্ণ করতে পারেন। এবার সেই সুযোগ এলো।’
আমিরাতের মতো একইভাবে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পাবেন সৌদি আরব, কাতার, কুয়েত ও ইতালি প্রবাসীরা। আর দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা ভর্তি হতে পারবেন এইচএসসি প্রোগ্রামে। আগ্রহী শিক্ষার্থীরা এসব দেশে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন।
এসএসসির আবেদনের ক্ষেত্রে জেএসসি/জেডিসি/ অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ জমা করতে হবে। এক্ষেত্রে ১ম বর্ষের ফি ১৪০ ডলার ও ২য় বর্ষের ফি ১৫০ ডলার। ১ম বর্ষে ভর্তির সময় প্রথম বর্ষের নির্ধারিত ফি ও ২য় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষের নির্ধারিত ফি জমা দিতে হবে।
এ ছাড়া এইচএসসির আবেদনের ক্ষেত্রে এসএসসি/দাখিল/ ও লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদ জমা করতে হবে। এতে ফি ধরা হয়েছে ১ম বর্ষের জন্য ১৮০ ডলার ও ২য় বর্ষের ফি ১৬৫ ডলার।
শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












