নতুন রেকর্ড গড়েছে ভারতের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : ভারতের শেয়ারবাজার নতুন রেকর্ড গড়েছে। চলতি বছর ভারতের বাজারে শেয়ারের মূল্য ২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন চার ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেশটির শেয়ারবাজারের মোট বাজার মূলধন হংকং স্টক এক্সচেঞ্জের কাছাকাছি চলে গেছে।
হিন্দুস্তান টাইমসের এক সংবাদে এসব তথ্য তুলে ধরে বলা হয়,করোনার প্রভাব ও তার পরবর্তী সময়ের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারতের পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে ভারতের স্টক মার্কেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠেছে। এত দিন যে তকমা ছিল কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের স্টক এক্সচেঞ্জের।
চলতি বছর ভারতের বাজারে শেয়ারের মূল্য ২৫ শতাংশ বেড়েছে। ফলে ভারতীয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন ৪.১৬ ট্রিলিয়ন বা ৪ লাখ ১৬ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।
এদিকে, হংকংয়ের হ্যাংসেং সূচক চলতি বছর ১৯ শতাংশ কমেছে এবং খুব শিগগির তারা ভারতের পেছনে পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক হচ্ছে নিফটি ও সেনসেক্স। চলতি বছর এই দুই সূচক নতুন উচ্চতায় উঠেছে। এই বছর নিফটির প্রবৃদ্ধি রয়েছে ১৮ শতাংশ আর সেনসেক্সের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৯ মাস ভারতের শেয়ারবাজারে দেড় শতাধিক নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। একই সময় হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে মাত্র ৪২টি কোম্পানি। সেনসেক্স গতকাল বুধবার ৭২ হাজার পয়েন্টে উঠে নতুন উচ্চতা স্পর্শ করেছে।
বাজার গবেষণা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের তথ্যানুসারে, বর্তমানে বিশ্বের যেসব স্টক এক্সচেঞ্জের বাজারমূল্য ভারতের চেয়ে বেশি, সেগুলো হচ্ছে—যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাক, চীনের সাংহাই এক্সচেঞ্জ, ইউরোনেক্সট, জাপান স্টক এক্সচেঞ্জ ও সেনজেন স্টক এক্সচেঞ্জ।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে, বাজারে এমন খবর চাউর হওয়ার পর ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়েছে। সেপ্টেম্বর ও অক্টোবরে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছে। কিন্তু নীতি সুদহার কমানোর খবর আসায় তারা পরবর্তীকালে বিক্রির তুলনায় অনেক বেশি শেয়ার কিনেছে। সে কারণে বছরের শেষভাগে ভারতের শেয়ারবাজারের নাটকীয় উত্থান হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ সংস্থা সিএলএসএর আশা, ভারত আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। এখন ভারতের জিডিপি ৩ দশমিক ৪ ট্রিলিয়ন বা ৩ লাখ ৪০ হাজার কোটি ডলার। আগামী ২০২৭ সালের মধ্যে ভারত জাপানকে টপকে যাবে। তারপর আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি ২৯ ট্রিলিয়ন বা ২৯ লাখ কোটি ডলারে পৌঁছাবে।
আগামী ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। শুধু চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভারতের তুলনায় এগিয়ে থাকবে। বড় ধরনের সংস্কার হলে ২০৫২ সালের মধ্যে ভারতের অর্থনীতি আকারের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। ভারতের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে তাল রেখে শেয়ারবাজারের সম্মিলিত মূল্য সেই অনুপাতে বা তার চেয়ে বেশি হারে বাড়বে।
শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


