বসবাসের অযোগ্য হয়ে উঠেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস
পরবাস ডেস্ক : নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীদের হাবপ্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটস ব্যাপক গাড়ি পার্কিং, ফুটপাতে অবৈধ দোকান, উচ্চস্বরে মিছিল-স্লোগানসহ রাজনৈতিক কর্মকাণ্ড, হোমলেস ও ভবঘুরেদের উৎপাত, ময়লার স্তুপ ইত্যাদির কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এসব কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। হতাশ হয়ে জ্যাকসন হাইটস এলাকার অনেক বাসিন্দা শহরের অন্য এলাকায় চলে গেছেন।
তবে জ্যাকসন হাইটস এলাকার অবনতি হলেও ব্রঙ্কস, ওজোনপার্ক ও ব্রুকলিনে পরিবেশের উন্নতি হয়েছে। অনেকে বসবাসের জন্য এসব এলাকাকে বেছে নিচ্ছেন। তবে কুইন্সের জ্যামাইকা, হলিস ও কুইন্স ভিলেজ বাংলাদেশিদের কাছে আদর্শ স্থান হিসাবে বিবেচিত হচ্ছে।
নিউইয়র্ক সিটির মধ্যে সবচেয়ে বেশী বাংলাদেশিদের বসবাস কুইন্সে। আয়তনের দিক থেকেও নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় কুইন্স বরো। অন্যদিকে কুইন্সের সবচেয়ে জমজমাট এলাকা জ্যাকসন হাইটস।
বিশেষ করে, বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটেছে এই এলাকা থেকেই। বর্তমানে জ্যাকসন হাইটসের ব্যস্ততা কুইন্সের যে কোনো এলাকাকে ছাড়িয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলেও বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে দিন দিন।
গত বছরের নভেম্বরে জ্যাকসন হাইটস এলাকা থেকে কুইন্স ভিলেজে স্থানান্তর হয়েছেন বাংলাদেশি আবদুর রহমান। তিনি বলেন, গত ৯ বছর ধরে সপরিবারে সিংহ মার্কা বিল্ডিংয়ে ছিলেন। খুব আরামেই ছিলাম।
কিন্তু দিন দিন এই এলাকার পরিবেশের অবনতি হয়েছে। পরিবার নিয়ে এই এলাকায় বাস করা অসম্ভব হয়ে উঠেছিল। যত্রতত্র ময়লার স্তুপ, ফুটপাতে অবৈধ দোকানপাট, অযাচিত আড্ডা, উচ্চস্বরে গাড়ির হর্নসহ নানান কারণে ছেলে-মেয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।
তিনি জানান, স্কুল থেকে ফিরে বাসায় তারা বিরক্ত প্রকাশ করতো। পরিবারের চাপেই একপর্যায়ে বাসা স্থানান্তর করতে বাধ্য হয়েছি।
তিনি আরও জানান, পরিবহন সুবিধা, হাতের কাছে বাজার-সদাই, এসব বিবেচনায় আনলে একসময় জ্যাকসন হাইটসে বসবাসের জন্য উত্তম ছিল। কিন্তু এখন তা অসহনীয় হয়ে উঠেছে।
জ্যাকসন হাইটসের দক্ষিণ এশিয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তাঘাট ও এর আশপাশের নোংরা পরিবেশ বিষয়ে নিউইয়র্ক টাইমসে কয়েক বছর আগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই নিয়ে তখন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যমেও জ্যাকসন হাইটসের পরিবেশ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিশেষ করে এই এলাকায় আসা মানুষের মাঝে সচেতনতা বাড়েনি।
জ্যাকসন হাইটস এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং এলাকার পরিবেশকে বিষিয়ে তুলেছে। পার্কিং স্বল্পতার কারণে এই এলাকার বিভিন্ন সড়কে ডাবল পার্কিং নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ম্যানহাটনের রাস্তায় গাড়ি চলাচলে টোল আদায়ের ঘোষণার পর সেখানকার অফিস-আদালতের কর্মীরা জ্যাকসন হাইটস এলাকায় ফ্রি পার্কিংয়ে গাড়ি পার্ক করছেন।
এরপর সাবওয়েতে চড়ে কর্মস্থলে যাচ্ছেন। বাড়তি গাড়ির চাপে জ্যাকসন এলাকায় নানান কাজে আসা লোকজন গাড়ি পার্ক করতে পারছেন না। একপর্যায়ে তারা গাড়ি ডাবল পার্ক করে কেনাকাটা করছেন। আর এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে সব সমস্যাকে ছাড়িয়ে গেছে ফুটপাতের দোকানপাট। বৈধ-অবৈধ মিলিয়ে শত শত দোকানপাট গড়ে উঠেছে ফুটপাতে।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের জায়গায় এবং পথচারিদের হাঁটার জায়গায় পণ্য রেখে ব্যবসা পরিচালনা করছেন। ফলে পথচারিরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। এসব বিষয়ে সিটিতে অসংখ্য অভিযোগ দায়ের করা হলেও কিছুতেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
এদিকে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা বিনোদনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা হলেও এখন তা অনেকটা ‘গোদের ওপর বিষফোঁড়া।’ ৩৭ রোড একসময় বাস স্টপেজ ছিল। ছিল ঈগল থিয়েটার। ছিল বাংলাদেশি অনেকগুলো প্রতিষ্ঠান। সবমিলিয়ে ব্যস্ত ছিল এলাকাটি।
একসময় ঈগল থিয়েটার বন্ধ হয়ে যায়। ৩৭ রোডে অব্যাহত সড়ক দুর্ঘটনার অজুহাত দেখিয়ে ২০১১ সালের শেষের দিকে ৭৩ ও ৭৪ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ রোডটি বন্ধ করে ছোট পার্ক করার সিদ্ধান্ত হয়। নাম দেওয়া হয় ডাইভারসিটি প্লাজা। এর অন্যতম উদ্যোক্তা ছিলেন তৎকালিন কাউন্সিলম্যান (ডিস্ট্রিক্ট-২৫) ড্যানিয়েল ড্রম। ২০১২ সালে উদ্বোধন করা হয় ডাইভারসিটি প্লাজা।
কিন্তু ব্যস্ততম একটি সড়ক বন্ধ করে ডাইভারসিটি প্লাজা করার বিরুদ্ধে ছিলেন সেখানকার কয়েকজন ব্যবসায়ী। এরমধ্যে অন্যতম ছিলেন ফ্যাশন হাউজ ‘পরিধান’-এর কর্ণধার রুহুল আমিন সরকার। কমিউনিটি লিডার আব্দুর রশিদ, পাকিস্তানী ব্যবসায়ী আগা সালেহসহ কয়েকজনকে নিয়ে নিউইয়র্ক স্টেট ও সিটি প্রশাসনে দৌঁড়ঝাপ করেছিলেন তিনি। দরখাস্ত দিয়েছিলেন।
ডাইভারসিটি প্লাজার ভবিষ্যত কী হতে পারে তা তুলে ধরেছিলেন ওই দরখাস্তে। কিন্তু কোনো কাজ হয়নি তাতে। বরং ২০১৪ সালে ডাইভারসিটি প্লাজা থেকে ব্যবসা গুটিয়ে নেন রুহুল আমিন সরকার। তার মতো অনেকেই সেখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এখন যে ইত্যাদি রেস্টুরেন্ট, সেটিও দুইবার মালিকানা পরিবর্তন হয়েছে।
গত বছর একজন মাতাল রেস্টুরেন্টের সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। বর্তমানে রেস্টুরেন্টটির মালিক নিজস্ব নিরাপত্তায় ব্যবসা পরিচালনা করছেন।
দিন রাত সবসময়ই মদ্যপ ও মাদকসেবীদের দখলে থাকছে ডাইারসিটি প্লাজা। সন্ধ্যার পর সেখানে অবস্থান দূরে থাক, ওই এলাকা অতিক্রম করা যায় না।
এছাড়া মদ্যপ ও মাদকসেবীদের মধ্যে প্রায় প্রতিদিনই মারামারির ঘটনা ঘটছে। ডাইভারসিটি প্লাজার এখন পুরোটা জুড়ে ফুটপাতের মত দোকান।
বাংলাদেশ থেকে বেড়াতে আসা মুজিবুর রহমান জ্যাকসন হাইটস এলাকার পরিবেশ দেখে হতাশ হয়েছেন। তিনি বলেন, ২০০৫ সালে এই জ্যাকসন হাইটসে কত সুন্দর দেখেছি। সবকিছু কত পরিপাটি ছিল।
কিন্তু এখন পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। জ্যাকসন হাইটসে দেখলে বিশ্বাসই হয় না, এটা আমেরিকার কোনো শহর!
শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












